রবিবার, ১৪ জুন ২০২৬, ৩১ জ্যৈষ্ঠ ১৪৩৩
কালবেলা ডেস্ক
প্রকাশ : ২৬ মার্চ ২০২৬, ১২:৪৬ পিএম
অনলাইন সংস্করণ

বিজেপিকে একহাত নিলেন মমতা বন্দ্যোপাধ্যায়

মমতা বন্দ্যোপাধ্যায়। ছবি : সংগৃহীত
মমতা বন্দ্যোপাধ্যায়। ছবি : সংগৃহীত

ভারতীয় জনতা পার্টির (বিজেপি) বিরুদ্ধে বিভিন্ন অভিযোগ তুলে তীব্র সমালোচনা করেছেন ভারতের পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। পশ্চিমবঙ্গ বিধানসভা নির্বাচনকে সামনে রেখে উত্তরবঙ্গ থেকে আনুষ্ঠানিকভাবে নির্বাচনী প্রচারে অংশ নিয়ে তিনি বিজেপির বিরুদ্ধে ক্ষোভ ঝাড়েন।

বুধবার জলপাইগুড়ি জেলা থেকে তৃণমূল কংগ্রেসের প্রচারের সূচনা করেন তিনি। প্রচারের প্রথম দিনে মমতা বন্দ্যোপাধ্যায় জলপাইগুড়ির ময়নাগুড়ি, ডাবগ্রাম-ফুলবাড়ি এবং দার্জিলিং জেলার মাটিগাড়া-নকশালবাড়িতে টানা তিনটি জনসভা করেন। প্রতিটি সভা থেকেই তিনি কেন্দ্রের শাসক দল ভারতীয় জনতা পার্টি (বিজেপি)-এর বিরুদ্ধে তীব্র সমালোচনা করেন।

বিজেপির বিরুদ্ধে ভোটার তালিকা থেকে নাম বাদ দেওয়া এবং নারীদের প্রতি অবিচারের অভিযোগও তোলেন মমতা বন্দ্যোপাধ্যায়। তিনি বলেন, নাগরিকত্ব প্রমাণে মানুষকে বাধ্য করা হচ্ছে, যা গণতান্ত্রিক অধিকারের পরিপন্থী।

এছাড়া উত্তরবঙ্গকে আলাদা রাজ্য করার ষড়যন্ত্র চলছে বলেও অভিযোগ করেন তিনি।

ভোটারদের উদ্দেশে তিনি বলেন, বাংলায় কোনো বিভাজন হতে দেওয়া হবে না।

নির্বাচনের প্রথম ধাপ উত্তরবঙ্গ থেকেই শুরু হওয়ায় এই অঞ্চলকে প্রচারের সূচনা স্থল হিসেবে বেছে নেওয়া হয়। ঘোষিত তফসিল অনুযায়ী, আগামী ২৩ এপ্রিল উত্তরবঙ্গ ও দক্ষিণবঙ্গ মিলিয়ে ১৫২টি আসনে ভোটগ্রহণ অনুষ্ঠিত হবে।

এরপর ২৯ এপ্রিল দ্বিতীয় ধাপে দক্ষিণবঙ্গের ১৪২টি আসনে ভোট হবে।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

ছেলেকে কান ধরে ওঠবস করিয়ে মায়ের মরদেহ ফেরত দিলেন চিকিৎসকরা

জরুরি সেবা নম্বরে কল পেয়ে লঞ্চে অসুস্থ শিশুকে চিকিৎসা সহায়তা দিল কোস্ট গার্ড

ছাত্রদলের নতুন কর্মসূচি ঘোষণা

এনসিপি নেত্রী মনিরাকে নিয়ে ‘বিস্ফোরক’ মন্তব্য গণঅধিকার নেতার

আদ্-দ্বীনের লাইসেন্স বাতিলের সিদ্ধান্ত পুনর্বিবেচনার দাবি খেলাফত আন্দোলনের

সকাল ৯টার মধ্যে ঝড় হতে পারে যেসব অঞ্চলে

বিভেদ ভুলে এক কাতারে অপু-বুবলী

বিএনপি দেশ ও মানুষের স্বার্থে কাজ করে : প্রধানমন্ত্রী

হুইপ অপুর কাছে ছাউনি চাইল পঞ্চম শ্রেণির শিক্ষার্থী

নিরব-পরীমণির গোলাপ নিয়ে নয়া পরিকল্পনা

১০

ট্রাম্পের সঙ্গে বৈঠক করবেন মোদি

১১

ব্রাজিলের ম্যাচের দিনে আর্জেন্টিনা সমর্থকদের শোভাযাত্রা

১২

শম্পার নতুন গান ‘প্রেমের বিজ্ঞাপন’

১৩

গাইবান্ধায় রামমূর্তি নির্মাণ স্থগিত : বাংলাদেশ পূজা উদযাপন পরিষদের উদ্বেগ

১৪

জেনেভা ক্যাম্পের শীর্ষ মাদক কারবারি মনু গ্রেপ্তার

১৫

বিশ্বকাপের প্রথম ম্যাচে ৮৮ বছর ধরে অপরাজিত ব্রাজিল

১৬

ব্রাজিল সমর্থকদের আনন্দ মিছিল রূপ নিল বিষাদে

১৭

ইরানে শান্তিচুক্তি পরিস্থিতি নিয়ে রাশিয়া ও চীনের প্রতিনিধিদের বৈঠক 

১৮

কালবেলায় সংবাদ প্রকাশ  / স্কুলে যাতায়াতে শিক্ষার্থীদের জন্য নৌকার ব্যবস্থা করলেন সংসদ সদস্য

১৯

‘ভবিষ্যতে সফল হতে প্রযুক্তিগত দক্ষতার বিকল্প নেই’

২০
X