কালবেলা প্রতিবেদক
প্রকাশ : ২৪ মার্চ ২০২৪, ০১:৪৪ পিএম
অনলাইন সংস্করণ

জেলে বসেই সরকারি নির্দেশ দিলেন দিল্লির মুখ্যমন্ত্রী

দিল্লির মুখ্যমন্ত্রী অরবিন্দ কেজরিওয়াল। ছবি : সংগৃহীত
দিল্লির মুখ্যমন্ত্রী অরবিন্দ কেজরিওয়াল। ছবি : সংগৃহীত

আবগারি দুর্নীতি মামলায় গ্রেপ্তার হয়ে বর্তমানে কারাগারে আছেন দিল্লির মুখ্যমন্ত্রী অরবিন্দ কেজরিওয়াল। তবে সরকার ও দলের প্রধান কারাগারে থাকলেও নেতৃত্বে কোনো পরিবর্তন না আনার ঘোষণা আগেই দিয়েছিল আম আদমি পার্টি। এবার সেই ঘোষণা বাস্তবে পরিণত করে দেখালেন মুখ্যমন্ত্রী কেজরিওয়াল।

গতকাল শনিবার (২৩ মার্চ) সন্ধ্যায় জেলে বসেই প্রথমবারের মতো সরকারি একটি নির্দেশনা দিয়েছেন তিনি। ভারতের ইতিহাসে জেলে বসে সরকারি নির্দেশ দেওয়ার ঘটনা এবারই প্রথম। খবর এনডিটিভি ও আনন্দবাজার পত্রিকার।

প্রথম নির্দেশে কেজরিওয়াল দিল্লির পানি সংকট মোকাবিলায় ব্যবস্থা নেওয়ার কথা বলেছেন। এই নির্দেশনাটি দিল্লির পানিমন্ত্রী অতীশির কাছে পাঠানো একটি নোটের মাধ্যমে দিয়েছেন তিনি।

রোববার (২৪ মার্চ) সকালে এক সংবাদ সম্মেলনে অতীশি বলেন, সংকট দেখা দিয়েছে এমন এলাকায় পর্যাপ্ত পানি সরবরাহ নিশ্চিত করার জন্য মন্ত্রণালয়কে নির্দেশ দিয়েছেন কেজরিওয়াল।

দিল্লির মুখ্যমন্ত্রী বলেন, আমি জানতে পেরেছি যে দিল্লির কিছু এলাকায় মানুষ পানি ও পয়ঃনিষ্কাশন সংক্রান্ত সমস্যার মুখোমুখি হচ্ছেন। এ নিয়ে আমি চিন্তিত। আমি কারাগারে থাকার কারণে জনগণকে এই সমস্যায় ভুগতে হবে না। যেখানে পানির ঘাটতি রয়েছে সেখানে ট্যাংকারের ব্যবস্থা করতে হবে। মানুষ যেন কোনো ধরনের সমস্যার মুখোমুখি না হয় সে জন্য কর্মকর্তাদের যথাযথ নির্দেশনা দিতে হবে।

এর আগে গত বৃহস্পতিবার রাতে দিল্লিতে মুখ্যমন্ত্রীর বাড়িতে জিজ্ঞাসাবাদের পর অরবিন্দ কেজরিওয়ালকে গ্রেপ্তার করার কথা জানায় দেশটির কেন্দ্রীয় তদন্ত সংস্থা এনফোর্সমেন্ট ডিরেক্টটরেট (ইডি)। এরপর ২৮ মার্চ পর্যন্ত তার রিমান্ড মঞ্জুর করেন শহরের রাউজ অ্যাভিনিউ আদালত।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

চার পরিবর্তনে জাপানের চমক, ব্রাজিলের একাদশ ঘোষণা

তিন বাংলাদেশি হত্যা : ইতালীয় গণমাধ্যমে উঠে এলো অভিযুক্তের পরিচয়

৫ ব্যাংকের গ্রাহকদের টাকা ফেরত নিয়ে বড় ঘোষণা

নেইমারকে ছাড়াই মাঠে নামছে ব্রাজিল

আধুনিক ডেন্টাল চিকিৎসায় ডা. শৈলীর মানবিক স্পর্শ

সংসদে আমির হামজা / খুচরার অভাবে ৮০ পয়সা বেশিতে সিগারেট কিনতে হচ্ছে

রংপুরে ৪৮ ঘণ্টায় সাতজনের মরদেহ উদ্ধার

যৌন নিপীড়ন মামলায় হেরে গেলেন ট্রাম্প, গুনতে হবে ৫০ লাখ ডলার জরিমানা 

ইয়াবাসহ আটক আর্জেন্টাইন সমর্থককে এআই দিয়ে ব্রাজিলের জার্সি পরাল পুলিশ!

প্রধানমন্ত্রীর সঙ্গে বিরোধীদলীয় নেতা ও এমপিদের কুশল বিনিময়

১০

সীমান্তে বিএসএফের আরও একটি পুশইনচেষ্টা ভেস্তে দিল বিজিবি

১১

সন্তান হত্যায় মায়ের ১৩ বছরের কারাদণ্ড

১২

ব্রাজিলকে হারানোর লক্ষ্যে ‘মেসি’ ছাড়াই মাঠে নামছে জাপান

১৩

‘জামায়াতের মিথ্যাচারের রাজনীতির মুখোশ উন্মোচন হয়ে গেছে’

১৪

অ্যাপোলো ক্লিনিকে আন্তর্জাতিক সিএমই আয়োজন করল টেইনমপেট

১৫

মঙ্গলবার দেশে ফিরছে কাতারে নিহত ৫ প্রবাসীর মরদেহ

১৬

পেনাল্টি বক্সের সামনে ‘ডি’ আকৃতি কেন?

১৭

ক্রিকেট কোচের ৪৭ বছরের সশ্রম কারাদণ্ড

১৮

বিকেএসপিতে ‘২য় বিকেএসপি কাপ জুডো কাতা চ্যাম্পিয়নশিপ’ অনুষ্ঠিত

১৯

চল্লিশ ছুঁলেই সবাই বলে, উফ! বুড়ি হয়ে গেলে: অপরাজিতা আঢ্য

২০
X