কালবেলা ডেস্ক
প্রকাশ : ১১ সেপ্টেম্বর ২০২৩, ০১:৩৭ পিএম
আপডেট : ১১ সেপ্টেম্বর ২০২৩, ০২:২৬ পিএম
অনলাইন সংস্করণ

ছিঁড়ে পড়ল ৪০ তলা ভবনের লিফট (ভিডিও)

রোববার ৪০ তলার ভবন থেকে দড়ি ছিঁড়ে লিফটটি তিন তলার বেসমেন্টে আছড়ে পড়ে। ছবি : সংগৃহীত
রোববার ৪০ তলার ভবন থেকে দড়ি ছিঁড়ে লিফটটি তিন তলার বেসমেন্টে আছড়ে পড়ে। ছবি : সংগৃহীত

প্রতিদিনের মতো কাজে যান তারা। সকাল থেকে স্বাভাবিকভাবেই কাজ করছিলেন। ৪০ তলা ভবনের এক তলা থেকে আরেক তলায় যেতে ব্যবহার করেন লিফট। তবে হঠাৎ সে লিফট ছিঁড়ে নিচে পড়ে অন্তত সাত শ্রমিক নিহত হয়েছেন।

গতকাল রোববার (১০ সেপ্টেম্বর) ভারতের মহারাষ্ট্রের ঠাণে শহরের বালকুম এলাকার রানওয়াল কমপ্লেক্স নামের ৪০ তলা ভবনে এই দুর্ঘটনা ঘটে।

এ দুর্ঘটনায় নিহতরা হলেন, মহেন্দ্র চৌপল (৩২), রূপেশকুমার দাস (২১), হারুন শেখ (৪৭), মিথিলেশ (৩৫), কারিদাস (৩৮), সুনীলকুমার দাস (২১)। নিহতদের মধ্যে ছয় জনের পরিচয় জানা গেলেও একজনের পরিচয় এখনো জানা যায়নি।

পুলিশের বরাতে আনন্দবাজার জানিয়েছে, রোববার ৪০ তলার ভবন থেকে দড়ি ছিঁড়ে লিফটটি তিন তলার বেসমেন্টে আছড়ে পড়ে। এতে লিফটে থাকা সাতজনই মারা যান। এ ছাড়া ঘটনাস্থলে থাকা কয়েকজন গুরুতর আহতও হয়েছেন। দুর্ঘটনার সময় রানওয়াল কমপ্লেক্স ভবনে ওয়াটারপ্রুফিংয়ের কাজ চলছিল।

এ ঘটনায় মহারাষ্ট্রের উপমুখ্যমন্ত্রী দেবেন্দ্র ফডনবীশ শোক প্রকাশ করেছেন। এক এক্সবার্তায় (সাবেক টুইটার) তিনি বলেন, ‘ঠাণের দুর্ঘটনা খুব ভয়াবহ। নিহতদের পরিবারের প্রতি সমবেদনা। যারা গুরুতর আহত হয়েছেন, তাদের দ্রুত সুস্থতা কামনা করছি।’

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

জুলাই সনদ নিয়ে সংসদে সমাধান না হলে রাজপথে হবে: ডা. শফিকুর

বিএনপি নেতার ইয়াবা সেবনের ভিডিও ভাইরাল

সীমান্তে মায়ের আকুতি, ‘আমার সন্তানকে বাঁচান’

ঝুপড়ি ঘরে এসি-সিসি ক্যামেরা / বেদে পল্লীর সেই মাদকের আস্তানা গুঁড়িয়ে দিল প্রশাসন

যুক্তরাষ্ট্র ও কানাডায় ফুটবলকে কেন ‘সকার’ বলা হয়?

স্থানীয় সরকার নির্বাচন কবে থেকে শুরু, সংসদে পরিকল্পনা জানালেন মির্জা ফখরুল

রুশ সেনাদের প্রশিক্ষণ দিয়েছে ভিনদেশিরা, অভিযোগ প্রত্যাখ্যান চীনের

রাতে ১৭২ ইউক্রেনীয় ড্রোন ভূপাতিত, মস্কো অঞ্চলে বড় হামলা

রেল যোগাযোগের আওতায় আসছে আরও ১০ জেলা

ডাচ্-বাংলা ব্যাংকে ২০২৫ সালের জন্য ৩০% ডিভিডেন্ড অনুমোদন

১০

পরিচ্ছন্নতাকর্মীদের স্বাস্থ্যসেবা কার্ড দিল ঢাকা দক্ষিণ সিটি করপোরেশন

১১

ইসরায়েলকে বলেছি হিজবুল্লাহর দায়িত্ব সিরিয়ার ওপর ছেড়ে দিতে : ট্রাম্প

১২

ভূমিকম্পে কেঁপে উঠল জাপান

১৩

দুজন নিহতের ঘটনায় গ্রেপ্তার আতঙ্কে পুরুষশূন্য গ্রাম, থমথমে পরিস্থিতি

১৪

পুলিশের গাড়িবহরে হামলা, আহত ১০

১৫

জানালেন সেতুমন্ত্রী / পদ্মা রেলসেতুর পিলারের মাটি খুঁড়ে নেওয়া হয়েছে, ‘বিষয়টি এমন নয়’

১৬

শ্বশুরবাড়ি থেকে যুবকের মরদেহ উদ্ধার, পরিবারের দাবি হত্যা

১৭

পুলিশের গুলিতে ছিনতাইকারী গুলিবিদ্ধ, আটক ৪

১৮

নদীবন্দরে সতর্কতা, বজ্রবৃষ্টি হতে পারে যেসব অঞ্চলে

১৯

বৃদ্ধের বিবস্ত্র মরদেহ পড়েছিল পাহাড়ের চূড়ায়

২০
X