কালবেলা ডেস্ক
প্রকাশ : ২৬ ডিসেম্বর ২০২৩, ০৩:৫৬ পিএম
অনলাইন সংস্করণ

আরব সাগরে যুদ্ধজাহাজ মোতায়েন করল ভারত

ভারতের একটি যুদ্ধজাহাজ। ছবি : সংগৃহীত
ভারতের একটি যুদ্ধজাহাজ। ছবি : সংগৃহীত

আরব সাগরে তিনটি যুদ্ধজাহাজ ও একটি টহল বিমান মোতায়েন করেছে ভারতীয় নৌবাহিনী। গতকাল সোমবার (২৬ ডিসেম্বর) আরব সাগরের বিভিন্ন জায়গায় এসব মোতায়েন করা হয়েছে। গত শনিবার ইসরায়েল সংশ্লিষ্ট একটি বাণিজ্যিক জাহাজে হামলার পর এই পদক্ষেপ নিল ভারত। খবর আলজাজিরার।

এক বিবৃতিতে ভারতীয় প্রতিরক্ষা মন্ত্রণালয় জানিয়েছে, আরব সাগরে সাম্প্রতিক হামলার ঘটনা বিবেচনায় নিয়ে প্রতিরোধমূলক ব্যবস্থা হিসেবে তিনটি যুদ্ধজাহাজ এবং নজরদারির জন্য দূরপাল্লার একটি টহল বিমান মোতায়েন করা হয়েছে।

গত শনিবার ভোরে আরব সাগরে রাসায়নিকবাহী একটি ট্যাংকার জাহাজে হামলা হয়। যুক্তরাষ্ট্রের অভিযোগ, ইরান থেকে ছোড়া একটি ড্রোন এই ট্যাংকারে হামলা করেছে। যদিও ইরান এই অভিযোগ অস্বীকার করেছে।

মার্কিন সেনা সদর দপ্তর পেন্টাগনের এক মুখপাত্র রয়টার্সকে বলেছেন, হামলার শিকার ট্যাংকারটির নাম চেম প্লুটো। মোটরচালিত যানটি লাইবেরিয়ার পতাকাবাহী। এটি জাপানের মালিকানাধীন হলেও নেদারল্যান্ডসভিত্তিক একটি কোম্পানি পরিচালনা করে থাকে। শনিবার স্থানীয় সময় সকাল ১০টার দিকে ইরান থেকে ছোড়া একটি একমুখী ড্রোন এতে হামলা করেছে। তবে এই হামলার ফলে কোনো হতাহতের ঘটনা ঘটেনি। ট্যাংকারে লাগা আগুনও নেভানো হয়।

ইসরায়েল ও হামাসের যুদ্ধের জেরে ইয়েমেনের হুথি বিদ্রোহী গোষ্ঠীর হামলায় লোহিত সাগরে উত্তেজনা বিরাজ করছে। হুথিদের হামলার ভয়ে অনেক জাহাজ কোম্পানি হয় লোহিত সাগর এড়িয়ে ভিন্ন পথে গন্তব্যে যাচ্ছে নতুবা চুক্তিই বাতিল করে দিচ্ছে। এবার আরব সাগরে এই হামলার ঘটনা জাহাজ চলাচলে নিরাপত্তার ঝুঁকি আরও বাড়িয়েছে।

ভারতে এলো হামলার শিকার জাহাজ

হামলার শিকার চেম প্লুটো ট্যাংকার জাহাজটি সোমবার ভারতের মুম্বাই বন্দরে নিরাপদে নোঙ্গর করেছে। নোঙ্গরের পর জাহাজটি পর্যবেক্ষণ করেছে ভারতীয় নৌবাহিনী। বর্তমানে হামলার ধরন সম্পর্কে জানতে তদন্ত অব্যাহত রয়েছে।

প্রাথমিক তদন্তের পর ভারতীয় প্রতিরক্ষা মন্ত্রণালয় জানায়, জাহাজটিতে ড্রোন হামলা হয়েছে। তবে হামলায় ব্যবহৃত বিস্ফোরকের ধরন ও পরিমাণসহ এ বিষয়ে চূড়ান্ত সিদ্ধান্তের জন্য ফরেনসিক ও কারিগরি বিশ্লেষণের প্রয়োজন হবে।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
ঘটনাপ্রবাহ: ফিলিস্তিন-ইসরায়েল সংঘাত
  • সর্বশেষ
  • জনপ্রিয়

রাজনৈতিক প্রশ্রয় না পেলে সিন্ডিকেটের অস্তিত্ব থাকত না: জামায়াতের আমির

‘অগ্রযাত্রা প্রতিদিন’ সম্পাদক মেহেদী হাসান গ্রেপ্তার

ক্লাসে দুই শিক্ষার্থী, মাসে ব্যয় ৩ লাখ টাকা

শৈশবে মেসির ‘আশীর্বাদ’ পাওয়া সেই স্ট্রাইকার এবার মুখোমুখি ব্রাজিলের

বিদ্যুৎস্পর্শে প্রাণ গেল মা-ছেলের 

বিএনপির ২ নেতাকে বহিষ্কার

ট্রাম্পের বক্তব্য সম্পূর্ণ মনগড়া, আমি সত্যিই বিস্মিত : মেলোনি

আইআরজিসি’র হুঁশিয়ারি / অতিরিক্ত দাবি তুললে শত্রুকে ‘আরও বড় পরাজয়’ বরণ করতে হবে

ব্রাজিল-হাইতি ম্যাচের ফল জানিয়ে দিল হাঙর রিতিনিয়া!

সাত মাস আগে প্রেম করে বিয়ে, হাসপাতালে স্ত্রীর লাশ ফেলে পালালেন স্বামী!

১০

রাত ১টার মধ্যে ৬০ কিলোমিটার বেগে ঝড় হতে পারে যেসব অঞ্চলে

১১

রেস্তোরাঁ ও ক্যাটারিংয়ে অভিন্ন শুল্ককর চান ব্যবসায়ীরা

১২

‘সমাজে একটি মেয়ে কীভাবে থাকবে, এ দায়িত্ব আল্লাহ আপনাকে দেননি’

১৩

পদ্মা সেতুর পথেই এগোচ্ছে তিস্তা মহাপরিকল্পনা : পানিসম্পদমন্ত্রী

১৪

ভারতের বিমানবন্দরে ভুয়া পরিচয়পত্রসহ বাংলাদেশি নারী আটক 

১৫

জনবল নেবে স্কয়ার গ্রুপ

১৬

দেয়ালে দেয়ালে ‘চাঁনু পাগলা’র ভালোবাসার ক্যানভাস!

১৭

আশা জাগিয়েও হারল বাংলাদেশ, অস্ট্রেলিয়ার সিরিজ জয়

১৮

এক্সপ্রেসওয়েতে যুবক হত্যা, গ্রেপ্তার ৩

১৯

অন্তঃসত্ত্বা নারীকে শ্লীলতাহানির অভিযোগ, বিএনপি নেতার বিরুদ্ধে মামলা

২০
X