কালবেলা ডেস্ক
প্রকাশ : ১০ অক্টোবর ২০২৩, ০৬:২৭ পিএম
আপডেট : ১০ অক্টোবর ২০২৩, ০৬:৩০ পিএম
অনলাইন সংস্করণ

অমর্ত্য সেনের মৃত্যুর খবরটি গুজব

নোবেল বিজয়ী ভারতীয় অর্থনীতিবিদ অমর্ত্য সেন। ছবি : সংগৃহীত
নোবেল বিজয়ী ভারতীয় অর্থনীতিবিদ অমর্ত্য সেন। ছবি : সংগৃহীত

নোবেলবিজয়ী ভারতীয় অর্থনীতিবিদ অমর্ত্য সেনের মৃত্যুর বিষয়টি গুজব। তিনি সুস্থ রয়েছেন বলে জানিয়েছেন তার কন্যা নন্দনা সেন। মঙ্গলবার (১০ অক্টোবর) ভারতীয় সংবাদমাধ্যম আনন্দবাজারকে এ তথ্য নিশ্চিত করেছেন তিনি।

তিনি জানান, সোমবার (৯ অক্টোবর) রাত পর্যন্ত বাবার সঙ্গেই কাটিয়েছেন।

নন্দনা বলেন, ‘আমি অনুরোধ করছি, এসব গুজব ছড়ানো বন্ধ রাখুন। বাবা ভালো আছেন। সুস্থ আছেন। আমি কাল (সোমবার) রাত পর্যন্ত তার সঙ্গেই ছিলাম।’

মঙ্গলবার সন্ধ্যার দিকে হঠাৎ করেই অমর্ত্য সেনের মৃত্যুর খবর ছড়িয়ে পড়ে। যার ‘সূত্র’ ছিল সদ্য অর্থনীতিতে নোবেলজয়ী ক্লডিয়া গোল্ডিন। তার ‘এক্স’ অ্যাকাউন্ট থেকে বলা হয়, ‘মর্মান্তিক খবর! আমার প্রিয়তম অধ্যাপক অমর্ত্য সেন কয়েক মিনিট আগে প্রয়াত হয়েছেন।’

নন্দনা জানান, অমর্ত্য ভালো রয়েছেন। তিনি বস্টনে রয়েছেন। নন্দনা রয়েছেন নিউইয়র্কে।

নন্দনা বলেন, ‘এই গুজব ছড়ানো বন্ধ হোক। গত সপ্তাহটা আমরা বাবার সঙ্গেই ছিলাম। তার সঙ্গেই কাটিয়েছি। তিনি একেবারেই সুস্থ আছেন। প্রাণশক্তিতে ভরপুর রয়েছেন। নিজের নতুন বই নিয়ে ব্যস্ত রয়েছেন।’

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

বিশ্বকাপ খেলা দেখার সময় হল সংসদ নেতাকে লাঞ্ছিতের অভিযোগ রাকসু জিএস আম্মারের বিরুদ্ধে

রাত ১টার মধ্যে ঝোড়ো হাওয়াসহ বজ্রবৃষ্টি হতে পারে যেসব অঞ্চলে

ঋণখেলাপি ইস্যুতে উত্তপ্ত সংসদ, সরকারি ও বিরোধী দলের তুমুল বিতর্ক

বিএনপি নেতা রোকনের বিরুদ্ধে অপপ্রচারের অভিযোগ

খুবি ছাত্রীকে অধ্যাপকের কুপ্রস্তাব, প্রতিবাদে কুশপুত্তলিকা দাহ ও জুতা নিক্ষেপ

খালার বাড়ি থেকে ফেরার পথে সংঘবদ্ধ ধর্ষণের শিকার স্কুলছাত্রী

ট্রেলারেই রহস্যের ঝড়, ২৫ জুন আসছে ‘হেডলাইন’

স্ত্রীকে গলা কেটে হত্যার অভিযোগ, থানায় আত্মসমর্পণ স্বামীর

চাঁদপুর ট্রিবিউনের দ্বিতীয় প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন

বিশ্বকাপে মিলে গেল মেসির ভবিষ্যদ্বাণী

১০

এইচপিভি টিকা নেওয়া তরুণীদের জরায়ুমুখ ক্যানসারে মৃত্যু প্রায় শূন্য

১১

দেশজুড়ে বৃষ্টির দাপট থাকবে আরও ৫ দিন, নিম্নাঞ্চল প্লাবিত হওয়ার আভাস

১২

রাশিয়া-ইউক্রেন যুদ্ধ অবসানে ট্রাম্পের সমর্থন চাইলেন জেলেনস্কি  

১৩

বাংলাদেশে মেসিদের নিয়ে উন্মাদনা তুলে ধরবেন ৪ আর্জেন্টাইন ব্লগার

১৪

চতুর্থ ও ষষ্ঠ শ্রেণিতে চালু হচ্ছে দুটি নতুন বিষয় : মাহদী আমিন

১৫

শাহজালাল মাজারে দান সংগ্রহে নতুন নিয়ম, বন্ধ হলো নগদ লেনদেন

১৬

মাদক ব্যবসায়ীদের বিরুদ্ধে কঠোর বার্তা এমপি সালাউদ্দিন বাবুর

১৭

দ্রুত সময়ে শিশু নন্দিনী হত্যার বিচার হবে : ত্রাণমন্ত্রী

১৮

জুলাইযোদ্ধারা শ্রেণিভেদে মাসে কত টাকা পাবেন, জানালেন মন্ত্রী

১৯

লাল কার্ডের খেসারত, ৩ ম্যাচ নিষিদ্ধ দক্ষিণ আফ্রিকার মিডফিল্ডার

২০
X