কালবেলা ডেস্ক
প্রকাশ : ১৪ ফেব্রুয়ারি ২০২৪, ০৪:০৮ পিএম
অনলাইন সংস্করণ

আইসিইউতে ঢুকে অচেতন রোগীকে কামড়াল ইঁদুর

প্রতীকী ছবি।
প্রতীকী ছবি।

নিবিড় পরিচর্যা কেন্দ্রে (আইসিইউ) চিকিৎসাধীন ছিলেন এক রোগী। সেখানেই তার হাতে পায়ে দেখা দেয় ক্ষতচিহ্ন। আর তাতে চমকে উঠেন স্বাস্থ্যকর্মীরা। পর্যবেক্ষণে বের হয়ে আসে অবাক কাণ্ড। সেখানে ঢুকে পড়েছে ইঁদুর। আর তাতেই ঘটেছে বিপত্তি। রোববার (১১ ফেব্রুয়ারি) ভারতীয় সংবাদমাধ্যম এনডিটিভির এক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে।

চিকিসৎকরা জানিয়েছেন, আইসিইউতে থাকা ওই রোগীর ডান হাতের আঙ্গুল ও পায়ের গোড়ালিতে ইঁদুরের কামড়ের চিহ্ন দেখা গিয়েছে। এরপর পরিচারক বিষয়টি চিকিৎসককে অবহিত করেন। আর বিস্ময়কর ঘটনাটি ঘটেছে ভারতের তেলঙ্গানা রাজ্যের কামারেড্ডির একটি হাসপাতালে। স্বাস্থ্য কর্মকর্তারা জানিয়েছেন, রাজ্যের ওই সরকারি হাসপাতালে ৪৩ বছর বয়সী এক ব্যক্তি নিবিড় পরিচর্যা কেন্দ্রে (আইসিইউ) চিকিৎসাধীন ছিলেন। এরপর সেখানে ওই রোগীকে ইঁদুর কামড়ে দেয়। এ ঘটনায় তদন্তের নির্দেশ দেওয়া হয়েছে।

সংবাদমাধ্যম জানিয়েছে, হায়দরাবাদের একটি হাসপাতালে অস্ত্রোপচারের পর তেলেঙ্গনার একটি হাসপাতালে তাকে ভর্তি করা হয়। গত এক সপ্তাহ ধরে তিনি আইসিইউতে রয়েছেন তিনি।

এ ঘটনায় কর্তৃপক্ষ তদন্তের নির্দেশ দিয়েছেন। প্রাথমিক তদন্তে জানা গেছে, আইসিইউয়ের পাশের ডায়ালাইসিসের একটি ইউনিট রয়েছে। সেখানে রুম পুনর্নির্মাণের কাজ চলছে। এছাড়া হাসপাতালের মেঝেতে অনেকক্ষণ রোগীদের খাবারের থালা উন্মুক্ত অবস্থায় পড়ে থাকে। এসব কারণে আইসিইউতে ইঁদুরের উপদ্রব বেড়েছে। ভবিষ্যতে এমন পরিস্থিতি যাতে তৈরি না হয় সেদিকে নজর দেওয়ার কথাও জানিয়েছে কর্তৃপক্ষ।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

বিএনপির দুগ্রুপের সংঘর্ষ, নারীসহ আহত ৫

ছুটির দিনে রাজধানীর যেসব এলাকায় মার্কেট বন্ধ

আজকের নামাজের সময়সূচি

জিয়াউর রহমানের খনন করা সেই স্বনির্ভর খাল পুন:খননে ‘অনিয়ম’

দেশের ১৩ অঞ্চলে দুপুরের মধ্যে ঝড়ের আশঙ্কা

বিশ্বকাপে দুর্দান্ত জয় পেল কানাডা

হরমুজ প্রণালি / এক রাতেই এক কোটি ২৫ লাখ ব্যারেল তেল পার

লেবাননে হামলা বন্ধ না হলে যুক্তরাষ্ট্রের সঙ্গে আলোচনা নয় : ইরান

লেবাননে পূর্ণ যুদ্ধবিরতি চান ডোনাল্ড ট্রাম্প

আমিরাতে জরিমানা ছাড়াই বৈধ হওয়ার সুযোগ

১০

জাল সনদধারী শিক্ষকের জন্য ফাঁসছেন অধ্যক্ষ ও সভাপতি

১১

বিশেষ ভেস্ট পরে অনুশীলন করছেন মেসিরা, নেপথ্যে যে কারণ

১২

মেসির কান্নার পর তার বাবার স্বাস্থ্যের খবর জানাল পরিবার

১৩

ফিফার পাওয়ার র‍্যাংকিং / বিশ্বকাপে মেসিকেও ছাড়িয়ে শীর্ষে ওঠা কে এই রামিন রেজায়িয়ান

১৪

এক বছরে সুইস ব্যাংকে বাংলাদেশিদের অর্থ বেড়েছে ৪১%

১৫

মাঠে নেমেই রেকর্ড গড়লেন এডিন জেকো

১৬

আবারও দেশে ভূমিকম্প

১৭

নতুন রাস্তা হলো, তবুও দুর্ভোগ গেল না

১৮

বরিশালে অটোরিকশা ও মোটরসাইকেল সংঘর্ষে সৌদি প্রবাসী নিহত

১৯

ইরানের সব বন্দরে নৌ-অবরোধ তুলে নিলো যুক্তরাষ্ট্র

২০
X