কালবেলা ডেস্ক
প্রকাশ : ০৬ নভেম্বর ২০২৩, ০৪:৫৩ পিএম
আপডেট : ০৬ নভেম্বর ২০২৩, ০৪:৫৮ পিএম
অনলাইন সংস্করণ

‘ভারতীয়’ হতে পরীক্ষা দিলেন ইতালির দম্পতি

পরীক্ষা দিচ্ছেন ইতালির দম্পতি মোরো সারান্দ্রিয়া ও মারিনা মাটিওয়োলিনা। ছবি : সংগৃহীত
পরীক্ষা দিচ্ছেন ইতালির দম্পতি মোরো সারান্দ্রিয়া ও মারিনা মাটিওয়োলিনা। ছবি : সংগৃহীত

ভালোবেসে ভারতে আসেন ইতালির এক দম্পতি। যেই ভালোবাসা দিনের পর দিন বাড়তেই থাকে। একপর্যায়ে সিদ্ধান্ত নেন সেখানেই থেকে যাওয়ার। যার কারণে দেশটির নাগরিক হতে চান তারা।

মোরো সারান্দ্রিয়া ও মারিনা মাটিওয়োলিনা নামের দম্পতি ভারতের নাগরিকত্ব পেতে চেষ্টা চালিয়ে যাচ্ছেন। হিন্দি শিখেছেন। এবার পরীক্ষাও দিয়ে ফেললেন তারা।

কোভালামে নিজেদের একটি হোটেল খুলেছিলেন মোরো আর মারিনা। গ্রাহকদের সঙ্গে কথা বলার জন্য হিন্দির ক্লাসে ভর্তি হয়েছিলেন। কাজ চালানোর মতো হিন্দি অনেক দিনই শিখে ফেলেছেন তারা।

এবার হিন্দিটাকে আরও আয়ত্ত করতে চান ওই দম্পতি। তাই কটন হিল স্কুলে হিন্দি লেখা এবং পড়াও শিখছেন। কতটা শিখেছেন, তারই পরীক্ষা দিলেন সম্প্রতি।

মোরো জানিয়েছেন, ভারতের প্রাচীন এবং ধর্মীয় সাহিত্যের প্রতি আকর্ষণ থেকেই এ দেশকে ভালো বেসেছেন তারা।

মোরো আরও জানান, তার থেকে তার স্ত্রী অনেক ভালো হিন্দি বোঝেন এবং বলতে পারেন। কারণ তিনি অতীতেও ভারতে ছিলেন। ১৯৭৮ থেকে ১৯৮৮ সাল পর্যন্ত উত্তর ভারতের একটি আশ্রমে থাকতেন মারিনা। তখন তার বয়স মাত্র ১৮ বছর।

ভারতের নাগরিকত্ব কেন চান জানতে চাইলে দম্পতি জানান- দেশটির সাহিত্য, ভাষা, সংস্কৃতি, মানুষ, খাবার সবকিছুরই প্রেমে পড়েছেন তারা। তাই ১৮ বছর আগে এ দেশে এসে থাকতে শুরু করেন।

মোরো জানিয়েছেন, সাত বছর আগে একবার ইটালি গিয়েছিলেন। পাঁচ দিন থেকেই হাঁফিয়ে উঠেছিলেন। তাঁর কথায়, ‘পাঁচ দিন পর একে অপরকে বলেছিলাম, আমাদের এবার ঘরে ফেরা উচিত।’

হিন্দি প্রচারসভার সম্পাদক মধু বি জানিয়েছেন, এর আগে সেখানে কোনো বিদেশি হিন্দি পরীক্ষা দিতে আগ্রহী হননি। মোরো আর মারিনাই প্রথম।

ইতালির দম্পতির দুই ছেলে রয়েছেন। ক্লড আর বিষ্ণুপাদ। ক্লড পেশায় চিকিৎসক। ইতালিতেই থাকেন।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

বিশ্বকাপে পাকিস্তানকে হারিয়ে বাংলাদেশের নতুন ইতিহাস

সকাল ৯টার মধ্যে ঝড়সহ বজ্রবৃষ্টি হতে পারে যেসব অঞ্চলে

খেলাধুলার পাশাপাশি লেখাপড়াতেও এগিয়ে যেতে হবে : প্রধানমন্ত্রী

শ্রীরামচন্দ্রের অবমাননার প্রতিবাদে বিভিন্ন জেলায় মানববন্ধন 

রোববার মালয়েশিয়া সফরে যাচ্ছেন প্রধানমন্ত্রী

‘বনলতা এক্সপ্রেস’র পর ফের জুটি বাঁধছেন রাজ–সাবিলা?

ককরোচ জনতা পার্টির বিক্ষোভ / অনুমতি দেয়নি প্রশাসন, শিক্ষামন্ত্রীর পদত্যাগের দাবিতে অনড় সিজেপি  

অপমৃত্যুর ঘটনায় পুলিশকে না জানিয়ে মরদেহ হস্তান্তর, ৩ চিকিৎসককে শোকজ

হাছন রাজার গান ও জীবনদর্শন নিয়ে বিশেষ আয়োজন

১২ ফুট লম্বা অজগর উদ্ধার, বনে অবমুক্ত

১০

জুলাই অভ্যুত্থানকে কুক্ষিগত করার চেষ্টায় জামায়াত-এনসিপি : মোনায়েম মুন্না 

১১

ফিফা বিশ্বকাপ ২০২৬ : সাপোর্টারনামা

১২

ষাট বছর বয়সে তৃতীয়বার বিয়ের পিঁড়িতে আমির খান

১৩

কার হাতে উঠবে বিশ্বকাপ, জানাল অক্টোপাস পলের উত্তরসূরিরা

১৪

মুক্তিযোদ্ধার ঝুলন্ত মরদেহ উদ্ধার

১৫

বহিষ্কৃত ছাত্রদল নেতা গ্রেপ্তার

১৬

হাসনাত আব্দুল্লাহর বিরুদ্ধে মামলা

১৭

ইরান-যুক্তরাষ্ট্র আলোচনার সময় জানালেন ভ্যান্স 

১৮

যে ৬ কারণে এবারই বিশ্বকাপ জিততে পারে ব্রাজিল

১৯

বিএনপি নেতাকে কুপিয়ে জখম

২০
X