কালবেলা ডেস্ক
প্রকাশ : ১৬ সেপ্টেম্বর ২০২৫, ০৯:০১ পিএম
আপডেট : ১৬ সেপ্টেম্বর ২০২৫, ০৯:৩৩ পিএম
অনলাইন সংস্করণ

নীরব ঘাতক থাইরয়েড ক্যানসার, এই ৬ লক্ষণ দেখলেই সতর্ক হোন

ছবি : সংগৃহীত
ছবি : সংগৃহীত

ঘাড়ে সামান্য ফোলা বা স্বরে হালকা ভিন্নতা— আমাদের অনেকেই এসব উপসর্গকে তেমন গুরুত্ব দিই না। কিন্তু জানেন কি, এমন সামান্য লক্ষণেই লুকিয়ে থাকতে পারে মারাত্মক এক রোগের ইঙ্গিত? এ রোগের নাম থাইরয়েড ক্যানসার।

শরীরের হরমোন ও বিপাক নিয়ন্ত্রণে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে থাইরয়েড গ্রন্থি। আর এই ছোট্ট অঙ্গেই যখন ক্যানসার বাসা বাঁধে, তখন তা নীরবে ধীরে ধীরে শরীরের ক্ষতি করে চলে। প্রাথমিক পর্যায়ে তেমন কোনো লক্ষণ না থাকায় রোগ ধরা পড়ে দেরিতে। তবে বিশেষজ্ঞরা বলছেন, কিছু সূক্ষ্ম উপসর্গ আছে যেগুলো নজরে আনলেই প্রাথমিক অবস্থায় থাইরয়েড ক্যানসার শনাক্ত করা সম্ভব। সময়মতো চিকিৎসা নিলে সাফল্যের সম্ভাবনাও বেড়ে যায় কয়েকগুণ।

থাইরয়েড ক্যানসারের প্রাথমিক লক্ষণগুলো

১. ঘাড়ে হালকা চাকা বা গাঁট দেখা যাওয়া

২. জামার কলার টাইট লাগার অনুভূতি

৩. গলার স্বরে কর্কশতা বা ভিন্নতা

৪. গিলতে সমস্যা

৫. ঘাড়ের লিম্ফ নোড ফোলা

৬. গলা ও ঘাড়ে হালকা ব্যথা

এই লক্ষণগুলোর যেকোনোটি দেখা দিলেই দেরি না করে চিকিৎসকের শরণাপন্ন হওয়া জরুরি।

থাইরয়েড ক্যানসারের ধরন

প্যাপিলারি থাইরয়েড ক্যানসার : সবচেয়ে সাধারণ, ধীরে বৃদ্ধি পায় এবং চিকিৎসায় ভালো সাড়া দেয়।

ফলিকুলার থাইরয়েড ক্যানসার : তুলনামূলক কম সাধারণ; হাড় ও ফুসফুসে ছড়াতে পারে।

হারথল সেল থাইরয়েড ক্যানসার : আগ্রাসী ধরনের, অন্যান্য অঙ্গেও ছড়াতে পারে।

এনাপ্লাস্টিক থাইরয়েড ক্যানসার : সবচেয়ে বিপজ্জনক ও দ্রুত ছড়ানো ক্যানসার।

মেডুলারি থাইরয়েড ক্যানসার : জেনেটিক কারণে হতে পারে, ক্যালসিটোনিন হরমোন উৎপাদন কেন্দ্র থেকে শুরু হয়।

অন্যান্য বিরল ধরনের ক্যানসার : যেমন থাইরয়েড লিম্ফোমা ও সারকোমা।

ঝুঁকির কারণ

অতীতে মাথা বা ঘাড়ে রেডিয়েশন থেরাপি নেওয়া

পারিবারিক ইতিহাস বা জেনেটিক মিউটেশন

নির্দিষ্ট জেনেটিক সিনড্রোম

চিকিৎসকদের মতে, সব ক্ষেত্রেই ঝুঁকি স্পষ্ট নয়। তবে যাদের পরিবারে মেডুলারি থাইরয়েড ক্যানসারের ইতিহাস আছে, তাদের ক্ষেত্রে প্রোফাইল্যাকটিক থাইরয়েডেকটমি (প্রতিরোধমূলক অস্ত্রোপচার) বিবেচনা করা যেতে পারে। অবশ্যই এর আগে একজন জেনেটিক কাউন্সেলরের পরামর্শ নেওয়া উচিত।

