স্পোর্টস ডেস্ক
প্রকাশ : ১৬ সেপ্টেম্বর ২০২৫, ১২:১৭ পিএম
অনলাইন সংস্করণ

সুপার ফোর নিশ্চিত করতে যে সমীকরণ মেলাতেই হবে বাংলাদেশকে

আফগানিস্তানের বিপক্ষে আজ মাঠে নামছে বাংলাদেশ। ‍ছবি : সংগৃহীত
আফগানিস্তানের বিপক্ষে আজ মাঠে নামছে বাংলাদেশ। ‍ছবি : সংগৃহীত

বাংলাদেশের পর হংকংকে হারিয়ে টানা দুই জয়ে ৪ পয়েন্ট নিয়ে সুপার ফোরে জায়গা অনেকটাই নিশ্চিত শ্রীলঙ্কার। অন্যদিকে, লঙ্কানদের কাছে হেরে সুপার ফোরে যাওয়ার রাস্তা কঠিন করে ফেলেছে বাংলাদেশ। মঙ্গলবার (১৬ সেপ্টেম্বর) আফগানিস্তানের বিপক্ষে হারলে বিদায়, এমনকি জিতলেও সুপার ফোর নিয়ে অনিশ্চয়তা কাটবে না বাংলাদেশের। শেষ চারে জায়গা করে নিতে মেলাতে হবে নানা সমীকরণ।

হংকংয়ের হারে জমে উঠেছে গ্রুপ 'বি' এর সমীকরণ। টানা দুই জয়ে ৪ পয়েন্ট নিয়ে এই গ্রুপের শীর্ষে শ্রীলঙ্কা। ১টি করে জয়ে সমান ২ পয়েন্ট হলেও রানরেটে বিশাল ব্যবধানে এগিয়ে থেকে দ্বিতীয় স্থানে আফগানিস্তান। তিনে বাংলাদেশ ও ৩ হারে বিদায় নিশ্চিত হওয়া হংকং রয়েছে চারে।

সুপার ফোরে উঠতে চাইলে বাংলাদেশের সামনে প্রথম শর্ত, আফগানিস্তানের বিপক্ষে ম্যাচটি জিততেই হবে। শুধু এই ম্যাচ জিতলেই হবে না। সুপার ফোর নিশ্চিত করতে টাইগারদের তাকিয়ে থাকতে হবে গ্রুপের শেষ ম্যাচের দিকে। যেখানে শ্রীলঙ্কার মুখোমুখি হবে আফগানিস্তান।

আফগানদের বিপক্ষে শ্রীলঙ্কা জয় পেলে ৬ পয়েন্ট নিয়ে গ্রুপসেরা হয়ে সুপার ফোরে উঠবে তারা। সেক্ষেত্রে বাংলাদেশ আজ যে কোনো ব্যবধানে জিতলেই হবে। কিন্তু যদি শ্রীলঙ্কার বিপক্ষে ম্যাচটি আফগানিস্তান জিতে যায় তবে বাংলাদেশ আজ জিতলে শ্রীলঙ্কাসহ ৩ দলেরই পয়েন্ট হবে চার। সেক্ষেত্রে বিবেচনায় আসবে রান রেট। আর এখানে শ্রীলঙ্কা ও আফগানিস্তান দুদলই বেশ ভালো ব্যবধানে এগিয়ে আছে। ফলে আফগানদের বিপক্ষে বড় ব্যবধানে জেতার চেষ্টা করতে হবে টাইগারদের।

কালবেলা/এমএইচ
কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

কুমিল্লার অতিরিক্ত পুলিশ সুপার সাইফুল মালিক মারা গেছেন

ঢাকাসহ ১০ অঞ্চলে বজ্রবৃষ্টির পূর্বাভাস, নদীবন্দরে সতর্কতা

ট্রাম্পকে সংকট থেকে বের হতে ‘আরও ভালো পথ’ খুঁজতে বলল ইরান

কেমন থাকবে আজকের ঢাকার আবহাওয়া

ঝুঁকি নিয়ে ভাসমান সেতু পারাপার, ভোগান্তিতে ৭ গ্রামের মানুষ

নয়টি বাণিজ্যিক জাহাজের গতিপথ পরিবর্তন করল যুক্তরাষ্ট্র

হরমুজ প্রণালির নিয়ন্ত্রণ নেওয়ার কোনো আগ্রহ যুক্তরাষ্ট্রের নেই: ট্রাম্প

যুক্তরাষ্ট্র ও সৌদি আরবের মধ্যে বেসামরিক পারমাণবিক সহযোগিতা চুক্তি

দেশের বৈদেশিক মুদ্রার রিজার্ভ ৩৬.৪৭ বিলিয়ন ডলার

কারিগরি শিক্ষা অধিদপ্তরে ১৯৭ পদে নিয়োগ, আবেদন অনলাইনে

১০

মাতামুহুরীতে রাতের আঁধারে জমি দখলের চেষ্টা, থানায় অভিযোগ

১১

টিভিতে আজ যত খেলা

১২

নাটোরে ডিঙি নৌকা তৈরির ধুম

১৩

কী ঘটেছিল ইতিহাসের এই দিনে

১৪

বৃহস্পতিবার রাজধানীর যেসব এলাকায় মার্কেট বন্ধ

১৫

আগামী ২৪ ঘণ্টায় ৪ বিভাগে ‘অতি ভারী’ বৃষ্টির পূর্বাভাস

১৬

আজকের নামাজের সময়সূচি

১৭

বিচার না পেয়ে সিলেট থেকে পায়ে হেঁটে প্রধানমন্ত্রীর দ্বারে বৃদ্ধ ফুকন মিয়া

১৮

বেড়ায় স্কুল ফিডিংয়ে ভয়াবহ অনিয়মের অভিযোগ

১৯

দখল-লিজে বিলীন চকরিয়া-সুন্দরবন

২০
X