কালবেলা ডেস্ক
প্রকাশ : ১১ অক্টোবর ২০২৩, ১২:০৪ পিএম
অনলাইন সংস্করণ
কাশ্মির ইস্যু

অরুন্ধতী রায়ের বিরুদ্ধে মামলার অনুমতি

ভারতীয় সাহিত্যিক অরুন্ধতী রায়। ছবি : নিউইয়র্ক টাইমস
ভারতীয় সাহিত্যিক অরুন্ধতী রায়। ছবি : নিউইয়র্ক টাইমস

কাশ্মির ইস্যুতে উসকানিমূলক বক্তব্য দেওয়ায় ভারতীয় সাহিত্যিক অরুন্ধতী রায়ের বিরুদ্ধে মামলা চালানোর অনুমতি দিয়েছে আদালত। রাজধানী নয়াদিল্লির উপরাজ্যপাল ভি কে সাক্সেনা এ অনুমতি দেন। খবর সংবাদ প্রতিদিন।

২০১০ সালে কাশ্মীর ইস্যুতে দেওয়া এক বক্তব্যের কারণে তিনি ও কাশ্মীর বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক শেখ শওকত হোসেনের আদালতে এফআইআর দায়ের করা হয়। এফআইআরে এক জনসভায় তারা কাশ্মীরকে ভারতের থেকে বিচ্ছিন্ন করার দাবি তুলেছিলেন বলে অভিযোগ করা হয়েছিল।

সংবাদ প্রতিদিন জানিয়েছে, ২০১০ সালে বুকার পুরস্কার বিজয়ী সাহিত্যিক অরুন্ধতী রায়ের বিরুদ্ধে অভিযোগ করে ‘রুটস ইন কাশ্মীর’ নামের এক সংগঠন। তাদের বিরুদ্ধে ভারতীয় দণ্ডবিধির ১৫৩এ, ১৫৩বি ও ৫০৫ ধারায় মামলা রুজু হয়েছে।

অভিযোগে বলা হয়েছে, ‘আজাদি : দ্য অনলি ওয়ে’ নামের একটি অনুষ্ঠানে কাশ্মীরকে ভারত থেকে বিচ্ছিন্ন করার দাবি তোলা হয়েছিল। ওই অনুষ্ঠানে তাদের ভাষা উসকানিমূলক বলেও অভিযোগে বলা হয়।

প্রতিবেদনে বলা হয়েছে, এ মামলায় কাশ্মীরের বিচ্ছিন্নতাবাদী নেতা সাঈদ আলি শাহ গিলানি ও দিল্লি বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক সাঈদ আবদুল রহমান গিলানিও অভিযুক্ত ছিলেন। তবে তারা মামলা নিষ্পত্তির আগেই তাদের মৃত্যু হয়। ওই দুই নেতা এর আগে সংসদে হামলার মামলায় সুপ্রিম কোর্ট থেকে জামিন পেয়েছিলেন।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

‘এত ঋণখেলাপি থাকলে তো জনগণ ঋণখেলাপিদের সংসদ বলবে’

যেসব দেশে আটকে আছে ইরানের ১০০ বিলিয়ন ডলার

নতুনদের বরণে এমআইএসটি-তে উদযাপিত হলো ′ফ্রেশার্স ডে - ২০২৬′

ওয়ালটনের পিসিবিএ রপ্তানি শিপমেন্ট উদ্বোধন

স্বাস্থ্যসেবা নিয়ে কোনো অবহেলা বরদাশত করবে না সরকার : প্রতিমন্ত্রী

‘তুই মরে যা, আমার কিছু যায় আসে না’, ইকরাকে বলতেন আলভী

জয়পুরহাটে শিশু ধর্ষণের দায়ে কৃষকের যাবজ্জীবন

ময়মনসিংহ উন্নয়ন কর্তৃপক্ষের চেয়ারম্যানের দায়িত্ব গ্রহণ করলেন মোতাহার হোসেন

সরকারি কর্মকর্তাদের স্মার্টফোন ব্যবহার নিষিদ্ধ করল আফগানিস্তান 

হাইতির বিপক্ষে নামার আগে সুখবর পেল ব্রাজিল

১০

বিশ্বকাপ খেলা দেখার সময় হল সংসদ নেতাকে লাঞ্ছিতের অভিযোগ রাকসু জিএস আম্মারের বিরুদ্ধে

১১

রাত ১টার মধ্যে ঝোড়ো হাওয়াসহ বজ্রবৃষ্টি হতে পারে যেসব অঞ্চলে

১২

ঋণখেলাপি ইস্যুতে উত্তপ্ত সংসদ, সরকারি ও বিরোধী দলের তুমুল বিতর্ক

১৩

বিএনপি নেতা রোকনের বিরুদ্ধে অপপ্রচারের অভিযোগ

১৪

খুবি ছাত্রীকে অধ্যাপকের কুপ্রস্তাব, প্রতিবাদে কুশপুত্তলিকা দাহ ও জুতা নিক্ষেপ

১৫

খালার বাড়ি থেকে ফেরার পথে সংঘবদ্ধ ধর্ষণের শিকার স্কুলছাত্রী

১৬

ট্রেলারেই রহস্যের ঝড়, ২৫ জুন আসছে ‘হেডলাইন’

১৭

স্ত্রীকে গলা কেটে হত্যার অভিযোগ, থানায় আত্মসমর্পণ স্বামীর

১৮

চাঁদপুর ট্রিবিউনের দ্বিতীয় প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন

১৯

বিশ্বকাপে মিলে গেল মেসির ভবিষ্যদ্বাণী

২০
X