কালবেলা ডেস্ক
প্রকাশ : ১৬ সেপ্টেম্বর ২০২৫, ০৮:৪৯ পিএম
আপডেট : ১৬ সেপ্টেম্বর ২০২৫, ০৮:৫৭ পিএম
অনলাইন সংস্করণ

ইতিহাসের সর্বোচ্চ চূড়ায় পৌঁছেছে স্বর্ণের দাম

ছবি : সংগৃহীত
ছবি : সংগৃহীত

মার্কিন ফেডারেল রিজার্ভের নীতিনির্ধারণী বৈঠকের আগে ডলার দুর্বল হয়ে পড়ে। এ কারণে মঙ্গলবার স্বর্ণের দাম ইতিহাসের সর্বোচ্চ উচ্চতায় পৌঁছেছে। বৈঠকে সুদের হার কমানো হবে বলে ধারণা করা হচ্ছে। খবর বার্তা সংস্থা রয়টার্স।

প্রতিবেদনে বলা হয়, মঙ্গলবার বাংলাদেশ সময় বেলা ৩টা ৪৫ মিনিটে স্পট স্বর্ণের দাম বেড়ে দাঁড়ায় প্রতি আউন্সে ৩ হাজার ৬৯৬ দশমিক শূন্য ২ ডলার, যা শূন্য দশমিক ৫ শতাংশ বৃদ্ধি। দিনের শুরুতে দাম ছুঁয়েছিল সর্বোচ্চ ৩ হাজার ৬৯৭ দশমিক ৭০ ডলারে।

তবে ২০২৬ সালে প্রতি আউন্স চার হাজার ডলারের মাইলফলক অতিক্রম করার আগে একটি সুস্থ সংশোধনীর সম্ভাবনা রয়েছে বলে ব্যবসায়ী ও শিল্প বিশেষজ্ঞরা জানিয়েছেন।

ইউবিএস বিশ্লেষক জিয়োভান্নি স্টাউনোভো বলেন, এ ক্ষেত্রে দুর্বল ডলার কিছুটা ভূমিকা রাখছে। তবে মূল বিষয় হলো, ফেড এই সপ্তাহে সুদের হার কমাবে, এমনটা প্রত্যাশা।

সিএমই ফেডওয়াচ টুল অনুসারে, ব্যবসায়ীরা বুধবার (১৭ সেপ্টেম্বর) দুই দিনব্যাপী বৈঠক শেষে ২৫-বেসিস-পয়েন্ট সুদের হার কমানোর ব্যাপারে প্রায় নিশ্চিত এবং ৫০-বেসিস-পয়েন্ট কমানোর সামান্য সম্ভাবনাও রয়েছে।

যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প সোমবার (১৫ সেপ্টেম্বর) সামাজিক যোগাযোগমাধ্যমে দেওয়া এক পোস্টে ফেড চেয়ার পাওয়েলকে ‘আরও বড়’ সুদের হার কমানোর জন্য আহ্বান জানান।

সুইসকোট ব্যাংকিং গ্রুপের বাহ্যিক বিশ্লেষক কার্লো আলবার্তো দে কাসা বলেন, ব্যবসায়ীরা আশা করছেন, ফেড আগামী বছরও সুদের হার কমানো অব্যাহত রাখবে, যা স্বর্ণের বাজারকে আরও সমর্থন করছে।

স্টাউনোভো বলেন, ফেডের বিবৃতি প্রকাশের সময় আমরা আরও বেশি অস্থিরতা দেখতে পাব, বিশেষ করে যদি বাজারের অংশগ্রহণকারীরা সুদের হার কমানোর সঙ্গে একটি কঠোর বিবৃতি আসবে বলে মনে করেন।

তবে ট্রাম্পের সুদের হার কমানোর আকাঙ্ক্ষার কারণে আমি মনে করি, আগামী কয়েক মাসে স্বর্ণ আরও ওপরের দিকে যাবে।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

স্থানীয় সরকার নির্বাচন যথাসময়ে অনুষ্ঠিত হবে : মির্জা ফখরুল

প্রথমার্ধে কেপ ভার্দের গোলকিপারের দৃঢ়তায় গোল পায়নি স্পেন

ঢাকা-সিলেট মহাসড়কে ১০ কিলোমিটার যানজট

বিশ্বকাপে হাইড্রেশন ব্রেক : কারও কাছে আশীর্বাদ, কারও কাছে অভিশাপ

আইএটি-বুয়েটের ‘এআই যুগে শিক্ষা গবেষণা ও উন্নয়ন’ বিষয়ক সেমিনার

বিশ্বকাপ উপলক্ষে বিনামূল্যে স্পোর্টস মেডিসিন বোর্ড কনসালটেশন গঠন

শিক্ষা অফিসারদের গাফিলতিতে অনুদান থেকে বঞ্চিত মেধাবী শিক্ষার্থীরা

সমঝোতা চুক্তিতে স্বাক্ষর করেননি মোজতবা খামেনি, কী বলছে যুক্তরাষ্ট্র

দাস বাণিজ্যের রুট থেকে বিশ্বকাপের মহামঞ্চে কেপ ভার্দের অভিষেক

গ্রাহকদের জন্য সুখবর দিল ইসলামী ব্যাংক 

১০

‘ইসলামী ব্যাংককে আগের মর্যাদায় ফিরিয়ে আনতে কাজ করবে নতুন প্রতিনিধি’

১১

৫ বছরের শিশুকে ধর্ষণের পর হত্যা 

১২

সংসদে নারীদের বোরকা-হিজাব নিয়ে মন্তব্য, হেফাজতের প্রতিবাদ

১৩

ইরানের সঙ্গে সমঝোতা স্মারকে স্বাক্ষর করেছেন ট্রাম্প ও ভ্যান্স

১৪

৩ ঘণ্টা পর ময়মনসিংহ-চট্টগ্রাম রুটে ট্রেন চলাচল স্বাভাবিক

১৫

শর্ত মানলে ৩০০ বিলিয়ন ডলারের তহবিল পাবে ইরান : ভ্যান্স

১৬

গণমাধ্যমে সত্যকে সত্য হিসেবেই তুলে ধরার আহ্বান প্রধানমন্ত্রীর 

১৭

সিএমপির ৫ থানায় নতুন ওসি, ৮ পরিদর্শক বদলি

১৮

মাদারীপুরে দুপক্ষের তুমুল সংঘর্ষ, আহত ১০

১৯

হতাশায় গাঁজার নেশায় ঝুঁকছে ব্রাজিলের তরুণরা, বলছে গবেষণা

২০
X