কালবেলা ডেস্ক
প্রকাশ : ২৯ মে ২০২৪, ০৪:৫১ পিএম
অনলাইন সংস্করণ

সমস্যা এক কিডনিতে, ডাক্তার কাটলেন অন্যটা

অস্ত্রোপচারের প্রতীকী ছবি
অস্ত্রোপচারের প্রতীকী ছবি

কিডনি সংক্রান্ত অসুস্থতা নিয়ে হাসপাতালে গিয়েছিলেন এক রোগী। পরীক্ষা-নিরীক্ষা শেষে ডাক্তার জানালেন- অস্ত্রোপচারের কথা।

সেই অনুযায়ী- অপারেশন থিয়েটারে নেওয়া হয় রোগীকে। উদ্দেশ্য- নষ্ট কিডনি অপসারণ। কিন্তু চিকিৎসক কেটে বাদ দিলেন ভালো ও কার্যকরী কিডনিটাই।

এই খবর বাইরে ছড়িয়ে পড়লে নড়েচড়ে বসে প্রশাসন। ওই হাসপাতালের বিরুদ্ধে নেওয়া হয় কঠোর পদক্ষেপ।

জানা গেছে, চাঞ্চল্যকর এই ঘটনাটি ঘটেছে ভারতের উত্তর-পশ্চিমাঞ্চলীয় রাজ্য রাজস্থানে। বুধবার এক প্রতিবেদনে এই তথ্য জানিয়েছে ভারতীয় সংবাদমাধ্যম এনডিটিভি।

প্রতিবেদনে বলা হয়েছে, রাজস্থানের একজন ডাক্তার হাসপাতালে ভর্তি হওয়া এক রোগীর অকার্যকর কিডনি রেখে দিয়ে ভালো কিডনি অপসারণ করার ঘটনায় রাজ্যটির সরকার মঙ্গলবার ওই হাসপাতালের রেজিস্ট্রেশন বাতিল করেছে।

এ ছাড়া অভিযুক্ত ওই হাসপাতালটির বিরুদ্ধে শাস্তিমূলক এই পদক্ষেপ তাৎক্ষণিকভাবে কার্যকর হয়েছে।

রাজস্থানের চিকিৎসা ও স্বাস্থ্য বিভাগের অতিরিক্ত মুখ্য সচিব শুভ্রা সিং বলেছেন, ঝুনঝুনুর ধনকর হাসপাতালে ডান কিডনির পরিবর্তে একজন নারী রোগীর বাম কিডনি অপসারণের গুরুতর ঘটনা প্রকাশ্যে এসেছে।

বিষয়টি গুরুত্ব সহকারে দেখা হচ্ছে। এই ঘটনায় চিকিৎসা ও স্বাস্থ্য বিভাগ হাসপাতালের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নিয়েছে। তাৎক্ষণিকভাবে বাতিল করা হয়েছে হাসপাতালের নিবন্ধন। পাশাপাশি বাজেয়াপ্ত করার ব্যবস্থাও প্রক্রিয়াধীন।

কালবেলা/এএএম
কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

কাফরুলে যুবদলকর্মী হত্যাকাণ্ডে অংশ নিয়েছিল কালীগঞ্জের ৪ যুবক

বৃষ্টি হলেই ডুবে লক্ষ্মীপুর বাস টার্মিনাল, গর্ত-কাদায় চরম ভোগান্তি

শাহজালাল বিমানবন্দরে ৪৩২ গ্রাম স্বর্ণ উদ্ধার

দেশে ফেরা প্রসঙ্গে সাকিব / অনেকে ‘ভয় পায়’, এই কারণেই সুযোগটা হচ্ছে না

সংবিধান সংশোধন করে রাষ্ট্রপতি নির্বাচনের দাবি ইসলামী আন্দোলনের

আসছে পূর্ণগ্রাস সূর্যগ্রহণ, দেখা যাবে যেসব দেশ থেকে

এনসিপির গাড়িবহরে হামলা, সার্কিট হাউসে আশ্রয় নিয়েছিলেন সারজিস

ভারতে ফোনে কথা বলায় ব্যাঘাত, ৩ বছরের ছেলেকে শ্বাসরোধে হত্যা

১১ দলীয় জোট থেকে লেবার পার্টির বহিষ্কার চান দেওনার পীর

কাপ্তাই উপজেলা যুবলীগের সভাপতি গ্রেপ্তার

১০

শাকিবের সঙ্গে রোমান্সে ছিল না কোনো অস্বস্তি, জানালেন সাবিলা নূর

১১

রাকসু কার্যালয়ে হামলার অভিযোগে সংবাদ সম্মেলন, ৬ দফা দাবি

১২

ভারতে কারাভোগের পর দেশে ফিরলেন ৫ বাংলাদেশি নারী 

১৩

যমুনা নদীর বাঁধে ফের ভাঙন, আতঙ্কে নদীপাড়ের মানুষ

১৪

কুলাউড়া পৌর বিএনপির কমিটি স্থগিত

১৫

সারা অ্যাডভারটাইজিংয়ের এমডি আনোয়ার হোসেন মিন্টু আর নেই

১৬

লক্ষ্মীপুরে ১৬ নেতার পদত্যাগের পর যুবদলের কমিটি বিলুপ্ত 

১৭

শিক্ষা ক্যাডার কর্মকর্তাদের বদলি-পদায়নে নতুন নীতিমালা

১৮

২০২৬ সালের প্রথমার্ধে আইডিএলসি ফাইন্যান্সের ২৬ শতাংশ প্রবৃদ্ধি

১৯

এক অগ্নিকাণ্ডেই ভেঙে গেল ৬ পরিবারের স্বপ্ন

২০
X