কালবেলা ডেস্ক
প্রকাশ : ১২ ডিসেম্বর ২০২৩, ০৬:৫৭ পিএম
অনলাইন সংস্করণ

অনলাইনে ২৬ হাজার টাকার পণ্যের ডেলিভারিতে মিলল টুথপেস্ট

ডেলিভারির পর বক্স খুলে যা পান গ্রাহক। ছবি : এক্স
ডেলিভারির পর বক্স খুলে যা পান গ্রাহক। ছবি : এক্স

অনলাইনে অর্ডার করেছেন শখের পণ্য। কিন্তু ডেলিভারিতে যে সারপ্রাইজ পাবেন তা ভাবতেও হয়ত পারেননি গ্রাহক। ২৬ হাজার টাকার শখের পণ্যের ডেলিভারিতে মিলেছে টুথপেস্ট। অনলাইনে প্রতারণার এমনই এক খবর জানিয়েছে ভারতীয় সংবাদমাধ্যম এনডিটিভি।

অনলাইনে দামি জিনিস কিনে থাকেন অনেকে। এ খাতে প্রতারণার শিকারও হন অনেকে। তেমনি এক ব্যক্তি অ্যামাজন থেকে এক্সবি৯১০এন মডেলের একটি হেডফোন অর্ডার করেছিলেন। এজন্য তাকে খরচ করতে হয়েছে প্রায় ২০ হাজার রুপি। যা বাংলাদেশি টাকায় প্রায় ২৬ হাজার টাকা। তবে ভাগ্য তার সহায় হয়নি। কাঙ্ক্ষিত পণ্যের বিপরীতে মিলেছে একটি টুথপেস্ট। এ ঘটনার একটি ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়লে মুহূর্তে তা ভাইরাল হয়ে যায়।

অনলাইনে দামি জিনিস কিনে ফাঁদে পড়ার সংখ্যা কম নয়। এজন্য অনেক কোম্পানি পণ্য হাতে পেয়ে বক্স খোলার কাজ ভিডিও করে রাখার নির্দেশনা দিয়ে থাকেন। কোম্পানির নির্দেশনা মেনে যশ ওঝা নামের ওই ব্যক্তি ক্যামেরা চালু করে বক্স খুলছিলেন। অতঃপর বক্স খুলে হতবাক হয়ে যান তিনি। প্রথমে সব ঠিকঠাক থাকলেও শেষে যে তিনি সারপ্রাইজ পাবেন তা কল্পনাও করতে পারেননি।

ভিডিওতে বক্স খোলার একপর্যায়ে দেখা যায় হেডফোনের বক্সে মিলেছে টুথপেস্টের একটি প্যাক। এ ঘটনার পর তিনি ভিডিওটি সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে পোস্ট করেছেন। এরপর সরবরাহকারী কোম্পানির কাছে প্রতিকার চেয়েছেন তিনি।

ঘটনা জানার সাথে সাথে ব্যবস্থা নিয়েছে কোম্পানি। ভুল জিনিস পাঠানোয় তারা ক্ষমা চেয়েছে। সাথে সাথে তারা যশের সাথে যোগাযোগ করে করণীয় জানিয়ে দিয়েছে।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

নিক্সন চৌধুরীর ঘনিষ্ঠ সহযোগী গ্রেপ্তার

হ্যাটট্রিকের পর মেসিকে জড়িয়ে ধরে যা বলেছিলেন আর্জেন্টাইন কোচ

মৌলভীবাজার ও শ্রীঙ্গলের পথে প্রধানমন্ত্রী

জাল সিল-স্বাক্ষরে ভবনের নকশা তৈরির অভিযোগ ডিপ্লোমা প্রকৌশলীর বিরুদ্ধে

সাদাপাথর লুট মামলার আসামিকে নিয়ে প্রতিমন্ত্রীর সফর

কাঁদলেন মেসি, কারণ ফুটবল নয় : হ্যাটট্রিকের পর জানালেন আবেগঘন সত্য

সংবাদ সম্মেলন করে আ.লীগের ৩ নেতার পদত্যাগ

সিলেটে হাম ও নিউমোনিয়ায় ৩ শিশুর মৃত্যু

জিজ্ঞাসাবাদে দায় অস্বীকার মোজাম্মেল হক বাবু ও ফারজানা রূপার

যুক্তরাষ্ট্র-ইরান চুক্তি / লেবানন থেকে ইসরায়েলের সেনা সরানোকে গুরুত্ব দিচ্ছে ইরান

১০

বিশ্বকাপে প্রথম ম্যাচেই একগুচ্ছ নতুন রেকর্ড মেসির

১১

দুমকিতে আর্জেন্টিনা সমর্থকদের বিশাল পতাকা শোভাযাত্রা

১২

এআইয়ের প্রভাব / চাকরির বাজারে মূল্যহীন ১২ হাজার ডিগ্রি বাতিল করল চীন

১৩

সিলেটে পৌঁছেছেন প্রধানমন্ত্রী, শ্রীমঙ্গলের পথে যাত্রা

১৪

হত্যা মামলায় গ্রেপ্তার ছাত্রদল নেতা বহিষ্কার 

১৫

প্রায় ৭৫ বছর পর ইংল্যান্ডের এমন টেস্ট একাদশ

১৬

শারীরিক প্রতিবন্ধিতার কাছে হার মানেননি কামাল

১৭

সিলেটে জাল দলিল চক্রের দুই সদস্যকে কারাদণ্ড

১৮

আলজেরিয়ার গোলরক্ষকের মুখে মাস্ক, নেপথ্যে কী?

১৯

বাকি থাকা রেকর্ডটা ছুঁয়ে প্রমাণ করলেন তিনি কেন মেসি

২০
X