কালবেলা ডেস্ক
প্রকাশ : ০৮ অক্টোবর ২০২৩, ০৭:৫২ পিএম
আপডেট : ০৮ অক্টোবর ২০২৩, ০৮:১৩ পিএম
অনলাইন সংস্করণ

ইসরায়েলে আটকে পড়েছেন ভারতীয় এমপি

ফিলিস্তিনের একটি বিধ্বস্ত স্থাপনা। ইনসেটে ভারতীয় এমপি। ছবি : সংগৃহীত
ফিলিস্তিনের একটি বিধ্বস্ত স্থাপনা। ইনসেটে ভারতীয় এমপি। ছবি : সংগৃহীত

হামলা-পাল্টা হামলায় উত্তপ্ত ইসরায়েল ফিলিস্তিন। হু হু করে বেড়ে চলেছে হতাহতের সংখ্যা। এমন পরিস্থিতিতে ইসরায়েলে আটকা পড়েছেন এক ভারতীয় এমপি। ভারতীয় সংবাদমাধ্যম সংবাদ প্রতিদিনের এক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে।

প্রতিবেদনে বলা হয়েছে, কেবল ওই এমপি নয়, তার সাথে আটকা পড়েছেন তার পরিবারও। তিনি ইসরায়েলে তীর্থ করতে গিয়েছিলেন। এরপর সেখানে ফিলিস্তিনের স্বাধীনতাকামী সংগঠন হামাস হামলা করলে আটকা পড়েন।

সংবাদ প্রতিদিন জানিয়েছে, আটকা পড়া ওই এমপির নাম ড. ওয়ানেইরয় খারলুখি। তার সাথে পরিবারের সদস্যসহ ২৪ জন রয়েছেন। আটকে পড়া সবাই ভারতের মেঘালয়ের নাগরিক।

মেঘালয়ের মুখ্যমন্ত্রী কনরাড সাংমা জানিয়েছেস, আটকা পড়াদের মধ্যে কয়েকজন শিক্ষার্থীও রয়েছেন। তাদের দ্রুত উদ্ধারের চেষ্টা চলছে।

সংবাদমাধ্যমটি জানিয়েছে, আটকে পড়া এমপি মেঘালয়ের ক্ষমতাসীন দল এনপিপির অন্যতম প্রধান নেতা। তীর্থযাত্রায় তার সাথে তার স্ত্রী ও মেয়ে রয়েছেন। এ ছাড়া তাদের দলে মোট ২৪ জন ভারতীয় ছিলেন। তারাও তীর্থযাত্রায় গিয়েছিলেন। বর্তমানে তারা বেথেলহামে রয়েছেন। সেখান থেকে কোনো মতে মেঘালয়ের মুখ্যমন্ত্রীকে নিজেদের অবস্থা জানিয়েছেন।

সূত্র জানিয়েছে, মিসরের ভারতীয় মিশনের মাধ্যমে তাদের উদ্ধার চেষ্টা করা হচ্ছে। এ ছাড়া ইসরায়েলে থাকা ভারতীয়দের জন্য বিশেষ সতর্কতা জানি করা হয়েছে। দেশটিতে অন্তত ১৮ হাজার ভারতীয় নাগরিক বসবাস করেন।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

ছুরিকাঘাতে শিবির নেতাকে হত্যা, যুবদলের মুকুল বহিষ্কার

দেশের নারী উদ্যোক্তা আন্দোলনের অগ্রদূত সেলিমা আহমাদ

ভোর চারটায় উঠে কারখানায় যাওয়া সেই শ্রমিকই বিশ্বকাপের নকআউটে তুললেন জার্মানিকে

অফসাইডে বাতিল হলো ইরানের গোল

মেসিকে ছাড়িয়ে রেকর্ড বইয়ে ইয়ামাল

পেলের ৬৮ বছরের রেকর্ডে ভাগ বসালেন ইয়ামাল

বাংলাদেশকে ১ হাজার ফুটবল উপহার দিল পাকিস্তান

বিস্ফোরণের সূত্র ধরে কবরস্থানে অভিযান, এক বালতি ককটেল উদ্ধার

সৌদির জালে ৪ গোল দিয়ে বুঝিয়ে দিল স্পেন আছে স্পেনেই

স্বামী পরিত্যাক্তা নারীকে ধর্ষণচেষ্টা ও হত্যা, বৃদ্ধ গ্রেপ্তার

১০

মালয়েশিয়ায় বন্দি বাংলাদেশিদের ফেরানোর আশ্বাস প্রধানমন্ত্রীর

১১

মিয়ানমারে আটক ২৭ বাংলাদেশিকে ফেরাতে প্রধানমন্ত্রীর হস্তক্ষেপ কামনা

১২

তুরস্ক, হাইতি ও তিউনিসিয়া যে কারণে বিশ্বকাপ থেকে বাদ

১৩

বারান্দা থেকে পড়ে অভিনেত্রী ঝিলিকের মৃত্যু, স্বামীর জামিন নামঞ্জুর

১৪

আকাশ পথে ইয়াবা পাচারকালে নারী আটক

১৫

আর্জেন্টিনা-অস্ট্রিয়ার কতবার দেখা হয়েছিল, গোল কয়টি ও জয় বেশি কার?

১৬

চমক দিয়ে দল ঘোষণা করল ভারত

১৭

একসঙ্গে ৫ প্রবাসীর মৃত্যুতে শোকে কাতর গ্রামবাসী

১৮

২৪ মিনিটেই স্পেনের ৩ গোল

১৯

ছয় জেলায় বজ্রপাতে তিন মাদ্রাসাছাত্রসহ ১১ জনের মৃত্যু

২০
X