স্পোর্টস ডেস্ক
প্রকাশ : ২১ আগস্ট ২০২৫, ১২:৪০ পিএম
অনলাইন সংস্করণ

তিন ম্যাচ নিষিদ্ধের শঙ্কায় মেসিদের কোচ

মিয়ামির কোচ হ্যাভিয়ের মাশ্চেরানো। ছবি : সংগৃহীত
মিয়ামির কোচ হ্যাভিয়ের মাশ্চেরানো। ছবি : সংগৃহীত

বিশ্বকাপজয়ী ফুটবলার লিওনেল মেসিকে ছাড়াই লিগস কাপের কোয়ার্টার ফাইনালে মেক্সিকান ক্লাব তিগ্রেসকে ২-১ গোলে হারিয়েছে ইন্টার মিয়ামি। চোটের কারণে এদিন মাঠে নামা হয়নি আর্জেন্টাইন তারকার। মেসির অনুপস্থিতির দিন মিয়ামির হয়ে দুটি গোল করেন লুইস সুয়ারেজ।

জয় পেলেও রেফারির সিদ্ধান্তের প্রতিবাদ জানিয়ে এদিন লাল কার্ড দেখেন মিয়ামির কোচ হ্যাভিয়ের মাশ্চেরানো। এর ফলে দ্বিতীয়ার্ধে ভিআইপি গ্যালারিতে বসে খেলা উপভোগ করতে বাধ্য হন তিনি।

ক্লাবটির সহকারী কোচ হাভি মোরালেস জানান, প্রথমার্ধ শেষে রেফারি চার মিনিট অতিরিক্ত সময় দেখিয়েছিলেন। কিন্তু খেলানো হয়েছিল প্রায় ছয় মিনিট। আমরা এ নিয়েই বিতর্কে জড়াই। এ কারণে লাল কার্ড দেখানো হয় মাশ্চেরানোকে।

নিয়ম অনুযায়ী, লাল কার্ড পাওয়ায় সেমিফাইনালে মিয়ামিকে কোচিং করাতে পারবেন না মাশ্চেরানো। কিন্তু গুরুতর অভিযোগের কারণে তিন ম্যাচের জন্য নিষিদ্ধ হতে পারেন মেসিদের কোচ।

প্রচলিত নিয়ম অনুযায়ী, লাল কার্ড পাওয়া ম্যানেজার গ্যালারি থেকে খেলা দেখার সুযোগ পেলেও দলকে নির্দেশনা দেওয়ার সুযোগ নেই। কিন্তু মাচেরানো দর্শকসারি থেকে চিৎকার করে নির্দেশনা দিতে থাকেন। আর এই নিয়ম ভঙ্গের কারণে তিন ম্যাচের জন্য নিষিদ্ধ হতে পারেন মাশ্চেরানো।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

ইরানে হামলা চালালে যুক্তরাষ্ট্রের সমর্থন হারাবে ইসরায়েল : ট্রাম্প

যশোরে আ.লীগ-যুবলীগের তিন নেতা গ্রেফতার

গোপালগঞ্জে আওয়ামীলীগ নেতার পদত্যাগ

নিখোঁজের ৪ দিন পর প্রবাসীর হাত-পা বাঁধা লাশ উদ্ধার

ক্যানসার শনাক্তে দেশে প্রথম রোবটিক প্রোস্টেট বায়োপসি হলো স্কয়ারে

আমার কথা বলে তাহেরী হুজুর আলোচনায় থাকতে চান : সামান্তা

অভিষেক ম্যাচেই ৪৭ বছরের রেকর্ড ভাঙলেন ভারতীয় ক্রিকেটার 

হার্ট ভালো রাখতে প্রতিদিন খাবেন যে পাঁচ খাবার

৩৪ তলার ফ্ল্যাট কেনার পর জানতে পারলেন ভবনটিই ৩২ তলা

চাকরিনির্ভরতা থেকে উদ্যোক্তা: আত্মকর্মসংস্থানে আনসারের ‘সঞ্জীবন’ প্রকল্প

১০

পদত্যাগী মন্ত্রীর বাসায় খিচুড়ি, প্রতিমন্ত্রীর সভা শেষে বিরিয়ানি দিয়ে আপ্যায়ন

১১

বাজেটে নতুন বাংলাদেশ গড়ে তুলতে নতুনভাবে পদক্ষেপ নেওয়া হচ্ছে : মির্জা ফখরুল 

১২

মৌচাকে থানা স্বেচ্ছাসেবক দলের নেতা বিল্লাল খুন

১৩

মহানগর যুবদল নেতা বহিষ্কার

১৪

নুরজাহান বেগমের মৃত্যু : সমাজের এক নির্মম আয়না

১৫

দলীয় শৃঙ্খলা ভঙ্গের অভিযোগে বিএনপি নেতা সোহেল রানাকে স্থায়ী বহিষ্কার 

১৬

পবিপ্রবির নতুন উপাচার্য হলেন প্রফেসর ড. এস এম হেমায়েত জাহান

১৭

তনু হত্যা  / ইন্টারপোলে রেড নোটিশ জারির নির্দেশ ২ আসামির বিরুদ্ধে 

১৮

নাগরিকসেবায় অবহেলা করলে কঠোর ব্যবস্থার হুঁশিয়ারি ডিএসসিসি প্রশাসকের

১৯

হোয়াটসঅ্যাপে ইসরায়েলের সাইবার হামলা, মামলা করবে মেটা

২০
X