কালবেলা ডেস্ক
প্রকাশ : ২৯ মে ২০২৪, ০৫:৫৪ পিএম
অনলাইন সংস্করণ

ভারতে ইতিহাসের সর্বোচ্চ তাপমাত্রা, হচ্ছে ‘আগুন বৃষ্টি’

তীব্র তাপপ্রবাহ থেকে নিজেদের রক্ষার চেষ্টায় বাইক আরোহী তরুণরা। ছবি : সংগৃহীত
তীব্র তাপপ্রবাহ থেকে নিজেদের রক্ষার চেষ্টায় বাইক আরোহী তরুণরা। ছবি : সংগৃহীত

ভারতের রাজধানী নয়াদিল্লির তাপমাত্রা রেকর্ড করা হয়েছে ৫২.৩ ডিগ্রি সেলসিয়াস। যা দেশটির ইতিহাসে সর্বোচ্চ তাপমাত্রা। খবর এনডিটিভির।

দেশটিতে বর্তমানে কী পরিস্থিতি বিরাজ করছে তার বর্ণনায় স্থানীয়রা বলছেন, উত্তর ভারত যেন উনুনে বসানো তপ্ত কড়াই। সঙ্গে আগুন বৃষ্টি হচ্ছে। ফলে বাসিন্দাদের টিকে থাকাই দায়।

দিল্লির মুঙ্গেশপুরের আবহাওয়া কেন্দ্র বুধবার (২৯ মে) দুপুর আড়াইটায় এ তাপমাত্রা রেকর্ড করে। কেন্দ্রটি বলছে, আজই সর্বকালের সবচেয়ে উষ্ণতম দিন কাটাচ্ছেন দিল্লিবাসী।

এ ছাড়া অন্যান্য অঞ্চলও তীব্র তাপপ্রবাহ মোকাবিলা করছে। এর মধ্যে মরুভূমির রাজ্য রাজস্থানে ৫১ ডিগ্রি সেলসিয়াস, হরিয়ানায় ৫০.৩ ডিগ্রি সেলসিয়াস রেকর্ড করেছে স্থানীয় আবহাওয়া অফিস।

পিছিয়ে নেই বিহারও। এখানকার তাপমাত্রা ৪৭.৭ ডিগ্রি সেলসিয়াস। নজফগড়ের তাপমাত্রা ৪৯.৮ ডিগ্রি, মধ্যপ্রদেশের ঝাঁসিতে সর্বোচ্চ তাপমাত্রা রেকর্ড করা হয়েছে ৪৯ ডিগ্রি। এ ছাড়া আরও কিছু অঞ্চলে কম-বেশি তাপপ্রবাহ অনুভূত হচ্ছে। সঙ্গে তীব্র রোদ সব বয়সের মানুষকে কাবু করে রেখেছে।

এদিকে কিছুটা স্বস্তির পূর্বাভাস দিয়েছে ভারতের আবহাওয়া দপ্তর। তাদের মতে, আরব সাগর থেকে আর্দ্র বাতাসের প্রবেশের কারণে দক্ষিণ রাজস্থানের বারমের, যোধপুর, উদয়পুর, সিরোহি ও জালোরে ৪ ডিগ্রি সেলসিয়াস পর্যন্ত তাপমাত্রার পতন রেকর্ড করা হয়েছে। যা উত্তর-পশ্চিম ভারতে তাপপ্রবাহ হ্রাসের ইঙ্গিত দিচ্ছে।

নিউমেরিক্যাল ওয়েদার প্রেডিকশন ডেটা বলছে, এই হ্রাস প্রবণতা উত্তর দিকে আরও প্রসারিত হবে এবং ৩০ মে থেকে তাপপ্রবাহের অবস্থা থেকে ধীরে ধীরে শিথীল হয়ে আসবে।

এ ছাড়া বৃহস্পতিবার থেকে বঙ্গোপসাগরের আর্দ্র বাতাস বয়ে আসবে। এ প্রবাহের ফলে উত্তরপ্রদেশে সর্বোচ্চ তাপমাত্রা ধীরে ধীরে কমতে পারে।

