কালবেলা ডেস্ক
প্রকাশ : ২১ জুলাই ২০২৫, ০৫:৫৬ পিএম
আপডেট : ২১ জুলাই ২০২৫, ০৬:০৪ পিএম
অনলাইন সংস্করণ

বিমান বিধ্বস্তের ঘটনার বর্ণনা দিলেন মাইলস্টোনের শিক্ষক

উদ্ধার কাজ চলছে। ছবি : সংগৃহীত
উদ্ধার কাজ চলছে। ছবি : সংগৃহীত

উত্তরার মাইলস্টোন কলেজ ক্যাম্পাসের একটি ভবনে একটি প্রশিক্ষণ বিমান বিধ্বস্ত হয়েছে। বিমানটি যখন বিধ্বস্ত হয় সে সময় ওই ভবনে স্কুলের জুনিয়র শিক্ষার্থীদের ক্লাস চলছিল।

সোমবার (২১ জুলাই) এ ঘটনার বর্ণনা দিয়েছেন রেজাউল ইসলাম নামে মাইলস্টোন কলেজের এক শিক্ষক।

রেজাউল ইসলাম জানান, ছুটির আগ মুহূর্ত বা ছুটি হবে হবে, এমন সময়েই দুর্ঘটনাটি ঘটে।

রেজাউল ইসলাম বলেন, ‘দুপুরে ১টার পর একটা প্রশিক্ষণ যুদ্ধবিমান সরাসরি বিল্ডিংয়ে ওপর পড়ে যায়। সেটা জুনিয়র সেকশনের বিল্ডিং ছিল। নার্সারি, ওয়ান, টু, থ্রি এসব ক্লাস চলে ওই বিল্ডিংয়ে।’

বিল্ডিংয়ের গেটে একেবারে গর্ত হয়ে আগুন ধরে যায় বলে জানান ওই শিক্ষক।

এদিকে বিমান বিধ্বস্তের বেশ কিছু ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়েছে।

ভিডিওতে দেখা যায়, স্কুলের বাগানসংলগ্ন একটি ভবনের নিচতলায় বিমানের ইঞ্জিনে আগুন জ্বলছে, সেটা নেভানোর চেষ্টা করছেন দমকল কর্মীরা। ভবনের অন্যান্য ফ্লোর থেকে বাচ্চাদের বের করে আনা হচ্ছে।

এ রিপোর্ট লেখা পর্যন্ত ফায়ার সার্ভিস ও সেনাবাহিনীর সদস্যরা উদ্ধার কাজ করছেন।

এ ঘটনায় এখন পর্যন্ত ১৯ জনের প্রাণহানির ঘটনা ঘটেছে বলে জানা গেছে।

কালবেলা/নূর/এমএসকেএম/এনএএস
কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

কারিগরি শিক্ষা অধিদপ্তরে ১৯৭ পদে নিয়োগ, আবেদন অনলাইনে

মাতামুহুরীতে রাতের আঁধারে জমি দখলের চেষ্টা, থানায় অভিযোগ

টিভিতে আজ যত খেলা

নাটোরে ডিঙি নৌকা তৈরির ধুম

কী ঘটেছিল ইতিহাসের এই দিনে

বৃহস্পতিবার রাজধানীর যেসব এলাকায় মার্কেট বন্ধ

আগামী ২৪ ঘণ্টায় ৪ বিভাগে ‘অতি ভারী’ বৃষ্টির পূর্বাভাস

আজকের নামাজের সময়সূচি

বিচার না পেয়ে সিলেট থেকে পায়ে হেঁটে প্রধানমন্ত্রীর দ্বারে বৃদ্ধ ফুকন মিয়া

বেড়ায় স্কুল ফিডিংয়ে ভয়াবহ অনিয়মের অভিযোগ

১০

দখল-লিজে বিলীন চকরিয়া-সুন্দরবন

১১

ফকিরহাটে বাড়ছে ডেঙ্গুর প্রকোপ

১২

কর্মস্থল ঢাকায়, বেতন শান্তিগঞ্জে: ‘কর্তৃপক্ষের’ কলমের খোঁচায় সেবা বঞ্চিত রোগীরা

১৩

ভাইরাসের আক্রমণে ক্ষেতেই পচছে আখ, লোকসানের শঙ্কায় টাঙ্গাইলের কৃষক

১৪

অনিয়মের অভিযোগে সড়ক নির্মাণের কাজ বন্ধ করে দিলেন এলাকাবাসী

১৫

বাবার অসুস্থতার কথা বলে ৭ বছরের শিশুকে অপহরণ, চাচাসহ গ্রেপ্তার ৩

১৬

আমরা চলছিলাম মদিনার দিকে, হঠাৎ দেখি কাফেলা যাচ্ছে আমেরিকার দিকে: মুফতি ফয়জুল করিম

১৭

হাতিয়ায় অস্বাভাবিক জোয়ারে ক্ষতিগ্রস্ত ৮০০ মিটার বেড়িবাঁধ, আতঙ্কে উপকূলবাসী

১৮

নির্মাণের এক মাস না যেতেই সড়কে গর্ত, নিম্নমানের কাজের অভিযোগ

১৯

নাচোলে টিসিবির গুদামে আগুন, নেভাতে গিয়ে ভ্যানচালকের মৃত্যু

২০
X