কালবেলা ডেস্ক
প্রকাশ : ০৫ ফেব্রুয়ারি ২০২৫, ১১:৪৯ এএম
অনলাইন সংস্করণ

দিল্লি জয়ের লড়াইয়ে বিজেপি-আম আদমি পার্টি, চলছে ভোট

ভোট দিয়ে আঙুলের অমোচনীয় কালি দেখাচ্ছেন ভোটাররা। ছবি : সংগৃহীত
ভোট দিয়ে আঙুলের অমোচনীয় কালি দেখাচ্ছেন ভোটাররা। ছবি : সংগৃহীত

ভারতের দিল্লি বিধানসভা নির্বাচনের ভোট গ্রহণ চলছে। বুধবার (৫ ফেব্রুয়ারি) সকাল ৭টা থেকে ভোটগ্রহণ শুরু হয়। চলবে সন্ধ্যা ৬টা পর্যন্ত। ৭০ আসনবিশিষ্ট বিধানসভার ভোট একই দিনে হচ্ছে। খবর এনডিটিভি, হিন্দুস্তান টাইমস ও আনন্দবাজারের।

ভোটাররা সকাল থেকে কেন্দ্রগুলোতে ভোট দিচ্ছেন। এ সময় তাদের উচ্ছ্বসিত দেখা গেছে। অনেকে ভোট দিয়ে গণমাধ্যমের ক্যামেরার সামনে আঙুলের অমোচনীয় কালি দেখিয়ে আনন্দ প্রকাশ করেন। এখন পর্যন্ত বড় ধরনের অপ্রীতিকর ঘটনার খবর পাওয়া যায়নি।

নির্বাচন কমিশন সকাল ৯টা পর্যন্ত ভোট পড়ার হার জানিয়েছে। তাতে দেখা যায়, দিল্লিতে তখন পর্যন্ত ভোটদানের হার ৮.১ শতাংশ। কমিশন আশা করছে, বেলা বাড়ার সঙ্গে ভোটার উপস্থিতিও বাড়বে।

এদিকে দিল্লির শীর্ষস্থানীয় নেতারা একে একে ভোট দিচ্ছেন। সকালে ভোট দেন রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মু। ভোট দেন কংগ্রেস নেতা ও লোকসভার বিরোধী দলনেতা রাহুল গান্ধী। এ সময় তিনি দিল্লিবাসীকে ভোটাধিকার প্রয়োগ করার আহ্বান জানান। সুপ্রিম কোর্টের প্রধান বিচারপতি সঞ্জীব খন্না ও দিল্লির মুখ্যমন্ত্রী আতিশী মার্লেনাও ইতিমধ্যে ভোটাধিকার প্রয়োগ করেছেন।

দিল্লির বিধানসভায় একাধিক দল প্রতিদ্বন্দ্বিতা করলেও আলোচনায় তিন দল। মূলত প্রতিটি আসনে মুখোমুখি লড়ছে আম আদমি পার্টি (আপ), ভারতীয় জনতা পার্টির (বিজেপি) নেতৃত্বাধীন এনডিএ এবং কংগ্রেস। তবে ভোটের মাঠে আম আদমি পার্টি ও বিজেপির মধ্যেই মূল লড়াই হচ্ছে।

এক বিশ্লেষণ বলছে, এবারও একক বৃহত্তম দল হিসেবে আপ আবির্ভূত হতে পারে। তার পরে বিজেপি এবং কংগ্রেস ভোট পাবে। এ পূর্বাভাস ভুল প্রমাণে কংগ্রেস এবং বিজেপি উভয়ই নির্বাচনে জয়ের জন্য আরও দৃঢ় সংকল্প দেখাচ্ছে। বিজেপি প্রমাণ করার চেষ্টা করছে যে, সংসদ নির্বাচনে যারা দলকে ভোট দিয়েছে তারা বিধানসভার নির্বাচনেও তাদের পাশে থাকবে।

এ ছাড়া দুর্নীতির দায়ে আম আদমি পার্টি নাস্তানাবুদ। এ সুযোগ কাজে লাগাতে চাইছে বিজেপি। কারণ, দুর্নীতিবিরোধী আন্দোলনের ঢেউয়ে ভেসে রাজনৈতিক দল গঠন করে দিল্লি দখল করা কেজরিওয়ালই দুর্নীতির অভিযোগে অভিযুক্ত। আবগারি (মদ) মামলায় সাবেক মুখ্যমন্ত্রী অরবিন্দ কেজরিওয়াল গ্রেপ্তার হয়ে কারাবাস ভোগ করেন। তার দলের অনেকের বিরুদ্ধেও দুর্নীতির অভিযোগ উঠেছে। এসব কারণে ভোটাররা আম আদমি থেকে মুখ ফেরালে পোয়াভারো হবে বিজেপির।

