কালবেলা ডেস্ক
প্রকাশ : ১৮ জুন ২০২৩, ০১:৫৬ পিএম
অনলাইন সংস্করণ

তীব্র গরমে নাকাল ভারত, তিন দিনে ৯৮ মৃত্যু

ভারতের বিভিন্ন এলাকায় তীব্র তাপপ্রবাহ বয়ে যাচ্ছে। ছবি : সংগৃহীত
ভারতের বিভিন্ন এলাকায় তীব্র তাপপ্রবাহ বয়ে যাচ্ছে। ছবি : সংগৃহীত

ভারতের বিভিন্ন এলাকায় তীব্র তাপপ্রবাহে গত তিন দিনে ৯৮ জনের মৃত্যু হয়েছে। এর মধ্যে উত্তরপ্রদেশ থেকে ৫৪ জনের মৃত্যুর খবর পাওয়া গেছে। এ ছাড়া বিহারে মারা গেছেন ৪৪ জন। সংবাদমাধ্যম ইন্ডিয়া টুডের এক প্রতিবেদনে এ খবর জানানো হয়েছে।

প্রতিবেদনে বলা হয়, গত ১৫, ১৬ ও ১৭ জুন তীব্র গরমের কারণে অসুস্থ হয়ে উত্তরপ্রদেশের বালিয়া জেলা হাসপাতালে ৫৪ জন মারা গেছেন। এ ছাড়া জ্বর, শ্বাসকষ্ট এবং অন্যান্য জটিলতা নিয়ে হাসপাতালে ভর্তি হয়েছেন আরও ৪০০ জন। স্থানীয় এক কর্মকর্তা জানিয়েছেন, বেশিরভাগ রোগীর বয়স ৬০-এর ওপরে।

বালিয়ার চিফ মেডিকেল অফিসার (সিএমও) ডা. জয়ন্ত কুমার শনিবার সংবাদ সংস্থা অ্যাসোসিয়েটেড প্রেসকে জানান, হাসপাতালে ভর্তি হওয়া রোগীদের অবস্থা প্রচণ্ড গরমের কারণে আরও খারাপ হয়েছে। হার্ট অ্যাটাক, ব্রেইন স্ট্রোক ও ডায়রিয়ার কারণে বেশিরভাগ মৃত্যু হয়েছে।

কর্মকর্তারা জানিয়েছেন, গত ১৫ জুন ২৩ জন, ১৬ জুন ২০ জন ও ১৭ জুন মৃত্যু হয়েছে ১১ জনের।

জেলা হাসপাতালের চিফ মেডিকেল সুপারিনটেনডেন্ট (সিএমএস) দিবাকর সিং সাংবাদিকদের জানান, হিট স্ট্রোকের ঝুঁকি এড়াতে হাসপাতালে ফ্যান, কুলার এবং শীতাতপ নিয়ন্ত্রিত যন্ত্রের ব্যবস্থা করা হয়েছে। এ ছাড়া অতিরিক্ত রোগীর কারণে চিকিৎসক ও প্যারামেডিকেল কর্মীর সংখ্যাও বাড়ানো হয়েছে।

অন্যদিকে তীব্র গরমে একই পরিস্থিতি বিহারে। এই রাজ্যে তীব্র গরমের কারণে ২৪ ঘণ্টায় ৪৪ জন মারা গেছেন। তাদের মধ্যে পাটনায় মারা গেছেন ৩৫ জন। এর মধ্যে ১৯ জন রোগী নালন্দা মেডিকেল কলেজ হাসপাতালে ও ১৬ জন পাটনা মেডিকেল কলেজ হাসপাতালে মারা গেছেন। এ ছাড়া রাজ্যের অন্যান্য জেলায় মৃত্যু হয়েছে ৯ জনের।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

কাউসার মাহমুদের কবিতা : এই সন্ধ্যা তোমার আমার ধূলোয়

শিবির নেতার গুম নাটকের প্রতিবাদে জাবি ছাত্রদলের বিক্ষোভ

রূপপুর থেকে কবে জাতীয় গ্রিডে বিদ্যুৎ সরবরাহ হবে, জানালেন মন্ত্রী

বিজিএমইএ’র নতুন প্রস্তাব ঘিরে বিতর্ক / ভোটাধিকার হারানোর শঙ্কায় বন্ধ ও রুগ্ণ কারখানার মালিকরা

অস্ট্রেলিয়ার পাঁচ শহরে যাচ্ছে ‘বনলতা সেন’

কনোলির বীরত্বে বাংলাওয়াশের লজ্জা এড়াল অস্ট্রেলিয়া

বাজেট প্রতিক্রিয়া  / ভঙ্গুর অর্থনীতিকে ট্র্যাকে ফিরিয়ে আনার প্রাথমিক ‘রিকভারি রোডম্যাপ’

বেনজীরকে নিয়ে ইন্টারপোলের রেড নোটিশে কী ছিল?

জান্নাতের টিকেট বিলাইয়া কেমনে ধর্ষণ করলা? আস্তাগফিরুল্লাহ : সংসদে এমপি লিংকন

ইসলামী ব্যাংকের পরিস্থিতি নিয়ে বাংলাদেশ ব্যাংকে জরুরি বৈঠক

১০

লালমাইয়ের ওসিকে লাল কার্ড দেখালাম : মোবাশ্বের আলম

১১

বেনজীরের কাছে বহু ঘটনার ‘মিসিং লিংক’ পাওয়া যাবে: ফারুকী

১২

যুক্তরাষ্ট্রের সঙ্গে যেসব শর্তে শান্তিচুক্তির খসড়া চূড়ান্ত করেছে ইরান

১৩

উপজেলার পর এবার পৌরসভা হচ্ছে মোকামতলা

১৪

সংসদে হিজাব-নিকাবধারী নারীদের নিয়ে মন্তব্য, প্রকাশ্যে ক্ষমা চাওয়ার দাবি

১৫

এবার সীমান্তে শতাধিক মানুষ এনেছে বিএসএফ, প্রস্তুত বিজিবি ও গ্রামবাসী

১৬

ব্লু ইকোনমি ও মেরিন সায়েন্স বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠা করা হবে : প্রধানমন্ত্রী

১৭

ছোট উদ্যোগই একদিন বিশ্ব জয় করে: গাজীপুর জেলা প্রশাসক

১৮

সংসদে মনিরুল হক চৌধুরী / নারী এমপিদের পোশাক নিয়ে মন্তব্য, আপত্তিকর অংশ এক্সপাঞ্জ

১৯

বুড়িগঙ্গা নদীতে মিলল জাবি শিক্ষার্থীর মরদেহ

২০
X