কালবেলা ডেস্ক
প্রকাশ : ১৭ সেপ্টেম্বর ২০২৫, ১২:৫৬ এএম
আপডেট : ১৭ সেপ্টেম্বর ২০২৫, ০৮:২৬ এএম
অনলাইন সংস্করণ

রাহুল গান্ধীকে ‘পাকিস্তানের ডার্লিং’ বললেন ভারতের মন্ত্রী

রাহুল গান্ধী।  ছবি : সংগৃহীত
রাহুল গান্ধী। ছবি : সংগৃহীত

ভারতের বিরোধীদলীয় নেতা রাহুল গান্ধীকে ‘পাকিস্তানের ডার্লিং’ বলে কটাক্ষ করেছেন দেশটির কেন্দ্রীয় মন্ত্রী কিরণ রাইজ্জু।

ঘটনার সূত্রপাত এশিয়া কাপ ক্রিকেটে। ম্যাচে রাজনৈতিক কারণে ভারতীয় ক্রিকেটাররা পাকিস্তানের খেলোয়াড়দের সঙ্গে হাত মেলাননি। বিষয়টি নিয়ে পাকিস্তানে সমালোচনা শুরু হয়। এর মধ্যে সাবেক ক্রিকেটার শহীদ আফ্রিদি এক টিভি অনুষ্ঠানে রাহুলের প্রশংসা করে বলেন, ভারত-পাকিস্তান সম্পর্ক নিয়ে তার ইতিবাচক দৃষ্টিভঙ্গি আছে।

আফ্রিদির এ মন্তব্যের পর বিজেপি নেতারা রাহুলকে নিশানা করেন। কিরণ রাইজ্জু এক্সে লিখেছেন, রাহুল গান্ধী পাকিস্তানের ডার্লিং।

বিজেপি নেতা অমিত মালভিয়াও সমালোচনা করে বলেন, ভারতের শত্রুরা কেন রাহুলের মধ্যে বন্ধুত্ব খুঁজে পান—এটা ভারতীয় জনগণ বোঝে।

এদিকে বিরোধী দলগুলো অভিযোগ করেছে, অর্থনৈতিক কারণে সরকার পাকিস্তানের বিপক্ষে খেলতে জাতীয় দলকে অনুমতি দিয়েছে।

ভারত-পাকিস্তান সম্পর্ক এরই মধ্যে অচলাবস্থায় রয়েছে। গত এপ্রিল কাশ্মীরের পেহেলগামে সশস্ত্র হামলায় পর্যটক নিহত হওয়ার পর দুই দেশের মধ্যে পাল্টাপাল্টি হামলা হয়। সেই ঘটনার পর থেকেই এশিয়া কাপে দুই দলের মুখোমুখি হওয়া নিয়েও শঙ্কা তৈরি হয়েছিল।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

রাষ্ট্রদূত মুশফিকুল ফজল আনসারী হাসপাতালে ভর্তি

স্থানীয় সরকার নির্বাচন যথাসময়ে অনুষ্ঠিত হবে : মির্জা ফখরুল

প্রথমার্ধে কেপ ভার্দের গোলকিপারের দৃঢ়তায় গোল পায়নি স্পেন

ঢাকা-সিলেট মহাসড়কে ১০ কিলোমিটার যানজট

বিশ্বকাপে হাইড্রেশন ব্রেক : কারও কাছে আশীর্বাদ, কারও কাছে অভিশাপ

আইএটি-বুয়েটের ‘এআই যুগে শিক্ষা গবেষণা ও উন্নয়ন’ বিষয়ক সেমিনার

বিশ্বকাপ উপলক্ষে বিনামূল্যে স্পোর্টস মেডিসিন বোর্ড কনসালটেশন গঠন

শিক্ষা অফিসারদের গাফিলতিতে অনুদান থেকে বঞ্চিত মেধাবী শিক্ষার্থীরা

সমঝোতা চুক্তিতে স্বাক্ষর করেননি মোজতবা খামেনি, কী বলছে যুক্তরাষ্ট্র

দাস বাণিজ্যের রুট থেকে বিশ্বকাপের মহামঞ্চে কেপ ভার্দের অভিষেক

১০

গ্রাহকদের জন্য সুখবর দিল ইসলামী ব্যাংক 

১১

‘ইসলামী ব্যাংককে আগের মর্যাদায় ফিরিয়ে আনতে কাজ করবে নতুন প্রতিনিধি’

১২

৫ বছরের শিশুকে ধর্ষণের পর হত্যা 

১৩

সংসদে নারীদের বোরকা-হিজাব নিয়ে মন্তব্য, হেফাজতের প্রতিবাদ

১৪

ইরানের সঙ্গে সমঝোতা স্মারকে স্বাক্ষর করেছেন ট্রাম্প ও ভ্যান্স

১৫

৩ ঘণ্টা পর ময়মনসিংহ-চট্টগ্রাম রুটে ট্রেন চলাচল স্বাভাবিক

১৬

শর্ত মানলে ৩০০ বিলিয়ন ডলারের তহবিল পাবে ইরান : ভ্যান্স

১৭

গণমাধ্যমে সত্যকে সত্য হিসেবেই তুলে ধরার আহ্বান প্রধানমন্ত্রীর 

১৮

সিএমপির ৫ থানায় নতুন ওসি, ৮ পরিদর্শক বদলি

১৯

মাদারীপুরে দুপক্ষের তুমুল সংঘর্ষ, আহত ১০

২০
X