কালবেলা ডেস্ক
প্রকাশ : ২৫ ফেব্রুয়ারি ২০২৪, ০৯:২৩ পিএম
অনলাইন সংস্করণ
অনলাইন প্রতারণা

৪৯ টাকায় ৪৮টি ডিম কিনতে গিয়ে খোয়ালেন ৬৫০০০ টাকা

ছবি : সংগৃহীত
৪৯ টাকায় ৪৮টি ডিম কিনতে গিয়ে খোয়ালেন ৬৫০০০ টাকা

তথ্যপ্রযুক্তির উৎকর্ষ সাধন হওয়ায় ঘরে বসেই খুব সহজেই অনলাইনে কেনাকাটা করা যায়। অনলাইনে কেনাকাটায় কোম্পানিগুলো প্রায়ই অফার দিয়ে থাকে। তবে, অনেক অসাধু চক্রও রয়েছে। তারা বিভিন্ন ধরনের লোভনীয় অফারের প্রলোভন দেখায়। তাদের ফাঁদে পড়ে অনেকেই আর্থিকভাবে ক্ষতিগ্রস্ত হন। এবার তেমনি এক অফার নিতে গিয়ে এক নারী খোয়ালেন প্রায় ৬৫ হাজার টাকা। ঘটনাটি ঘটেছে ভারতের বেঙ্গালুরুতে। খবর আনন্দবাজার পত্রিকার।

প্রতিবেদনে বলা হয়েছে, ভারতের বিভিন্ন প্রদেশে অনলাইনে মানুষকে প্রতিনিয়তই প্রতারিত করা হচ্ছে। সম্প্রতি ৪৮ হাজার ১৯৯ রুপি (বাংলাদেশি টাকায় প্রায় ৬৫ হাজার টাকা) খোয়ানোর পর ওই নারী পুলিশের দ্বারস্থ হলে বিষয়টি সামনে আসে।

অভিযোগ সূত্রে বেঙ্গালুরু পুলিশ জানায়, গত ১৭ ফেব্রুয়ারি বসন্তনগরের এক নারী অনলাইনে বিভিন্ন সামগ্রীর দরদাম দেখছিলেন। কোন সংস্থা কী ছাড় দিচ্ছে তা ঘেঁটে দেখতে দেখতে একটি চমৎকার বিজ্ঞাপনে চোখ আটকে যায় তার। লোভনীয় ‘অফারে’ ডিম দেওয়া হচ্ছে বলে সেই বিজ্ঞাপনে দাবি করা হয়েছিল।

ভুক্তভোগী নারীর দাবি, ওই বিজ্ঞাপনে লেখা ছিল ৪ ডজন ডিম কেনা যাবে মাত্র ৪৯ রুপিতে। যেখানে এক একটি ডিমের দাম ভারতে সাড়ে ছয় থেকে ৭ রুপি, সেখানে ৪৮টি ডিমের দাম ৩০০ রুপির বেশি হওয়ার কথা। যদি ডিমগুলো আসলেই ৪৯ টাকায় পাওয়া যায়, এই ভেবে ওই বিজ্ঞাপনে ক্লিক করেন তিনি।

ভুক্তভোগী ওই নারী জানান, লিঙ্কে ক্লিক করতেই আমাকে নতুন একটি পাতায় নিয়ে যায়। সেখানে মুরগি পালন, ডিম কীভাবে সংগ্রহ করতে হয় এবং বিক্রিসংক্রান্ত যাবতীয় তথ্য ছিল। ওই পাতার নিচের দিকে নামতেই দেখি সেখানে বলা রয়েছে ৯৯ রুপিতে ৪ ডজন ডিম পাওয়া যাচ্ছে। তার সঙ্গে আরও কয়েকটি ‘অফার’ও ছিল। আমি ৪৯ রুপির ৪ ডজন ডিমের ‘অফার’টিতেই ক্লিক করেছিলাম। ওই পাতায় ক্লিক করতেই আমাকে আরও একটি নতুন পাতায় নিয়ে যাওয়া হয়। সেখানে ডিমসংক্রান্ত যাবতীয় তথ্য দেওয়া ছিল। সেখানে আমার ব্যাংক কার্ডের তথ্য চাওয়া হয়।

