কালবেলা ডেস্ক
প্রকাশ : ০৭ জুলাই ২০২৩, ০৭:৩৫ পিএম
অনলাইন সংস্করণ

অস্ট্রেলিয়ায় ভারতীয় তরুণীকে জীবন্ত কবর

জেসমিন কৌর ও তার সাবেক প্রেমিক তারিকজোত সিং। ছবি : সংগৃহীত
জেসমিন কৌর ও তার সাবেক প্রেমিক তারিকজোত সিং। ছবি : সংগৃহীত

অস্ট্রেলিয়ায় ২১ বছর বয়সী ভারতীয় বংশোদ্ভূত এক তরুণীকে জীবন্ত কবর দিয়ে হত্যা করা হয়েছে। এমন নৃশংস ঘটনা ঘটিয়েছেন তার সাবেক প্রেমিক তারিকজোত সিং। তার দিয়ে বেঁধে জীবন্ত কবর দেওয়া হয় জেসমিন কৌর নামের ওই তরুণীকে। গত বুধবার দক্ষিণ অস্ট্রেলিয়ার একটি আদালতে মামলার শুনানি হয়। সেখানে নিজের দোষ স্বীকার করে নেন তারিকজোত সিং।

সংবাদমাধ্যম ইন্ডিয়া টুডের এক প্রতিবেদনে এসব খবর জানানো হয়েছে। অস্ট্রেলিয়ার গণমাধ্যমের বরাত দিয়ে প্রতিবেদনে বলা হয়, ২০২১ সালের মার্চে কর্মস্থল থেকে অপহৃত হন জেসমিন কৌর। একটি গাড়িতে তোলার পর জেসমিনকে তার দিয়ে বেঁধে ৬৫০ কিলোমিটার পথ পাড়ি দেন তারিকজোত। গাড়িটি এক বন্ধুর কাছ থেকে ধার নিয়েছিলেন তিনি। পরে জেসমিনকে জীবন্ত কবর দেন তারিকজোত।

প্রতিবেদনে বলা হয়, কৌরের গলায় ধারালো কিছুর আঘাত ছিল। তবে আঘাতটি গভীর নয়। আদালতে শুনানির সময় তারিকজোত সিং জানান, সম্পর্ক ভেঙে যাওয়ায় প্রতিশোধ নিতে জেসমিনকে হত্যা করেছেন তিনি।

এবিসি নিউজের প্রতিবেদন অনুযায়ী, আইনজীবীরা সুপ্রিম কোর্টে জানিয়েছেন, জেসমিন কৌর পুলিশের কাছে অভিযোগ দায়ের করেছিলেন যে, তারিকজোত সিং তাকে অনুসরণ করছেন। এর এক মাস পরই তাকে হত্যা করা হয়।

জেসমিন কৌরের মা রশপল কৌর জানিয়েছেন, সম্পর্ক ভেঙে যাওয়ার পরও জেসমিনের প্রতি আচ্ছন্ন ছিলেন তারিকজোত। জেসমিন বারবার প্রত্যাখ্যান করলেও মানতে চাননি তারিকজোত।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

ব্র্যাক এনজিওতে নিয়োগ, নেই বয়সসীমা

ইরানের বিরুদ্ধে ঘাঁটি ব্যবহারের অনুমতি দিলেন ব্রিটিশ প্রধানমন্ত্রী বার্নহ্যাম

যুক্তরাষ্ট্রের হামলায় ইরানের হামাদান প্রদেশে নতুন করে উত্তেজনা

বুধবার রাজধানীর যেসব এলাকায় মার্কেট বন্ধ

দুপুর ১টার মধ্যে দেশের যেসব অঞ্চলে ভারি বৃষ্টি হতে পারে

এমপির নির্দেশে উন্মুক্ত হলো তিন বছর ধরে বন্ধ কালভার্ট, জলাবদ্ধতা থেকে মুক্তি ৩০০ পরিবারের

জামায়াত এমপি গাজী নজরুলের থেকে ৫৭ বছরের ছোট তার দ্বিতীয় স্ত্রী

ইরান যুদ্ধে যুক্তরাষ্ট্রের ব্যয় ৩৭.৫ বিলিয়ন ডলার

চাটখিলে সাংবাদিককে হুমকি, থানায় লিখিত অভিযোগ ভুক্তভোগীর

২১ দিনে জাবির মেডিকেল সেন্টার থেকে উধাও সাড়ে ১৯ হাজার ওষুধ

১০

প্রবাসী ছেলের জন্য ওষুধ পাঠিয়ে আর বাড়ি ফেরা হলো না মায়ের

১১

‘যার যা কিছু আছে, তাই নিয়ে নদীপাড়ে চলে আসেন, বাঁধ ভাঙছে’

১২

প্রকল্পের অব্যয়িত প্রায় ৪২ লাখ টাকা সরকারি কোষাগারে ফেরত দিলেন ইউএনও

১৩

ভারতে পাচারের সময় ব্রাহ্মণবাড়িয়া সীমান্তে ৬৫ কচ্ছপ জব্দ, সালদা নদীতে অবমুক্ত

১৪

মহাকবি কায়কোবাদ স্মরণে নবাবগঞ্জে ‘আজান’ কবিতা আবৃত্তি প্রতিযোগিতা

১৫

সারাদেশে খাল খননের নামে বালু-মাটি লুটপাট করা হচ্ছে: নাসীরুদ্দীন পাটওয়ারী

১৬

গোয়ালন্দে ওয়ে ব্রিজ স্কেলের গার্ডার ভেঙে বন্ধ ওজন কার্যক্রম, ভোগান্তিতে ট্রাকচালকরা

১৭

নড়াইল জেলা ‘আমরা জুলাই যোদ্ধা’র আহ্বায়ক জাকারিয়া, সদস্যসচিব সাগর

১৮

স্কুলে যাওয়ার পথে ১০ম শ্রেণির ছাত্রী অপহরণের অভিযোগ, থানায় মামলা

১৯

নিখোঁজের চারদিন পর বন্ধ ঘর থেকে ববি শিক্ষার্থীর ঝুলন্ত মরদেহ উদ্ধার

২০
X