কালবেলা ডেস্ক
প্রকাশ : ০৭ ডিসেম্বর ২০২৩, ০২:৫৯ পিএম
আপডেট : ০৭ ডিসেম্বর ২০২৩, ০৪:০৭ পিএম
অনলাইন সংস্করণ

প্রেমিককে গাড়ি-জমি দিতে না পারায় ভাঙল বিয়ে, অপমানে প্রেমিকার আত্মহত্যা

শাহানা পেশায় একজন চিকিৎসক। ছবি : সংগৃহীত
শাহানা পেশায় একজন চিকিৎসক। ছবি : সংগৃহীত

পছন্দের মানুষকে বিয়ে করবেন বলেই প্রেমের সম্পর্কে জড়ান শাহানা। সবকিছু ভালো মতোই চলছিল। দুজনের বিয়েও ঠিক হয়। তবে যৌতুকের বিষয় সামনে এলেই বিপত্তি দেখা দেয়। দাবি অনুযায়ী সোনা, গাড়ি ও জমি দিতে না পারায় বিয়ে ভেঙে দেয় বরপক্ষ। বিয়ে ভাঙার এই অপমান সহ্য করতে না পেরে আত্মহত্যা করেন শাহানা।

ভারতের কেরালা প্রদেশের রাজধানী তিরুবনন্তপুরমে এ ঘটনা ঘটেছে। নিহত শাহানার বয়স ২৬ বছর। পেশায় তিনি একজন চিকিৎসক। তিনি তিরুবনন্তপুরমের সরকারি মেডিকেল কলেজের সার্জারি বিভাগে স্নাতকোত্তর ডিগ্রি নিয়েছিলেন। এ ঘটনায় প্রদেশের স্বাস্থ্যমন্ত্রী বীনা জর্জ তদন্তের নির্দেশ দিয়েছেন।

ভারতীয় বার্তা সংস্থা পিটিআই জানিয়েছে, শাহানার আত্মহত্যার ঘটনায় ওই প্রেমিকের বিরুদ্ধে আত্মহত্যায় প্ররোচনা ও যৌতুক দমন আইনে মামলা হয়েছে। মামলা হওয়ার পর তাকে আটক করেছে পুলিশ।

স্থানীয় গণমাধ্যমে প্রতিবেদন অনুযায়ী, শাহানা তার মা ও দুই ভাইবোনের সঙ্গে তিরুবনন্তপুরম শহরে থাকতেন। তার বাবা দুই বছর আগে মারা যান। ডা. ই এ রুওয়াইসের সঙ্গে তার প্রেমের সম্পর্ক ছিল। একপর্যায়ে তারা বিয়ে করার সিদ্ধান্ত নেন।

শাহানার পরিবার অভিযোগ, ডা. রুওয়াইসের পরিবার যৌতুক হিসেবে ১৫০ ভরি স্বর্ণালংকার, ১৫ একর জমি ও একটি বিএমডব্লিউ গাড়ি দাবি করে। বরপক্ষের এমন দাবি পূরণ করতে পারবে না বলে জানালে তারা বিয়ে ভেঙে দেয়। এতে শাহানা মানসিকভাবে একেবারে ভেঙে পড়ে এবং আত্মহত্যা করেন।

এ ঘটনার পর শাহানার বাসা থেকে একটি সুইসাইড নোট উদ্ধার করেছে পুলিশ। সেখানে লেখা ছিল, ‘সবাই শুধু টাকা চায়’।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

‘এত ঋণখেলাপি থাকলে তো জনগণ ঋণখেলাপিদের সংসদ বলবে’

যেসব দেশে আটকে আছে ইরানের ১০০ বিলিয়ন ডলার

নতুনদের বরণে এমআইএসটি-তে উদযাপিত হলো ′ফ্রেশার্স ডে - ২০২৬′

ওয়ালটনের পিসিবিএ রপ্তানি শিপমেন্ট উদ্বোধন

স্বাস্থ্যসেবা নিয়ে কোনো অবহেলা বরদাশত করবে না সরকার : প্রতিমন্ত্রী

‘তুই মরে যা, আমার কিছু যায় আসে না’, ইকরাকে বলতেন আলভী

জয়পুরহাটে শিশু ধর্ষণের দায়ে কৃষকের যাবজ্জীবন

ময়মনসিংহ উন্নয়ন কর্তৃপক্ষের চেয়ারম্যানের দায়িত্ব গ্রহণ করলেন মোতাহার হোসেন

সরকারি কর্মকর্তাদের স্মার্টফোন ব্যবহার নিষিদ্ধ করল আফগানিস্তান 

হাইতির বিপক্ষে নামার আগে সুখবর পেল ব্রাজিল

১০

বিশ্বকাপ খেলা দেখার সময় হল সংসদ নেতাকে লাঞ্ছিতের অভিযোগ রাকসু জিএস আম্মারের বিরুদ্ধে

১১

রাত ১টার মধ্যে ঝোড়ো হাওয়াসহ বজ্রবৃষ্টি হতে পারে যেসব অঞ্চলে

১২

ঋণখেলাপি ইস্যুতে উত্তপ্ত সংসদ, সরকারি ও বিরোধী দলের তুমুল বিতর্ক

১৩

বিএনপি নেতা রোকনের বিরুদ্ধে অপপ্রচারের অভিযোগ

১৪

খুবি ছাত্রীকে অধ্যাপকের কুপ্রস্তাব, প্রতিবাদে কুশপুত্তলিকা দাহ ও জুতা নিক্ষেপ

১৫

খালার বাড়ি থেকে ফেরার পথে সংঘবদ্ধ ধর্ষণের শিকার স্কুলছাত্রী

১৬

ট্রেলারেই রহস্যের ঝড়, ২৫ জুন আসছে ‘হেডলাইন’

১৭

স্ত্রীকে গলা কেটে হত্যার অভিযোগ, থানায় আত্মসমর্পণ স্বামীর

১৮

চাঁদপুর ট্রিবিউনের দ্বিতীয় প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন

১৯

বিশ্বকাপে মিলে গেল মেসির ভবিষ্যদ্বাণী

২০
X