অপরদিকে কংগ্রেস মুসলিম ও দলিতদের টার্গেট করছে। সংসদ নির্বাচনেও দলটি তাদের সমর্থন পেয়েছিল। কংগ্রেস চাইছে, সেই সমর্থন কাজে লাগিয়ে দিল্লিতে তাদের ক্ষমতা পুনরুদ্ধার করা। যদিও এটি অসম্ভব বলে মনে হচ্ছে। কারণ, কোনো সম্প্রদায়ের প্রতি দৃশ্যত পক্ষপাতদুষ্ট না হওয়ার কারণে সংখ্যালঘু এবং অর্থনৈতিকভাবে দুর্বল ও শ্রমিক শ্রেণির কাছে জনপ্রিয় আম আদমি পার্টি। এ ছাড়া কেজরিওয়াল তার স্থায়ী ভোট ব্যাংকের ওপর আস্থা রাখছেন।

গত বিধানসভা ভোটের ফলও আপের পাল্লা ভারী করে। ওই বার ৬২টি আসনে জয়ী হয়েছিল আপ। মাত্র ৮টি আসনে জয়ী হয় বিজেপি। কংগ্রেস কোনো বিজয় পায়নি। আপ ৫১ শতাংশ, বিজেপি ৩৯ শতাংশ এবং কংগ্রেস পায় প্রায় সোয়া চার শতাংশ ভোট।

অবশ্য এবার দুর্নীতির মামলায় গ্রেপ্তারের পর কেজরিওয়ালের দল নাস্তানাবুদ। এ সুযোগ কাজে লাগাতে চাইছে বিজেপি।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

আর কোনো বিশ্বকাপ নয়! অবসরের ইঙ্গিত দিয়ে যা বললেন মেসি

জামিনে বেরিয়ে পীর সেজে কবরস্থানে আস্তানা হত্যা মামলার আসামি

ব্রাজিলের জয়ে মাথা ন্যাড়া করলেন আর্জেন্টিনা সমর্থক

‘পাড়ায় পাড়ায় মাদকবিরোধী সামাজিক আন্দোলন গড়ে তুলতে হবে’

শেষ ম্যাচে হারলে কি বিশ্বকাপ থেকে বিদায় নেবে ব্রাজিল? কী বলছে সমীকরণ

এএসআই পদে চাকরি দেওয়ার কথা বলে প্রতারণা, গ্রেপ্তার ২

শঙ্কায় রাফিনহা, বিকল্প খেলোয়াড় কি নিতে পারবে ব্রাজিল

আগস্ট থেকে পাবনা-ঢাকা রেল চলাচল শুরু হবে: রেলমন্ত্রী

এনসিপির ২ নেতাকে কারণ দর্শানোর নোটিশ

কাশ্মীরে বিক্ষোভে নিহত অন্তত ২৪, অচল জনজীবন

১০

অস্ট্রিয়া ম্যাচের আগে আরেকটি দুঃসংবাদ পেল আর্জেন্টিনা

১১

চার জেলায় বন্যার আভাস

১২

পারমাণবিক অস্ত্রের পথ ছিল ওবামার ইরান চুক্তি

১৩

সুস্থ থাকতে যোগব্যায়ামকে অভ্যাসে পরিণত করা উচিত: সিসিক প্রশাসক

১৪

ধর্মীয় অবমাননা ঠেকাতে জগন্নাথ হল সংসদের ৬ দাবি

১৫

যুদ্ধবিরতির পরও লেবাননে ইসরায়েলি হামলা, নিহত ১৬

১৬

‘এবারের বাজেট জনবান্ধব, নিত্যপণ্যের দাম বাড়েনি’

১৭

২ ম্যাচ শেষেই নিষেধাজ্ঞার ঝুঁকিতে ব্রাজিলের ৩ খেলোয়াড়!

১৮

বেতন বাড়ছে সরকারি চাকরিজীবীদের, আরও যেসব সুবিধা পাবেন

১৯

জামায়াত নেতাকর্মীদের সমাজের কল্যাণে বিলিয়ে দিতে হবে: ডা. তাহের

২০
X