যশোর প্রতিনিধি
প্রকাশ : ১৬ সেপ্টেম্বর ২০২৫, ১১:১২ পিএম
অনলাইন সংস্করণ

বিএনপি-যুবদলের তিনজনকে অব্যাহতি

ছবি : কালবেলা গ্রাফিক্স
ছবি : কালবেলা গ্রাফিক্স

অপরাধমূলক কর্মকাণ্ড ও জনবিরোধী আচরণের সুনির্দিষ্ট অভিযোগে যশোর সদর উপজেলা বিএনপির অধীনস্থ ইউনিটের দুই নেতা ও যুবদলের এক নেতাকে অব্যাহতি দেওয়া হয়েছে।

মঙ্গলবার (১৬ সেপ্টেম্বর) যশোর জেলা বিএনপির সাধারণ সম্পাদক দেলোয়ার হোসেন খোকন স্বাক্ষরিত এক প্রেস বিজ্ঞপ্তি এবং জেলা যুবদলের আহ্বায়ক এম. তমাল আহম্মেদ ও সদস্য সচিব আনছারুল হক রানা স্বাক্ষরিত আরেক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।

বিএনপির পদ থেকে অব্যাহতিপ্রাপ্তরা হলেন উপশহর ইউনিয়ন বিএনপির হুমায়ুন কবির এবং সদর উপজেলা বিএনপির আরবপুর ইউনিয়নের ৪নং ওয়ার্ডের সদস্য মনির হোসেন। এ ছাড়া মাদক, চাঁদাবাজি ও সন্ত্রাসী কর্মকাণ্ডে জড়িত থাকার অভিযোগে যুবদলের নগর শাখার যুগ্ম আহ্বায়ক মারুফ বিল্লাহ সিদ্দিকী সানিকেও অব্যাহতি প্রদান করা হয়েছে।

বিএনপির প্রেস বিজ্ঞপ্তিতে বলা হয়, মাঠ পর্যায়ে অপরাধমূলক কর্মকাণ্ডে জড়িত নেতাকর্মীদের বিষয়ে নজরদারি না রাখা এবং ঊর্ধ্বতন কমিটিকে অবহিত না করায় সংশ্লিষ্ট ইউনিটের নেতাকে জবাবদিহির আওতায় আনার জন্য সদর উপজেলা বিএনপিকে নির্দেশ দেওয়া হয়েছে। এ ছাড়া অন্যান্য ইউনিটের নেতৃবৃন্দকে কেন্দ্রীয় নির্দেশনা অনুযায়ী কঠোর সতর্কতা অবলম্বনের আহ্বান জানানো হয়।

বিজ্ঞপ্তিতে আরও বলা হয়, সমাজবিরোধী চক্র মাঠ পর্যায়ে সক্রিয় হওয়ার চেষ্টা করছে এবং কিছু ক্ষেত্রে দলের নেতাকর্মীদের ব্যবহার করারও চেষ্টা চলছে। এ ধরনের কর্মকাণ্ডে জড়িত হলে, যে স্তরের নেতা বা কর্মীই হোক না কেন, তাদের বিরুদ্ধে কঠোর সাংগঠনিক ব্যবস্থা নেওয়া হবে এবং প্রয়োজনে আইনের হাতে সোপর্দ করা হবে।

কালবেলা/এসওআর
কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

বেলিসিমো রোটনডো নিয়ে বিভ্রান্তি দূর করতে কাজী ফুডের ব্যাখ্যা

‘মনে করো তুমি স্বপ্ন দেখতেছ’ বলে শিক্ষার্থীকে বলাৎকার মাদ্রাসা শিক্ষকের 

সৌদির সঙ্গে পারমাণবিক চুক্তিতে ট্রাম্পের অনুমোদন

জাতিসংঘের মহাসচিব পদে ফিফা সভাপতি ইনফান্তিনোকে দেখতে চান ট্রাম্প

জ্বালানি তেল সংকটের গুজবে রাজশাহীর ফিলিং স্টেশনগুলোতে ভিড়

প্রকৃতির অপরূপ সৃষ্টি বাদামি রঙের ডানার প্রজাপতি ‘খৈরি’ 

সাত লাখ কৃষকের ৬০৫ কোটি টাকা ঋণ মওকুফ

সুষম খাদ্যাভ্যাস ও জাঙ্ক ফুড পরিহার শিশুদের শারীরিক ও মানসিক বিকাশে অপরিহার্য

ইরানকে রাশিয়া ও চীন বিভিন্নভাবে সহায়তা করছে, দাবি পিট হেগসেথের

বাংলাদেশ পল্লী উন্নয়ন বোর্ডে ১৮৫ পদে নিয়োগ, আবেদন শুরু আজ

১০

টিভিতে আজকের যত খেলা

১১

মিনিবাস-ট্রাকের সংঘর্ষে প্রাণ গেল যুবকের

১২

চায়ের গ্লাসে ইস্তাম্বুলের গল্প: প্রতিটি চুমুকে মিশে আছে অটোমান ঐতিহ্য

১৩

স্বর্ণের আজকের বাজারদর

১৪

জর্ডানে হামলায় নিখোঁজ মার্কিন সেনা নিহত বলে ধারণা পেন্টাগনের

১৫

ইতিহাসের এই দিনে স্মরণীয় ঘটনা

১৬

২২ জুলাই / আজকের নামাজের সময়সূচি

১৭

মধ্যপ্রাচ্যের গুরুত্বপূর্ণ নেতা হয়ে উঠতে পারেন জোসেফ আউন: ট্রাম্প

১৮

এমপিওভুক্ত শিক্ষকরা স্থানীয় নির্বাচনে অংশগ্রহণ করতে পারবেন না: ইসি সচিব

১৯

ইরানে টানা ১১তম রাতে হামলা করল যুক্তরাষ্ট্র

২০
X