মোংলা (বাগেরহাট) প্রতিনিধি
প্রকাশ : ২১ আগস্ট ২০২৫, ১২:৩৭ পিএম
অনলাইন সংস্করণ

সংসদীয় আসন বহাল রাখার দাবিতে সড়ক অবরোধ

সড়ক অবরোধ করে বিক্ষোভ করছেন স্থানীয় বাসিন্দারা। ছবি : কালবেলা
সড়ক অবরোধ করে বিক্ষোভ করছেন স্থানীয় বাসিন্দারা। ছবি : কালবেলা

বাগেরহাটে চারটি সংসদীয় আসন বহাল রাখার দাবিতে বৃষ্টি উপেক্ষা করে খুলনা-মোংলা-মাওয়া মহাসড়কের নওয়াপাড়া ও কাটাখালী মোড়ে সড়ক অবরোধ করেছেন স্থানীয়রা।

বৃহস্পতিবার (২১ আগস্ট) সকাল ৯টায় মহাসড়কের দুটি স্থানে ট্রাক দাঁড় করিয়ে অবরোধ কর্মসূচি পালন করা হয়। অবরোধে মোংলা, খুলনা, বাগেরহাট, ঢাকাসহ বিভিন্ন সড়কে চলাচলকারী শত শত যানবাহন আটকা পড়েছে।

এতে বাগেরহাট জেলা বিএনপির সাবেক সভাপতি এম এ সালাম, জেলা জামায়াতের আমির ও সর্বদলীয় সম্মিলিত কমিটির সদস্য সচিব মাওলানা রেজাউল করিম, নায়েবে আমির অ্যাডভোকেট শেখ আব্দুল ওয়াদুদ, সেক্রেটারি শেখ মোহাম্মদ ইউনুস, বিএনপি নেতা শেখ শাহেদ আলী রবি, কামরুল ইসলাম গোরাসহ ইসলামী আন্দোলন বাংলাদেশ, খেলাফত মজলিস, বিএনপি, জামায়াতসহ বিভিন্ন দলের নেতাকর্মীরা এ কর্মসূচিতে অংশগ্রহণ করেন।

জানা গেছে, ১৯৮৪ সাল থেকে বাগেরহাট জেলায় চারটি সংসদীয় আসনে চারজন সংসদ সদস্য নির্বাচিত হয়ে আসছেন। আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে বাগেরহাটের চারটি আসনের মধ্যে একটি অংশ কমিয়ে জেলায় তিনটি আসন করার প্রস্তাব করে নির্বাচন কমিশনের কারিগরি টিম। এতে ওই প্রস্তাবের পর থেকে ক্ষোভে ফুঁসে উঠেছেন বাসিন্দারা। নানা কর্মসূচি পালন করে আসছিলেন তারা।

নির্বাচন কমিশনের প্রস্তাব বাতিলের দাবিতে ঐক্যবদ্ধ হয় সব রাজনৈতিক দল। গঠন করা হয় সর্বদলীয় সম্মিলিত কমিটি। ওই কমিটির ব্যানারে বিক্ষোভ মিছিল, জেলা প্রশাসক ও নির্বাচন কমিশনের দপ্তরে স্মারকলিপি প্রদান, এমনকি ঢাকায় জাতীয় প্রেস ক্লাবের সামনে মানববন্ধনও করেছেন বাগেরহাটবাসী। আজ পালন করছেন সড়ক অবরোধ কর্মসূচি।

বাগেরহাট জেলা বিএনপির সাবেক সভাপতি এস এম এ সালাম বলেন, আজ নির্বাচন কমিশন তাদের প্রস্তাব বাতিল না করলে, আমরা নির্বাচন কমিশনের সামনে অবস্থান কর্মসূচি পালন করব। এরপর নির্বাচন কমিশন ঘেরাও করা হবে।

কালবেলা/এসআই/এমএইচ
কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

রোড রোলার প্রশিক্ষণে সুইডেন সফরের খবর ভিত্তিহীন: চসিক মেয়র

ফাহিমা হত্যা মামলার প্রধান আসামিকে ফের আদালত চত্বরে হামলার চেষ্টা

তদন্ত চলাকালেই বদলি চসিকের আলোচিত সেই প্রকৌশলী দম্পতি

রাতে স্টেডিয়ামে গাঁজা সেবন, ভ্রাম্যমাণ আদালতে যুবকের কারাদণ্ড

পরশুরামে শিক্ষিকার ফ্ল্যাট থেকে কিশোরী গৃহকর্মীর ঝুলন্ত মরদেহ উদ্ধার

বিডার উদ্যোগে বাস্তবায়নের পথে ৪০০ মিলিয়ন ডলারের বেশি বিনিয়োগ

কমনওয়েলথ গেমসে উড়ছে লাল-সবুজের পতাকা

রেল অবরোধে ৩৫ লাখ টাকার ক্ষতির দাবি, দুঃখ প্রকাশ পশ্চিমাঞ্চল রেলওয়ের

১২ গুরুত্বপূর্ণ সংস্থা, বোর্ড ও করপোরেশনে নতুন চুক্তিভিত্তিক নিয়োগ

গ্যাস সংকটে সিএনজি স্টেশনে দীর্ঘ সারি, ভোগান্তিতে চালকরা

১০

জোড়াতালি দিয়ে চলছে গলাচিপা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স, নেই পর্যাপ্ত চিকিৎসা ব্যবস্থা

১১

চকরিয়ায় বন্যায় সড়ক বিধ্বস্ত, ক্ষতি প্রায় ৩২ কোটি টাকা

১২

চাকরি ফিরে পেলেন ‘টিপকাণ্ডে’ বহিষ্কৃত সেই পুলিশ সদস্য

১৩

ইরানের বিরুদ্ধে ‘বৃহৎ সামরিক হামলা’ বিবেচনায়: ট্রাম্প

১৪

লেবাননে প্যারামেডিকদের ওপর ইসরায়েলের ড্রোন হামলা

১৫

ওমরাহ পালনে গিয়ে সড়ক দুর্ঘটনায় একই পরিবারের নিহত ৩

১৬

নিরাপত্তার জেরে ইরান থেকে দূতাবাসকর্মীদের প্রত্যাহার করে নিল যুক্তরাজ্য

১৭

দেশে চাঁদাবাজি-দুর্নীতি আগের চেয়েও বেড়েছে: গাজী আতাউর

১৮

জলাবদ্ধ সড়কে হাঁস ছেড়ে ব্যতিক্রমী প্রতিবাদ 

১৯

জাবি চিকিৎসা কেন্দ্র উন্নয়নে প্রশাসনের ৫ সিদ্ধান্ত

২০
X