কালবেলা ডেস্ক
প্রকাশ : ০৭ অক্টোবর ২০২৩, ০৩:১৯ পিএম
অনলাইন সংস্করণ

যুক্তরাষ্ট্রে দুই সন্তানসহ ভারতীয় দম্পতির মরদেহ উদ্ধার

ভারতীয় দম্পতি ও তাদের সন্তান। ছবি : ফেসবুক
ভারতীয় দম্পতি ও তাদের সন্তান। ছবি : ফেসবুক

যুক্তরাষ্ট্রের নিউ জার্সিতে দুই সন্তানসহ এক ভারতীয় দম্পতির মরদেহ উদ্ধার করা হয়েছে। গত বুধবার জরুরি নম্বর ৯১১-এ কল পেয়ে পুলিশ তাদের মরদেহ উদ্ধার করে। খবর এনডিটিভি।

মৃতরা হলেন ভারতীয় দম্পতি তেজ প্রতাপ সিং (৪৩), তার স্ত্রী সোনাল পারিহার (৪২) এবং তাদের ১০ ও ৬ বছর বয়সী দুই সন্তান ওইকফ এবং মাইলস্টোন।

প্লেইনসবোরো পুলিশ জানিয়েছে, বুধবার বিকাল সাড়ে চারটার দিকে প্লেইনসবোরোর একটি বাড়ি থেকে তাদের মরদেহ উদ্ধার করা হয়। তারা ২০১৮ সালের আগস্টে ৬ লাখ ৩৫ হাজার ডলারে ওই বাড়িটি কিনেছিলেন। এরপর থেকে সেখানে বসবাস করে আসছেন তারা।

মিডলসেস্ক কাউন্টি প্রসিকিউটর ইয়োল্যান্ডা সিকোন এবং প্লেইনসবোরো পুলিশের প্রধান ইমন ব্ল্যানচার্ড জানান, প্রাথমকিভাবে এটিকে হত্যাকাণ্ড বলে ধারণা করা হচ্ছে। এ বিষয়ে তদন্ত চলমান রয়েছে।

এক যৌথ বিবৃতিতে তারা বলেন, বুধবার বিকেলে ৯১১ নম্বরে একটি কল আসে। ওই কলে প্লেইনসবোরোর একটি বাড়ি পরিদর্শনের অনুরোধ পান। পরে তারা সেখানে পৌঁছে চারজনের মরদেহ পান। এই ঘটনায় শহরের মেয়র পিটার ক্যান্টু দুঃখপ্রকাশ করেছেন।

তেজ প্রতাপের লিংকডইন প্রোফাইল থেকে পাওয়া তথ্য বলছে, তিনি ছিলেন নেস ডিজিটাল ইঞ্জিনিয়ারিং নামের একটি প্রতিষ্ঠানে প্রকৌশলী হিসেবে কাজ করতেন। তার স্ত্রীও একটি আইটি কোম্পানিতে কাজ করতেন। এ ছাড়া তাদের দুই সন্তান রিভার স্কুলের শিক্ষার্থী ছিলেন।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

বিশ্বকাপে পরের ম্যাচেই যে ৩ রেকর্ড ভাঙতে পারেন মেসি

৬৮ বছর পর যে রেকর্ড দেখল ২০২৬ বিশ্বকাপ

ছাত্রশক্তিকে শিবিরশক্তিতে রূপান্তরের আনুষ্ঠানিক প্রক্রিয়া শুরু : আব্দুল কাদের

নজর কাড়ছেন নেইমার সঙ্গী ব্রুনা বিয়ানকার্দি

মুখ ঢেকে কথা বলার খেসারত, দেখলেন বিশ্বকাপে প্রথমবার লাল কার্ড

৭২ বছরেও অক্ষত বিশ্বকাপের যে রেকর্ড

সুইডেনকে উড়িয়ে গ্রুপের শীর্ষে নেদারল্যান্ডস

হরমুজ বন্ধের ঘোষণায় লেবাননে হামলা বন্ধের নির্দেশ নেতানিয়াহুর

তিনটি ইউনিয়নেরই নাম পরিবর্তনের নির্দেশ প্রধানমন্ত্রীর

ব্যবসায়ী বাশারের গ্রেপ্তার নিয়ে মুখ খুললেন ববি 

১০

বিশ্বকাপে পাকিস্তানকে হারিয়ে বাংলাদেশের নতুন ইতিহাস

১১

সকাল ৯টার মধ্যে ঝড়সহ বজ্রবৃষ্টি হতে পারে যেসব অঞ্চলে

১২

খেলাধুলার পাশাপাশি লেখাপড়াতেও এগিয়ে যেতে হবে : প্রধানমন্ত্রী

১৩

শ্রীরামচন্দ্রের অবমাননার প্রতিবাদে বিভিন্ন জেলায় মানববন্ধন 

১৪

রোববার মালয়েশিয়া সফরে যাচ্ছেন প্রধানমন্ত্রী

১৫

‘বনলতা এক্সপ্রেস’র পর ফের জুটি বাঁধছেন রাজ–সাবিলা?

১৬

ককরোচ জনতা পার্টির বিক্ষোভ / অনুমতি দেয়নি প্রশাসন, শিক্ষামন্ত্রীর পদত্যাগের দাবিতে অনড় সিজেপি  

১৭

অপমৃত্যুর ঘটনায় পুলিশকে না জানিয়ে মরদেহ হস্তান্তর, ৩ চিকিৎসককে শোকজ

১৮

হাছন রাজার গান ও জীবনদর্শন নিয়ে বিশেষ আয়োজন

১৯

১২ ফুট লম্বা অজগর উদ্ধার, বনে অবমুক্ত

২০
X