নড়াইল প্রতিনিধি
প্রকাশ : ০৯ জানুয়ারি ২০২৪, ০৫:৫৬ পিএম
অনলাইন সংস্করণ

অনলাইনে প্রতারণা করতেন দুই ভাই, অতঃপর

নড়াইলের পুলিশ সুপার মো. মেহেদী হাসান সংবাদ সম্মেলন করেন। ছবি : কালবেলা
নড়াইলের পুলিশ সুপার মো. মেহেদী হাসান সংবাদ সম্মেলন করেন। ছবি : কালবেলা

নড়াইলের কালিয়া উপজেলার যাদবপুর গ্রাম থেকে অনলাইন প্রতারণার অভিযোগে দুই ভাইকে গ্রেপ্তার করেছে গোয়েন্দা পুলিশ। মঙ্গলবার (৯ জানুয়ারি) ভোরে তাদের নিজ বাড়ি থেকে গ্রেপ্তার করা হয়। দুপুরে পুলিশ সুপার মো. মেহেদী হাসান নিজ কার্যালয়ে প্রেস ব্রিফিং করে সাংবাদিকদের এসব তথ্য জানান। এ সময় তাদের কাছ থেকে ৯টি মোবাইল ফোন, ১৬টি সিম জব্দ করা হয়।

গ্রেপ্তার ‍দুজন হলেন- মো. শাহজালাল শেখ (২৭) ও মো. শাহজামান শেখ (২৩)।

প্রেস ব্রিফিংয়ে অতিরিক্ত পুলিশ সুপার (পুলিশ সুপার পদে পদোন্নতিপ্রাপ্ত) মো. আনোয়ার হোসেন, অতিরিক্ত পুলিশ সুপার তারেক আল মেহেদী, অতিরিক্ত পুলিশ সুপার (সদর সার্কেল) মো. দোলন মিয়া, ডিবি পুলিশের ওসি মো. ছাব্বিরুল আলম, নড়াইল সদর থানার ওসি মো. সাইফুল ইসলাম উপস্থিত ছিলেন।

পুলিশ সুপার জানান, গ্রেপ্তার দুজন ‘ইলোরা ফ্যাশন’ নামে ফেসবুক পেজে ১,৫৫০ টাকা মূল্যে বিভিন্ন প্রকার কম্বল বিক্রি এবং অনলাইনে বিভিন্ন পণ্যের বিজ্ঞাপন দিয়ে গত বছরের পয়লা জানুয়ারি থেকে ৩১ ডিসেম্বর পর্যন্ত ২৩ লাখ ৪৫ হাজার ৫৪৬ টাকা প্রতারণা করে হাতিয়ে নিয়েছেন।

রেজওয়ান সিদ্দিক ইমরান (৩২) নামের এক ব্যক্তি ফেসবুক পেজে কম্বলের বিজ্ঞাপন দেখে দুটি কম্বল কেনার জন্য অর্ডার দেন। প্রতারক চক্র বিভিন্ন ছলচাতুরি করে ভুক্তভোগী রেজওয়ান সিদ্দিক ইমরানের কাছ থেকে নগদ অ্যাকাউন্টের মাধ্যমে ২৭ হাজার ৯০০ টাকা হাতিয়ে নেয়। পরবর্তীতে প্রতারক চক্র ভুক্তভোগীর কম্বল সরবরাহ করেনি এবং মোবাইল ফোনেও কল রিসিভ করেনি।

ওই ভুক্তভোগী নড়াইল সাইবার ক্রাইম ইনভেস্টিগেশন বিভাগে অভিযোগ দায়ের করলে পুলিশ অভিযান চালিয়ে ঘটনার সঙ্গে জড়িত থাকার অভিযোগে দুই ভাইকে গ্রেপ্তার করে।

গ্রেপ্তারকৃত দুজনের নামে ২০১৮ সালে ঢাকার কোতোয়ালি থাকায় এবং ২০২২ সালে হাজারীবাগ থানায় ডিজিটাল নিরাপত্তা আইনে পৃথক দুটি মামলা রয়েছে বলেও পুলিশ সুপার জানান।

কালবেলা/এএএম
কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

চট্টগ্রামে চীনা বিনিয়োগের নতুন অধ্যায়

১২ দলীয় জোটে তীব্র অসন্তোষ: ২ দলকে বহিষ্কারের নীতিগত সিদ্ধান্ত

প্রশ্নপত্র ফাঁস ঠেকাতে নতুন সংশোধনী বিল লোকসভায়, বিরোধীদের হট্টগোল

পেস্টের রাসায়নিক এড়াতে চান? দাঁতের সুরক্ষায় ফিরুন মিসওয়াকে

হাম উপসর্গে আরও ৫ জনের মৃত্যু

পিরলো কি কোচ হচ্ছেন ইতালির? স্পষ্ট করলেন নিজেই

ঢাকায় ‘অস্ট্রেলিয়ান এডুকেশন এক্সপো’র তারিখ ঘোষণা 

তথ্যের প্রবাহ থেকে অপতথ্য ফিল্টারিং করা এখন বড় চ্যালেঞ্জ: তথ্যমন্ত্রী

হাতিয়ায় প্রথমবার অ্যান্টি স্নেক ভেনম প্রয়োগে বাঁচল শিশুর প্রাণ

যুবদল নেতা হত্যায় ২৫ লাখ টাকায় খুনি ভাড়া করেন স্বেচ্ছাসেবক দল নেতা 

১০

দীর্ঘমেয়াদি যুদ্ধে যুক্তরাষ্ট্রের চেয়ে ভালো অবস্থানে থাকবে ইরান: মার্কিন বিশ্লেষক

১১

হাসপাতালে চিকিৎসা নিতে গিয়ে স্বামীর ছুরিকাঘাতে স্ত্রীর মৃত্যু

১২

নকল সরবরাহের দায়ে শিক্ষকের কারাদণ্ড, ৫ পরীক্ষার্থী বহিষ্কার

১৩

আগামী সপ্তাহ থেকে গ্যাসের সংকট কমবে, জানালেন জ্বালানি প্রতিমন্ত্রী

১৪

ফাইনালের ৭ দিন পর নীরবতা ভেঙে আবেগমাখা চিঠিতে যা লিখলেন স্কালোনি

১৫

শ্যামনগর উপজেলা বিএনপির কমিটি বিলুপ্ত, আহ্বায়ক কমিটি গঠন

১৬

আওয়ামী লীগ ও ছাত্রলীগের ২ নেতা গ্রেপ্তার

১৭

২০২৭ সালের হজে যেতে পারবেন না যারা

১৮

জুলাই ব্যর্থ হলে ‘শেখরাজ্য’ প্রতিষ্ঠা হতো বাংলাদেশে: মঞ্জু

১৯

যুক্তরাষ্ট্রের অস্ত্র ও গোলাবারুদ সংকটের খবর উড়িয়ে দিলেন ট্রাম্প

২০
X