শেষ কথা

থাইরয়েড ক্যানসার ধীরে ধীরে বৃদ্ধি পায়। তাই ঘাড়ে ছোট ফোলা, স্বরে পরিবর্তন বা গিলতে সমস্যা দেখলেই অবহেলা করবেন না। সময়মতো শনাক্ত ও চিকিৎসা নিলে এই নীরব ঘাতককে নিয়ন্ত্রণে আনা সম্ভব।

সূত্র : মায়ো ক্লিনিক

কালবেলা/এটিআর/এমএসকেএম
কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

ফকিরহাটে বাড়ছে ডেঙ্গুর প্রকোপ

কর্মস্থল ঢাকায়, বেতন শান্তিগঞ্জে: ‘কর্তৃপক্ষের’ কলমের খোঁচায় সেবা বঞ্চিত রোগীরা

ভাইরাসের আক্রমণে ক্ষেতেই পচছে আখ, লোকসানের শঙ্কায় টাঙ্গাইলের কৃষক

অনিয়মের অভিযোগে সড়ক নির্মাণের কাজ বন্ধ করে দিলেন এলাকাবাসী

বাবার অসুস্থতার কথা বলে ৭ বছরের শিশুকে অপহরণ, চাচাসহ গ্রেপ্তার ৩

আমরা চলছিলাম মদিনার দিকে, হঠাৎ দেখি কাফেলা যাচ্ছে আমেরিকার দিকে: মুফতি ফয়জুল করিম

হাতিয়ায় অস্বাভাবিক জোয়ারে ক্ষতিগ্রস্ত ৮০০ মিটার বেড়িবাঁধ, আতঙ্কে উপকূলবাসী

নির্মাণের এক মাস না যেতেই সড়কে গর্ত, নিম্নমানের কাজের অভিযোগ

নাচোলে টিসিবির গুদামে আগুন, নেভাতে গিয়ে ভ্যানচালকের মৃত্যু

মসজিদে নামাজরত ছোট ভাইকে কুপিয়ে হত্যা: এক মাস পর নোয়াখালী থেকে গ্রেপ্তার বড় ভাই

১০

প্রবাসীরা চাইলে বাড়ি পাহারায় মিলবে আনসার সদস্য: সিলেটের ডিসি

১১

সিলেটে অভিযানে তিন হাসপাতালে জরিমানা, একটি সিলগালা

১২

শিশুকে ধর্ষণচেষ্টার অভিযোগে বৃদ্ধ গ্রেপ্তার

১৩

হবিগঞ্জে র‍্যাবের অভিযানে আন্তঃজেলা ডাকাত চক্রের মূলহোতাসহ ৭ জন গ্রেফতার

১৪

কাহারোলে মাদকবিরোধী অভিযানে ৭ জনের জেল-জরিমানা

১৫

জোয়ার-বর্ষণে বিপর্যস্ত দক্ষিণাঞ্চল, বড় ক্ষতির মুখে কৃষি ও মৎস্য খাত

১৬

গাজীপুরে আবাসিক হোটেলের কক্ষে নারীর রক্তাক্ত মরদেহ উদ্ধার, সঙ্গী পলাতক

১৭

গায়ে হলুদের স্টেজে আলোকসজ্জার কাজ করতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্টে যুবকের মৃত্যু

১৮

আবাসন শিল্প জাতীয় অর্থনীতির অন্যতম চালিকাশক্তি: প্রধানমন্ত্রী

১৯

জ্বালানির দাম বাড়ার গুজব, মধ্যরাতে ফিলিং স্টেশনে উপচে পড়া ভিড়

২০
X