রাজশাহী ব্যুরো
প্রকাশ : ২১ জুলাই ২০২৫, ০৯:৪৪ পিএম
অনলাইন সংস্করণ

মা-বাবা জানতেন না, পাইলট তৌকির আর নেই

বাঁ থেকে নিহত পাইলট তৌকির ইসলাম সাগর ও তার স্বজনরা। ছবি : সংগৃহীত
বাঁ থেকে নিহত পাইলট তৌকির ইসলাম সাগর ও তার স্বজনরা। ছবি : সংগৃহীত

ঢাকার উদ্দেশে যখন বিমানে উঠেছিলেন, তখনো জানতেন না তাদের স্নেহের সন্তানটি আর নেই। ভেবেছিলেন, গুরুতর আহত তৌকির ইসলাম সাগর চিকিৎসাধীন অবস্থায় লড়ছেন মৃত্যুর সঙ্গে। অথচ এর মধ্যেই তার নিথর দেহ নিয়ে যাওয়া হচ্ছে—অন্য এক বিমানে।

সোমবার (২১ জুলাই) বিকেল ৫টা ১৮ মিনিটে রাজশাহীর হযরত শাহ মখদুম বিমানবন্দর থেকে একটি বিশেষ ফ্লাইটে ঢাকার উদ্দেশে রওনা হন বিমানবাহিনীর বিধ্বস্ত প্রশিক্ষণ বিমানের নিহত পাইলট ফ্লাইট লেফটেন্যান্ট তৌকির ইসলামের মা-বাবা। তাদের সঙ্গে ছিলেন তৌকিরের নববিবাহিত স্ত্রী, ছোট বোন সৃষ্টি খাতুন ও তার স্বামী চিকিৎসক তুহিন ইসলাম।

তবে তখনো মা সালেহা খাতুন ও বাবা তোহরুল ইসলামের জানা ছিল না, ঢাকার আকাশে তাদের স্বপ্নের সন্তান ভেঙে পড়েছেন। জানতেন না, তাদের চোখের মণি, তাদের গর্বের তৌকির আর ফিরে আসবেন না।

বিষয়টি নিশ্চিত করে গাড়িচালক আলী হাসান জানান, ঢাকায় রওনা হওয়ার আগে পরিবারের কাউকে তৌকিরের মৃত্যুর খবর জানানো হয়নি। হৃদয়বিদারক এমন খবরে পরিবারের মানসিক অবস্থা কী হবে, সেটিই ছিল আশঙ্কার বিষয়।

রাজশাহীর উপশহরের তিন নম্বর সেক্টরের ‘আশ্রয়’ নামে ভাড়া বাসায় তখন নেমেছে শোকের ছায়া। চারদিকে শুধু কান্নার শব্দ। তৌকিরের চাচাতো মামা রফিকুল ইসলাম আর গাড়িচালক আলী হাসান ছিলেন বাড়িতে। দুর্ঘটনার খবর ছড়িয়ে পড়তেই ভিড় জমায় স্বজন ও প্রতিবেশীরা।

বাড়ির মালিক আতিকুল ইসলাম জানান, সোমবার দুপুরে দুর্ঘটনার খবর ছড়িয়ে পড়লেও সতর্কতার সঙ্গে পরিবারের সদস্যদের কিছু জানানো হয়নি।

‘তৌকিরের মা-বাবা ভাবছিলেন, ছেলে হাসপাতালে ভর্তি, আমরা দোয়া চাইছি। অথচ তার আগেই সাগর চিরতরে চোখ বুজেছে’—বলেন তিনি।

তৌকির ইসলামের বড় চাচা মতিউর রহমান জানান, গত বছর তার বিয়ে হয়। চলতি বছরের ফেব্রুয়ারিতে ঢাকায় আনুষ্ঠানিকতা শেষ করেন তারা। তৌকিরের স্ত্রী বর্তমানে ঢাকার ব্র্যাক ইউনিভার্সিটিতে শিক্ষকতা করছেন।

সোমবার দুপুর ১টার পর রাজধানীর উত্তরায় দুর্ঘটনায় পড়ে বাংলাদেশ বিমানবাহিনীর একটি প্রশিক্ষণ বিমান। বিমানটি উত্তরার মাইলস্টোন স্কুল অ্যান্ড কলেজের একটি ভবনে গিয়ে পড়ে এবং বিধ্বস্ত হয়। সঙ্গে সঙ্গে বিমান ও স্কুল ভবনটিতে আগুন ধরে যায়। যে ভবনে এটি বিধ্বস্ত হয় সেখানে বহু স্কুল পর্যায়ের শিক্ষার্থী ছিল। যাদের বেশিরভাগই হতাহত হয়।

মর্মান্তিক এ ঘটনায় শোক জানিয়ে বার্তা দিয়েছেন প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস। মঙ্গলবার রাষ্ট্রীয় শোক ঘোষণা করা হয়েছে।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

যুক্তরাষ্ট্র-ইরান শান্তি চুক্তি নিয়ে বিশ্ব নেতাদের প্রতিক্রিয়া

বাধ্যতামূলক জিপিএস সিস্টেমের আওতায় আসছে গণপরিবহন

প্রেমিকের বাড়িতে প্রেমিকার অনশন, আত্মহত্যার হুমকি

আয়াতের পৃথিবীটা একটি হুইলচেয়ারের অপেক্ষায়

যুক্তরাষ্ট্র-ইরান শান্তি চুক্তি সম্পন্ন, স্বাগত জানাল বাংলাদেশ

রামপুরায় কার্নিশে ঝুলন্ত তরুণকে গুলি ও ২ জনকে হত্যা মামলার রায় ২৮ জুন

বাতিল হচ্ছে হান্নান মাসউদের এমপি পদ! দাবি রাশেদ খাঁনের

আদ্-দ্বীন হাসপাতালের লাইসেন্স বাতিলের সিদ্ধান্ত হাইকোর্টে চ্যালেঞ্জ

শূন্যরেখায় থাকা ১২ জনকে তিন দিন পর ফেরত নিল বিএসএফ

ত্রাণের টাকা পেলেন জামায়াত এমপির স্বজন ও দলীয় নেতাকর্মীরা

১০

১৩৪০ জনকে নিয়োগ দেবে রিক, এইচএসসি পাসেই আবেদন

১১

নৌবাহিনীতে নতুন নিয়োগ বিজ্ঞপ্তি, বিবাহিতরাও আবেদন করতে পারবেন

১২

আব্দুল্লাহ হিল রাকিব স্মরণে বিইউএফটিতে স্মরণসভা

১৩

দেশে ফিরলেন প্রধানমন্ত্রীর উপদেষ্টা ডা. জাহেদ উর রহমান

১৪

সীমান্ত হত্যা ও পুশইন বন্ধে বিএসএফের প্রতি বিজিবির আহ্বান

১৫

অভিজ্ঞতা ছাড়াই আরএফএল গ্রুপে চাকরির সুযোগ

১৬

অক্সফোর্ড ইউনিয়নের সেমিনারে হাসনাত-সাদিক

১৭

খেলা শেষে স্টেডিয়াম পরিষ্কার করল জাপানি সমর্থকরা

১৮

জামায়াত কর্মীকে হত্যার পর মরদেহ পোড়ানোর চেষ্টা

১৯

বিশ্বকাপের পরিবর্তে ক্ষুধার্তদের চাহিদা পূরণের আহ্বান আহমাদুল্লার

২০
X