রবিবার, ১৪ জুন ২০২৬, ৩১ জ্যৈষ্ঠ ১৪৩৩
কালবেলা ডেস্ক
প্রকাশ : ২৫ মার্চ ২০২৬, ০৫:৩৫ পিএম
অনলাইন সংস্করণ

সড়ক দুর্ঘটনায় নিউজ প্রেজেন্টার নিহত

নিউজ প্রেজেন্টার ও অভিনেত্রী হর্ষিল কালিয়া। ছবি : সংগৃহীত
নিউজ প্রেজেন্টার ও অভিনেত্রী হর্ষিল কালিয়া। ছবি : সংগৃহীত

নিউজ প্রেজেন্টার ও অভিনেত্রী হর্ষিল কালিয়া ভারতের জয়পুরে এক সড়ক দুর্ঘটনায় প্রাণ হারিয়েছেন। ওয়েব সিরিজ এবং আঞ্চলিক মিউজিক ভিডিওতে কাজের জন্য পরিচিতি পাওয়া ৩০ বছর বয়সী এই শিল্পী কাজ শেষে বাড়ি ফেরার পথে মঙ্গলবার দুর্ঘটনার শিকার হন। খবর এনডিটিভির।

প্রতিবেদনে জানানো হয়, মঙ্গলবার গভীর রাতে জয়পুরে দুর্ঘটনা ঘটে। ঘটনাস্থলেই মৃত্যু হয় ৩০ বছর বয়সি এই অভিনেত্রীর। দুর্ঘটনার সময় নিজেই গাড়ি চালাচ্ছিলেন তিনি। রাস্তার সিসিটিভি ফুটেজ খতিয়ে দেখছে পুলিশ। অভিনেত্রীর মৃত্যুতে শোকের ছায়া নেমে এসেছে বিনোদন জগতে।

‘ক্রাইম নেক্সট ডোর' সিরিজে অভিনয় করে পরিচিতি পেয়েছিলেন হর্ষিল। এ ছাড়াও রাজস্থানের স্থানীয় কিছু প্রযোজনা সংস্থার মিউজিক ভিডিওতেও কাজ করেছেন। অভিনয়ের পাশাপাশি মডেলিং ও সংবাদ উপস্থাপক হিসেবেও কাজ করতেন হর্ষিল। পুলিশ সূত্রে খবর, শুটিং থেকে গাড়ি চালিয়ে বাড়ি ফিরছিলেন অভিনেত্রী। আচমকা নিয়ন্ত্রণ হারিয়ে গাড়িটি ডিভাইডারে গিয়ে ধাক্কা মারে। ধাক্কায় বাঁ দিকে উল্টে যায় গাড়িটি। দুর্ঘটনার মুহূর্তের সেই সিসিটিভি ফুটেজ ছড়িয়ে পড়েছে সোশ্যাল মিডিয়ায়।

দুর্ঘটনার পরেই স্থানীয়রা গাড়ি থেকে উদ্ধার করে দ্রুত হাসপাতালে নিয়ে যান হর্ষিলকে। হাসপাতালে নিয়ে যাওয়ার পর চিকিৎসকেরা হর্ষিলকে মৃত বলে ঘোষণা করেন। হাসপাতাল সূত্রে জানানো হয়েছে, মস্তিষ্কে গুরতর চোট পেয়েছিলেন হর্ষিল। মাথায় আঘাতের কারণেই মৃত্যু হয় তার।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

ছেলেকে কান ধরে ওঠবস করিয়ে মায়ের মরদেহ ফেরত দিলেন চিকিৎসকরা

জরুরি সেবা নম্বরে কল পেয়ে লঞ্চে অসুস্থ শিশুকে চিকিৎসা সহায়তা দিল কোস্ট গার্ড

ছাত্রদলের নতুন কর্মসূচি ঘোষণা

এনসিপি নেত্রী মনিরাকে নিয়ে ‘বিস্ফোরক’ মন্তব্য গণঅধিকার নেতার

আদ্-দ্বীনের লাইসেন্স বাতিলের সিদ্ধান্ত পুনর্বিবেচনার দাবি খেলাফত আন্দোলনের

সকাল ৯টার মধ্যে ঝড় হতে পারে যেসব অঞ্চলে

বিভেদ ভুলে এক কাতারে অপু-বুবলী

বিএনপি দেশ ও মানুষের স্বার্থে কাজ করে : প্রধানমন্ত্রী

হুইপ অপুর কাছে ছাউনি চাইল পঞ্চম শ্রেণির শিক্ষার্থী

নিরব-পরীমণির গোলাপ নিয়ে নয়া পরিকল্পনা

১০

ট্রাম্পের সঙ্গে বৈঠক করবেন মোদি

১১

ব্রাজিলের ম্যাচের দিনে আর্জেন্টিনা সমর্থকদের শোভাযাত্রা

১২

শম্পার নতুন গান ‘প্রেমের বিজ্ঞাপন’

১৩

গাইবান্ধায় রামমূর্তি নির্মাণ স্থগিত : বাংলাদেশ পূজা উদযাপন পরিষদের উদ্বেগ

১৪

জেনেভা ক্যাম্পের শীর্ষ মাদক কারবারি মনু গ্রেপ্তার

১৫

বিশ্বকাপের প্রথম ম্যাচে ৮৮ বছর ধরে অপরাজিত ব্রাজিল

১৬

ব্রাজিল সমর্থকদের আনন্দ মিছিল রূপ নিল বিষাদে

১৭

ইরানে শান্তিচুক্তি পরিস্থিতি নিয়ে রাশিয়া ও চীনের প্রতিনিধিদের বৈঠক 

১৮

কালবেলায় সংবাদ প্রকাশ  / স্কুলে যাতায়াতে শিক্ষার্থীদের জন্য নৌকার ব্যবস্থা করলেন সংসদ সদস্য

১৯

‘ভবিষ্যতে সফল হতে প্রযুক্তিগত দক্ষতার বিকল্প নেই’

২০
X