রবিবার, ১৪ জুন ২০২৬, ৩১ জ্যৈষ্ঠ ১৪৩৩
কালবেলা ডেস্ক
প্রকাশ : ২৪ নভেম্বর ২০২৫, ০৫:২৬ পিএম
অনলাইন সংস্করণ

ভারতে দুই বাসের মুখোমুখি সংঘর্ষে নিহত ৬, আহত ২৮

ভারতে দুই বাসের সংঘর্ষ। ছবি : সংগৃহীত
ভারতে দুই বাসের সংঘর্ষ। ছবি : সংগৃহীত

ভারতের তামিলনাড়ুতে দুই বাসের মুখোমুখি সংঘর্ষে অন্তত ছয়জন নিহত হয়েছেন। এ সময় আহত হয়েছেন আরও অন্তত ২৮ জন।

সোমবার (২৪ নভেম্বর) ভারতীয় সংবাদমাধ্যম এনডিটিভির এক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে।

পুলিশ জানিয়েছে, মাদুরাই থেকে সেনকোট্টাইগামী একটি প্রাইভেট বাস ও তেনকাসি থেকে কোভিলপট্টির উদ্দেশ্যে রওনা হওয়া আরেকটি বাস সরাসরি মুখোমুখি সংঘর্ষ হয়। এতে উভয় বাসই দুমড়ে-মুচড়ে যায় এবং এতে উদ্ধার অভিযান কঠিন হয়ে পড়ে। স্থানীয় প্রশাসন, দমকল ও উদ্ধারকর্মীরা দ্রুত ঘটনাস্থলে পৌঁছে আহতদের হাসপাতালে পাঠান।

একজন জ্যেষ্ঠ পুলিশ কর্মকর্তা এনডিটিভিকে জানান, প্রাথমিক তদন্তে ধারণা করা হচ্ছে মাদুরাই থেকে সেনকোট্টাইগামী কেসার বাসটি বেপরোয়া গতিতে চলছিল। অতিরিক্ত গতি ও অবহেলাজনিত ড্রাইভিংয়ের কারণেই দুর্ঘটনাটি ঘটেছে বলে মনে করা হচ্ছে।

এনডিটিভি জানিয়েছে, আহত ২৮ জনকে নিকটবর্তী বিভিন্ন হাসপাতালে চিকিৎসা দেওয়া হচ্ছে। স্বাস্থ্য কর্মকর্তারা জানিয়েছেন, কয়েকজনের অবস্থা আশঙ্কাজনক, ফলে মৃত্যু আরও বাড়তে পারে।

দুর্ঘটনাটি নিয়ে পুলিশ বিস্তারিত তদন্ত শুরু করেছে। সিসিটিভি ফুটেজ ও প্রত্যক্ষদর্শীদের বয়ান খতিয়ে দেখা হচ্ছে।

তামিলনাড়ুর মুখ্যমন্ত্রী এমকে স্টালিন দুর্ঘটনায় নিহতদের প্রতি গভীর শোক প্রকাশ করেছেন এবং আহতদের উন্নত চিকিৎসা নিশ্চিত করতে জেলা প্রশাসককে নির্দেশ দিয়েছেন।

এক্সে দেওয়া এক পোস্টে তিনি লিখেছেন, তেনকাসি-কাদায়ানালুর এলাকায় বাস দুর্ঘটনায় ছয়জনের মৃত্যুর খবর অত্যন্ত মর্মান্তিক। জেলা প্রশাসককে হাসপাতালে গিয়ে আহতদের সর্বোচ্চ মানের চিকিৎসা নিশ্চিত করার নির্দেশ দিয়েছি। নিহতদের প্রতি গভীর সমবেদনা জানাচ্ছি এবং তাদের পরিবারের প্রতি সহানুভূতি প্রকাশ করছি। আহতদের দ্রুত সুস্থতার জন্য সরকার তাদের পাশে রয়েছে।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

যে রেফারি দিয়ে শুরু হচ্ছে আর্জেন্টিনার বিশ্বকাপ মিশন

গোলাহাট গণহত্যার ৫৫ বছর পূর্তিতে শহীদদের স্মরণে ঢাকায় সভা

চিকিৎসককে মারধরের অভিযোগ / ছেলেকে কান ধরে ওঠবস করিয়ে মায়ের মরদেহ ফেরত দিলেন চিকিৎসকরা

জরুরি সেবা নম্বরে কল পেয়ে লঞ্চে অসুস্থ শিশুকে চিকিৎসা সহায়তা দিল কোস্ট গার্ড

ছাত্রদলের নতুন কর্মসূচি ঘোষণা

এনসিপি নেত্রী মনিরাকে নিয়ে ‘বিস্ফোরক’ মন্তব্য গণঅধিকার নেতার

আদ্-দ্বীনের লাইসেন্স বাতিলের সিদ্ধান্ত পুনর্বিবেচনার দাবি খেলাফত আন্দোলনের

সকাল ৯টার মধ্যে ঝড় হতে পারে যেসব অঞ্চলে

বিভেদ ভুলে এক কাতারে অপু-বুবলী

বিএনপি দেশ ও মানুষের স্বার্থে কাজ করে : প্রধানমন্ত্রী

১০

হুইপ অপুর কাছে ছাউনি চাইল পঞ্চম শ্রেণির শিক্ষার্থী

১১

নিরব-পরীমণির গোলাপ নিয়ে নয়া পরিকল্পনা

১২

ট্রাম্পের সঙ্গে বৈঠক করবেন মোদি

১৩

ব্রাজিলের ম্যাচের দিনে আর্জেন্টিনা সমর্থকদের শোভাযাত্রা

১৪

শম্পার নতুন গান ‘প্রেমের বিজ্ঞাপন’

১৫

গাইবান্ধায় রামমূর্তি নির্মাণ স্থগিত : বাংলাদেশ পূজা উদযাপন পরিষদের উদ্বেগ

১৬

জেনেভা ক্যাম্পের শীর্ষ মাদক কারবারি মনু গ্রেপ্তার

১৭

বিশ্বকাপের প্রথম ম্যাচে ৮৮ বছর ধরে অপরাজিত ব্রাজিল

১৮

ব্রাজিল সমর্থকদের আনন্দ মিছিল রূপ নিল বিষাদে

১৯

ইরানে শান্তিচুক্তি পরিস্থিতি নিয়ে রাশিয়া ও চীনের প্রতিনিধিদের বৈঠক 

২০
X