গরমের পরিস্থিতি যখন এ পর্যায়ে তখন চাপে পড়েছে বিদ্যুৎ খাত। বিদ্যুৎ বিভাগের কর্মকর্তারা জানিয়েছেন, রাজধানীতে তীব্র তাপপ্রবাহের মধ্যে ৮,৩০২ মেগাওয়াট বিদ্যুতের চাহিদা দেখা দিয়েছে।

এ চাহিদা স্মরণকালের মধ্যে উচ্চতম। কারণ হিসেবে বলা হচ্ছে, গরম থেকে বাঁচতে মানুষ বেশি পরিমাণে শীতাতপ নিয়ন্ত্রণ ব্যবস্থার ওপর নির্ভরশীল হয়ে পড়েছেন। গরিব ও মধ্যবিত্তরাও বেশিক্ষণ ফ্যান চালু রাখছেন। এ ছাড়া পানি ঠান্ডা করতেও ফ্রিজ উচ্চশক্তিতে চালাতে হচ্ছে।

সাধারণত দিল্লিতে মাত্র চার মাস বাদে সারা বছরই গরম থাকে। প্রতিবছরই তীব্র তাপপ্রবাহ মোকাবিলা করতে হয়। কিন্তু বর্তমানে এ তাপপ্রবাহ দীর্ঘ হচ্ছে। এর জন্য জলবায়ু পরিবর্তন এবং বৈশ্বিক উষ্ণতা বৃদ্ধিকে দায়ী করা হচ্ছে।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

১৯ বছর পর মুখোমুখি আর্জেন্টিনা-আলজেরিয়া, কী বলছে পরিসংখ্যান

অভিজ্ঞতা ছাড়াই ৫০ জনকে চাকরি দেবে লংকাবাংলা ফাইন্যান্স

বিকাশে চাকরির সুযোগ, আবেদন অনলাইনে

আজকের নামাজের সময়সূচি

ইরাকের বিপক্ষে বড় জয় নিয়ে মাঠ ছাড়ল নরওয়ে

আওয়ামী লীগ নেতার মুক্তির দাবিতে বিএনপি কর্মীদের মিছিল

ব্রাজিল-আর্জেন্টিনার দুই কিংবদন্তিকে ছাড়িয়ে ইতিহাসের পাতায় এমবাপ্পে

সিউলে প্রবাসী বাংলাদেশিদের দেখানো হলো ‘উৎসব’ চলচ্চিত্র

আর্জেন্টিনার প্রথম ম্যাচের আগে ডি মারিয়ার আবেগঘন বার্তা

অস্ট্রেলিয়ার বিপক্ষে কেমন হচ্ছে প্রথম টি-টোয়েন্টিতে বাংলাদেশের একাদশ?

১০

২ গোল করলেই বিশ্বকাপের বিশ্বরেকর্ড ছুঁয়ে ফেলবেন এমবাপ্পে

১১

৫ বছরের শিশুকে সংঘবদ্ধ ধর্ষণ ও হত্যা : দুই আসামি কারাগারে

১২

এমবাপ্পের জোড়া গোলে জয় দিয়ে বিশ্বকাপ যাত্রা শুরু ফ্রান্সের

১৩

একই দিনে অস্ট্রেলিয়ার বিপক্ষে বাংলাদেশের দুই ম্যাচ

১৪

১ গোল করেই যে দুই রেকর্ডে ভাগ বসালেন এমবাপ্পে

১৫

গোলশূন্য প্রথমার্ধ, সুযোগ নষ্ট করল ফ্রান্স-সেনেগাল

১৬

এমবাপ্পের সামনে জোড়া ইতিহাস গড়ার হাতছানি

১৭

ইরাকের জার্সি গায়ে বিশ্বকাপে পাকিস্তানের গল্প লিখবেন যিনি

১৮

কালবেলায় সংবাদ প্রকাশের পর যুবদল নেতা বহিষ্কার

১৯

আওয়ামী লীগের প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে নিষিদ্ধ ছাত্রলীগের মশাল মিছিল

২০
X