শুক্রবার, ১৯ জুন ২০২৬, ৫ আষাঢ় ১৪৩৩
কালবেলা ডেস্ক
প্রকাশ : ২৭ মে ২০২৪, ১০:৩৯ পিএম
অনলাইন সংস্করণ

কিশোরীকে ইভটিজিংয়ের জেরে বারে গোলাগুলি, ডিজে নিহত

ডিজেকে গুলি করার দৃশ্যটি সিসিটিভি ফুটেজে ধরা পড়ে। ছবি : সংগৃহীত
ডিজেকে গুলি করার দৃশ্যটি সিসিটিভি ফুটেজে ধরা পড়ে। ছবি : সংগৃহীত

কিশোরীকে ইভটিজিংয়ের জেরে বারে মারামারির ঘটনা ঘটেছে। প্রাথমিকভাবে বিষয়টি মিটমাট হলেও পরে বন্দুক নিয়ে ফিরে আসে একদল যুবক। তারা ওই বারের ডিজেকে গুলি করে হত্যা করে।

রোববার (২৬ মে) মধ্যরাতে ভারতের রাঁচিতে এ ঘটনা ঘটে। ডিজেকে গুলি করার ভিডিও ফুটেজ ইতোমধ্যে সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়েছে। রাঁচির এসএসপি চন্দন কুমার মিশ্রা বিষয়টি নিশ্চিত করেন। খবর নিউজ১৮-এর।

জানা গেছে, এক কিশোরীকে ইভটিজিংয়ের প্রতিবাদে মধ্যরাতে ব়্যাডিসন ব্লু হোটেল এবং বারে উত্তেজনা ছড়ায়। একপর্যায়ে বিষয়টি মারামারিতে গড়ালে জড়িয়ে পড়েন বারের বাউন্সাররাও।

কিছুক্ষণ সংঘর্ষের পর একটি পক্ষ চলে গেলে পরিস্থিতি শান্ত হয়ে আসে। কিন্তু হঠাৎ একদল যুবক অস্ত্র হাতে বারে প্রবেশ করে। তারা ডিজে সন্দীপকে গুলি করে। এ দৃশ্য সিসিটিভি ক্যামেরায় ধরা পড়ে। পারফরম্যান্সের ভিত্তিতে ওই বারে কাজ করতেন সন্দীপ। তিনি বাঙালি ছিলেন।

ঘটনার তদন্ত করছে ঝাড়খণ্ড পুলিশ। তাদের দাবি, ঘটনাস্থলে ডজন খানেক গুলির শব্দ পাওয়া গেছে। খবর পেয়ে হোটেলে যায় ফরেন্সিক বিশেষজ্ঞ দল। যদিও এখন পর্যন্ত কাউকে গ্রেপ্তার করা যায়নি।

পুলিশ আরও বলে, ধারণা করা হচ্ছে- ক্রেতাদের একটি পক্ষ এ ঘটনা ঘটিয়েছে। অপরাধীদের শনাক্ত করার চেষ্টা করছে পুলিশ। এ ব্যাপারে তদন্ত চলছে।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

কেরানীগঞ্জে ঢাকা কেন্দ্রীয় কারাগারে বিদায় ও সংবর্ধনা অনুষ্ঠান অনুষ্ঠিত

শাহজাহান চৌধুরীকে গুলির পরিকল্পনা ফাঁস, লোহাগাড়া-সাতকানিয়াজুড়ে তোলপাড়

সংসদে প্রবেশের সময় মাথা নত করার প্রথা বিলুপ্ত করায় স্পিকারকে মোবারকবাদ মুহিউদ্দীনের

দুর্ঘটনায় আহত প্রবাসীর চিকিৎসায় সহায়তার হাত বাড়ালেন ছাত্রদল নেতা

এসএসসি বিরাশিয়ান বন্ধুদের উদ্যোগে ৮২টি বৃক্ষরোপণ কর্মসূচির উদ্বোধন

২০টির বেশি প্রতিষ্ঠান নিয়ে নারীদের জন্য জব ফেয়ার

মেসিকে কেন ছাড়? ক্ষুব্ধ দক্ষিণ আফ্রিকার কোচ

এখন পর্যন্ত বিশ্বকাপে কোন ম্যাচে সর্বোচ্চ দর্শক খেলা দেখেছে?

ওপিসিডব্লিউ’র পরিদর্শক দল কর্তৃক ৩ প্রতিষ্ঠান পরিদর্শন 

ঢাকা থেকে যুবলীগ নেতা আটক 

১০

দাবি রাশেদ খাঁনের / জামায়াতের নেতারা বিনা জামানতে কোটি কোটি টাকা ঋণ পায়

১১

গ্রুপ পর্বে নেইমারকে পাচ্ছে না ব্রাজিল? যা বলছেন চিকিৎসকরা

১২

সংসদে ‘কাঁচা রাস্তা’ বলার ব্যাখ্যা দিলেন জেবা আমিন

১৩

ইরান-যুক্তরাষ্ট্রের চুক্তি স্বাক্ষর অনুষ্ঠান বাতিল 

১৪

নারী বাদিকে দেখেই ওসির মন্তব্যে ‘আপনি সেই মাল’

১৫

প্রধানমন্ত্রীর সঙ্গে চীনের রাষ্ট্রদূতের সৌজন্য সাক্ষাৎ

১৬

এআই ডিপফেকের বিরুদ্ধে আইনি লড়াইয়ে প্রীতি জিন্টা

১৭

প্রধানমন্ত্রীর সঙ্গে যুক্তরাজ্যের হাইকমিশনারের সাক্ষাৎ

১৮

সাবেক প্রতিমন্ত্রী হারুন অর রশীদ আর নেই

১৯

স্টেডিয়ামের পরিছন্নতা কর্মীদের বেতন বাড়ালেন তামিম

২০
X