কালবেলা ডেস্ক
প্রকাশ : ২৮ নভেম্বর ২০২৩, ১১:৪৮ এএম
আপডেট : ২৮ নভেম্বর ২০২৩, ১২:১১ পিএম
অনলাইন সংস্করণ

এক পরিবারের ৩৫ সদস্যের জন্য আলাদা ভোটকেন্দ্র!

ছবি: সংগৃহীত
ছবি: সংগৃহীত

গণতান্ত্রিক দেশে ভোট অনেকটা উৎসবের মতো। প্রিয় নেতাকে নির্বাচিত করতে সবাই মুখিয়ে থাকে নির্বিঘ্নে ভোট দেওয়ার জন্য। তবে দুর্গম অনেক অঞ্চল আছে যেখানে খুব কাছাকছি ভোটকেন্দ্র নেই। তাই অনেকেই আগ্রহ হারিয়ে ফেলেন ভোট দিতে।

তবে একটা ভোটারও যেন তার ভোটাধিকার থেকে বঞ্চিত না হয় সেই ব্যবস্থাই করা হয়েছে। এক পরিবারের ভোটারদের জন্যই গোটা একটি ভোটকেন্দ্র বসিয়ে দেওয়া হয়েছে।

অঞ্চলটিতে ভোটার সংখ্যা মাত্র ৩৫ জন। যেখানে ১৯ জন পুরুষ ভোটার আর ১৬ জন নারী ভোটার। এই ঘটনা ভারত-পাকিস্তান সীমান্তবর্তী রাজস্থান রাজ্যের ছোট্ট একটি গ্রামের। এত দিন তাদের ভোট দিতে পাড়ি দিতে হতো অন্তত ২০ কিলোমিটার পথ। তাও যেতে হতো হেঁটে অথবা উটে চড়ে। তাই অনেকে কেন্দ্রেই যেতেন না।

তাদের ভোটাধিকার নিশ্চিতে খোলা আকাশের নিচে অস্থায়ী ভোটকেন্দ্র বসানো হয়। এই ঘটনা উঠে আসে ভারতীয় বিভিন্ন গণমাধ্যমে। বলা হচ্ছে, ভারতের রাজস্থান রাজ্যের সবচেয়ে কম ভোটার ওই গ্রামে।

তবে আশপাশে আরও বেশ কয়েকটি গ্রাম আছে যেখানে ভোটার সংখ্যা ৫০ এবং আরেকটি গ্রামে মাত্র ৪৯ ভোটার। তবে নির্বাচন কমিশনের এমন সিদ্ধান্ত অবশ্য নতুন নয়। পাহাড়ের কোলে থাকা বুথগুলোতে ভোটার সংখ্যা কোথাও কোথাও দশ-পনেরো জন মাত্র।

ভারতীয় গণমাধ্যম টাইমস অব ইন্ডিয়া জানায়, দুর্গম পথ পেরিয়ে আগের রাতে তিন ভোটকর্মী ও একজন পুলিশ কনস্টেবল গ্রামে পৌঁছে তাবু খাটিয়ে বুথ তৈরি করেন।

ভারতের পাঁচটি রাজ্যের বিধানসভা নির্বাচন হয়েছে। গত ৭ নভেম্বর ভোটগ্রহণ অনুষ্ঠিত হয়েছে ছত্তিশগড় ও মিজোরামে। আর রাজস্থানে ভোট অনুষ্ঠিত হয় ২৫ নভেম্বর। এক যোগে সব রাজ্যের ভোট গণনা শেষে ফল প্রকাশ হবে ৫ ডিসেম্বর।

এর আগে ২০১৮ সালে রাজস্থান বিধানসভা নির্বাচনে ২০০ আসনের মধ্যে ৯৯ আসন পেয়ে সরকার গঠন করে কংগ্রেস। দলটির জ্যেষ্ঠ নেতা অশোক গেহলট বহুজন সমাজ পার্টির বিধায়ক ও স্বতন্ত্র বিধায়কদের সহায়তা নিয়ে সরকারপ্রধান হন। বিরোধী দল বিজেপি পায় ৭৩ আসন।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

‘এত ঋণখেলাপি থাকলে তো জনগণ ঋণখেলাপিদের সংসদ বলবে’

যেসব দেশে আটকে আছে ইরানের ১০০ বিলিয়ন ডলার

নতুনদের বরণে এমআইএসটি-তে উদযাপিত হলো ′ফ্রেশার্স ডে - ২০২৬′

ওয়ালটনের পিসিবিএ রপ্তানি শিপমেন্ট উদ্বোধন

স্বাস্থ্যসেবা নিয়ে কোনো অবহেলা বরদাশত করবে না সরকার : প্রতিমন্ত্রী

‘তুই মরে যা, আমার কিছু যায় আসে না’, ইকরাকে বলতেন আলভী

জয়পুরহাটে শিশু ধর্ষণের দায়ে কৃষকের যাবজ্জীবন

ময়মনসিংহ উন্নয়ন কর্তৃপক্ষের চেয়ারম্যানের দায়িত্ব গ্রহণ করলেন মোতাহার হোসেন

সরকারি কর্মকর্তাদের স্মার্টফোন ব্যবহার নিষিদ্ধ করল আফগানিস্তান 

হাইতির বিপক্ষে নামার আগে সুখবর পেল ব্রাজিল

১০

বিশ্বকাপ খেলা দেখার সময় হল সংসদ নেতাকে লাঞ্ছিতের অভিযোগ রাকসু জিএস আম্মারের বিরুদ্ধে

১১

রাত ১টার মধ্যে ঝোড়ো হাওয়াসহ বজ্রবৃষ্টি হতে পারে যেসব অঞ্চলে

১২

ঋণখেলাপি ইস্যুতে উত্তপ্ত সংসদ, সরকারি ও বিরোধী দলের তুমুল বিতর্ক

১৩

বিএনপি নেতা রোকনের বিরুদ্ধে অপপ্রচারের অভিযোগ

১৪

খুবি ছাত্রীকে অধ্যাপকের কুপ্রস্তাব, প্রতিবাদে কুশপুত্তলিকা দাহ ও জুতা নিক্ষেপ

১৫

খালার বাড়ি থেকে ফেরার পথে সংঘবদ্ধ ধর্ষণের শিকার স্কুলছাত্রী

১৬

ট্রেলারেই রহস্যের ঝড়, ২৫ জুন আসছে ‘হেডলাইন’

১৭

স্ত্রীকে গলা কেটে হত্যার অভিযোগ, থানায় আত্মসমর্পণ স্বামীর

১৮

চাঁদপুর ট্রিবিউনের দ্বিতীয় প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন

১৯

বিশ্বকাপে মিলে গেল মেসির ভবিষ্যদ্বাণী

২০
X