ওই নারীর দাবি, তিনি ব্যাংকের ক্রেডিট কার্ডের তথ্য নির্ধারিত জায়গায় দেন এবং অর্ডারের জন্য ক্লিক করেন। তারপর সেটি নতুন একটি পাতায় নিয়ে যায় তাকে। সেখানে পেমেন্টসংক্রান্ত ক্রেডিট কার্ডের তথ্য, সিভিভি নম্বর দেন তিনি। এরপর টাকার পরিমাণ লিখে ক্লিক করতেই একটি ওটিপি আসে। সেই ওটিপি দেওয়ার আগেই অ্যাকাউন্ট থেকে ৪৮ হাজার ১৯৯ রুপি নিয়ে যায় প্রতারক চক্র। এরপরেই তিনি ব্যাংকের সঙ্গে যোগাযোগ করেন। কিন্তু ততক্ষণে তার ব্যাংক অ্যাকাউন্ট ফাঁকা হয়ে যায়।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

পলিথিনে মোড়ানো নবজাতকের মরদেহ উদ্ধার 

মনিপুর স্কুলে নতুন এডহক কমিটি, প্রশাসনিক দায়িত্ব পাচ্ছেন শিক্ষা ক্যাডার কর্মকর্তারা 

আওয়ামী লীগ নেতাকর্মীদের ‘প্রতিহতের’ ঘোষণা বিএনপির

জর্ডানকে হারিয়ে বিশ্বকাপে টিকে রইল আলজেরিয়া

স্কুলছাত্রী মারিয়া হত্যাকাণ্ডে ১৫ জনের বিরুদ্ধে মামলা, গ্রেপ্তার ৮

বিশ্বকাপের গোল্ডেন বুটের লড়াইয়ে মেসির প্রতিদ্বন্দ্বী কারা

ধানমন্ডি ৩২ নম্বরে সাংবাদিকদের ওপর হামলা

আওয়ামী লীগের প্রতিষ্ঠাবার্ষিকী ঘিরে সেনা টহল

চারটি বিশাল গ্যাস ক্ষেত্রের সন্ধান পেল মিয়ানমার

‘বাংলার জয়যাত্রার’ দীর্ঘ প্রতীক্ষার অবসান

১০

পবিত্র আশুরা উপলক্ষে ডিএমপির নির্দেশনা

১১

ডিবির এসআইসহ ৬ পুলিশ সদস্য প্রত্যাহার

১২

সাড়ে তিন মাস পর হরমুজ প্রণালি পেরোল ‘বাংলার জয়যাত্রা’

১৩

অভিজ্ঞতা ছাড়াই চাকরি দেবে জেন্টল পার্ক, বেতন ২০ হাজার টাকা

১৪

যুবলীগের মিছিল থেকে পুলিশকে হত্যার হুমকি, গ্রেপ্তার ৩৪

১৫

নিষিদ্ধ ছাত্রলীগ নেতা গ্রেপ্তার, মুক্তির জন্য ছাত্রদলের তদবিরের অভিযোগ

১৬

জমি বিক্রি-বাড়িতে সাজ, বিশ্বকাপ জিতলেই বিয়ে মেসি মুগ্ধ শামীমের

১৭

অভিজ্ঞতা ছাড়াই ১০০ জনকে নিয়োগ দেবে পাঠাও

১৮

সাভারে দুই এএসআই ও কনস্টেবল প্রত্যাহার

১৯

ইরানের ১ হাজার ২০০ কোটি ডলার ছাড় করছে যুক্তরাষ্ট্র 

২০
X