কালবেলা ডেস্ক
প্রকাশ : ২৪ নভেম্বর ২০২৩, ১১:১১ এএম
অনলাইন সংস্করণ

যুবককে হত্যার পর নেচে উল্লাস করল কিশোর

অভিযুক্ত কিশোর। ছবি : সংগৃহীত
অভিযুক্ত কিশোর। ছবি : সংগৃহীত

মাত্র ৩৫০ টাকার জন্য যুবককে ছুরিকাঘাতে হত্যা করে এক কিশোর। হত্যার পর রক্তাক্ত শরীরের পাশে ছুরি হাতে নাচতে দেখা যায় তাকে। সিসিটিভি ক্যামেরায় ধরা পড়েছে এসব দৃশ্য।

এমন নৃশংস ঘটনা ঘটেছে ভারতের উত্তর-পূর্ব দিল্লির ওয়েলকাম এলাকায়। জানা গেছে হত্যাকাণ্ডের সময় ওই কিশোর মদ্যপ অবস্থায় ছিল। ভারতীয় গণমাধ্যম ইন্ডিয়া টুডের এক প্রতিবেদনে এ তথ্য জানা গেছে।

প্রতিবেদনে বলা হয়, মঙ্গলবার (২১ নভেম্বর) রাতে উত্তর-পূর্ব দিল্লির ওয়েলকাম এলাকায় ১৬ বছরের এক কিশোর ১৮ বছরের এক যুবককে ধরে একটি গলিতে টেনে নিয়ে যায়। এরপর কিশোরকে কিছুক্ষণের জন্য ক্যামেরায় দেখা যায়নি। পরে সে ফিরে আসে এবং ফের ছুরিকাঘাত শুরু করে। এ সময় নির্বিচারে ছেলেটির মুখ ও কানে ছুরি দিয়ে আঘাত করে। এক পর্যায়ে হাঁটু গেড়ে নিহতের ঘাড় ও মাথা কেটে ফেলে ওই কিশোর। সে বিচ্ছিন্ন মাথায় লাথিও মারে। পরে নিথর দেহের পাশে কয়েক সেকেন্ডের জন্য নাচতে শুরু করে এবং রক্তে ভেজা দেহটি টেনে অন্যত্র নিয়ে যায়।

এ ঘটনার পর অভিযুক্তকে গ্রেপ্তার করেছে পুলিশ। তবে নিহতের পরিচয় জানা যায়নি। পুলিশ তার পরিচয় জানার চেষ্টা করছে।

এ ঘটনায় উত্তর পূর্ব দিল্লির ডেপুটি কমিশনার অফ পুলিশ বলেছেন, আমি নিজে অভিযুক্তকে জিজ্ঞাসাবাদ করেছি। ঘটনার পেছনের কারণ জিজ্ঞাসা করলে সে জানিয়েছে, সে নির্যাতিতার কাছ থেকে টাকা ছিনিয়ে নিতে চেয়েছিল। নির্যাতিতাকে শ্বাসরোধ করলে অজ্ঞান হয়ে যায়। পরে সে ভিকটিমের পকেটে তল্লাশি করে ৩৫০ টাকা পেয়েছিল।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

ইরান যুদ্ধে না জড়ানোয় চীনকে ধন্যবাদ দিলেন ট্রাম্প

নারায়ণগঞ্জে সিএনজি-প্রাইভেটকার সংঘর্ষে প্রাণ গেল শিশুর, আহত ৫

ইসরায়েলের সঙ্গে বাণিজ্য বন্ধের উদ্যোগ নরওয়ের

বিপৎসীমার ২০ সেন্টিমিটার নিচে বইছে তিস্তার পানি

ফিফার পেজে বাংলায় ব্রাজিল বন্দনা

রাজশাহীতে ককটেল বিস্ফোরণে পুলিশ সদস্য আহত

শনিবার দীর্ঘসময় বিদ্যুৎ থাকবে না যেসব এলাকায়

আমার ‘আইডল’ নেইমার হলেও সর্বকালের সেরা মেসি: লামিন ইয়ামাল

হাইতির বিপক্ষে যে কৌশলী একাদশ নিয়ে মাঠে নামতে পারে ব্রাজিল

সকাল ৯টার মধ্যে ঝড় হতে পারে যেসব জেলায়

১০

হাইতি ছাড়াও যে ম্যাচের সমীকরণ ব্রাজিলের মাথা ব্যাথার কারণ

১১

কাগজে ১২৭ শ্রমিক, মাঠে ৫০-এর নিচে : খাল খননে ‘অনিয়ম’

১২

পরীক্ষার্থীদের জন্য তুরস্কে বিশ্বকাপের ম্যাচ দেখানো বন্ধ

১৩

যুক্তরাষ্ট্রে শত শত গোয়েন্দা কর্মীকে বহিষ্কারের পরিকল্পনা 

১৪

পুরোনো ভিডিও দিয়ে নোয়াখালীতে গুজব ছড়াচ্ছে আ.লীগ : পুলিশ

১৫

ব্রাজিলের বিপক্ষে হাইতি দৌড়াবে, স্বপ্ন দেখবে : কোচ মিনিয়ের বার্তা

১৬

৪৮ দলের বিশ্বকাপে সেরা ৩২: তৃতীয় হওয়া ৮ দল উঠবে যে নিয়মে

১৭

৬ মাসের মধ্যে চালু হচ্ছে ৫টি বিশেষায়িত শিশু হাসপাতাল

১৮

রাজশাহীতে ছাত্রদলের দুই পক্ষের সংঘর্ষ, সড়ক অবরোধ

১৯

এবার ‘থালা-চামচ’ হাতে বিক্ষোভে নামতে যাচ্ছে ককরোচ পার্টি

২০
X