কালবেলা ডেস্ক
প্রকাশ : ২২ জুলাই ২০২৫, ০৪:১৯ পিএম
আপডেট : ২২ জুলাই ২০২৫, ০৪:৩০ পিএম
অনলাইন সংস্করণ

বিমান বিধ্বস্তে নিহতদের জন্য উত্তরার ১২ নম্বরে কবরের জায়গা নির্ধারণ

ছবি : সংগৃহীত
ছবি : সংগৃহীত

যুদ্ধবিমান দুর্ঘটনায় নিহতদের দাফনের জন্য রাজধানীর উত্তরা ১২ নম্বর সেক্টরের সিটি করপোরেশন কবরস্থানে জায়গা নির্ধারণ করে দিয়েছেন প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস।

মঙ্গলবার (২২ জুলাই) বিকেলে প্রধান উপদেষ্টার ভেরিফায়েড ফেসবুক পেজে এ বিষয়ে নির্দেশনা দেওয়া হয়েছে।

পোস্টে বলা হয়, প্রধান উপদেষ্টা প্রফেসর মুহাম্মদ ইউনূস প্রশিক্ষণ বিমান দুর্ঘটনায় নিহতদের কবরস্থানের জন্য মাইলস্টোন স্কুলের সন্নিকটস্থ উত্তরা ১২ নম্বরের সিটি করপোরেশনের কবরস্থানে জায়গা নির্ধারণ করে দিয়েছেন। পরবর্তীতে এই কবরস্থান তাদের স্মৃতি রক্ষার্থে সংরক্ষণ করা হবে।

এর আগে, উত্তরার দিয়াবাড়িতে মাইলস্টোন স্কুল অ্যান্ড কলেজের ভবনে বিমানবাহিনীর একটি এফটি সেভেন বিজিআই মডেলের যুদ্ধবিমান বিধ্বস্ত হয় সোমবার (২২ জুলাই) দুপুর ১টা ১৮ মিনিটে। সঙ্গে সঙ্গেই বিমানটিতে আগুন ধরে যায়। এ ঘটনায় মৃতের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ৩১ জনে। নিহতদের মধ্যে একজন পাইলট ও একজন শিক্ষিকা ছাড়া বাকিরা সবাই শিক্ষার্থী।

সোমবার (২১ জুলাই) রাতে এক ভিডিও বার্তায় প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস বলেন, এ দুর্ঘটনায় সারা দেশের মানুষ শোকাহত ও বিস্মিত। এটি এমন একটি ঘটনা, যা কল্পনারও বাইরে। আমরা নিজেদেরই জবাব দিতে পারছি না- নিহতদের পরিবারের কাছে কী বলব!

তিনি আরও বলেন, আমার বলার ভাষা নেই। এখনো হাসপাতালে অনেকে মৃত্যুর সঙ্গে লড়ছে। অনেক মা-বাবা এখনো সন্তানকে খুঁজে ফিরছেন। দুর্ঘটনার তদন্ত হবে, কিন্তু যারা চলে গেছে, তারা আর ফিরবে না।

ঘটনার পর সরকার আজ মঙ্গলবার (২২ জুলাই) একদিনের রাষ্ট্রীয় শোক ঘোষণা করেছে। এ উপলক্ষে দেশের সব সরকারি, আধা সরকারি, স্বায়ত্তশাসিত প্রতিষ্ঠান, শিক্ষাপ্রতিষ্ঠান, বিদেশে বাংলাদেশি মিশন এবং বেসরকারি ভবনে জাতীয় পতাকা অর্ধনমিত রাখা হয়েছে। একই সঙ্গে নিহত ও আহতদের স্মরণে দেশের সব ধর্মীয় উপাসনালয়ে বিশেষ প্রার্থনার আয়োজন করা হয়েছে।

কালবেলা/এমএসকেএম
কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

একটি ফ্ল্যাটের দামে জার্মানিতে বিক্রি হচ্ছে ১৫টি বাড়ির ছোট্ট গ্রাম

যমুনা গ্রুপে চাকরি, বয়স ৪০ হলেও করা যাবে আবেদন

ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে চাঁদাবাজি, গ্রেপ্তার ৪

মোহাম্মদ সাহাবুদ্দিন আর রাষ্ট্রপতি থাকছেন না

এসএসসি পাসেই চাকরির সুযোগ, দ্রুত আবেদন করুন

নতুন ভিডিওতে অন্তরঙ্গ অবস্থায় দেখা গেল এমপি নজরুলকে

গাজী নজরুলের ভিডিওকাণ্ডে টালমাটাল সাতক্ষীরা-৪: উপনির্বাচন নিয়ে চলছে জোর আলোচনা

ঢাকার বিভিন্ন হোটেল থেকে ফাঁস হচ্ছে এমপি নজরুলের ভিডিও

চুলা থেকে সিএনজি পাম্প, ভোগান্তিতে নগরবাসী

প্রাথমিক বিদ্যালয়ের টিফিনের রুটিতে মিলল ব্লেড!

১০

মানবতাবিরোধী অপরাধের মামলায় মোজাফফরকে গ্রেপ্তার দেখাল ট্রাইব্যুনাল

১১

কিংবদন্তিদের গল্প নিয়ে উপস্থাপনায় ফিরলেন মুনমুন

১২

শাপলা চত্বর হত্যা মামলার আনুষ্ঠানিক অভিযোগ দাখিল ২৭ জুলাই: চিফ প্রসিকিউটর

১৩

দল বহিষ্কার করলে এমপি পদ যাওয়ার সুযোগ নেই: ইসি মাছউদ

১৪

সন্ধ্যার মধ্যে ৮ অঞ্চলে ৬০ কিমি বেগে ঝড়ের পূর্বাভাস

১৫

পাবনায় ১৫ লাখ টাকার নিষিদ্ধ জাল জব্দ

১৬

ম্যানেজার পদে চাকরি, বয়স ৫০ হলেও করা যাবে আবেদন

১৭

এগারো দলীয় জোট / জুলাই গণহত্যার দ্রুত সুষ্ঠু বিচার দাবিতে চিফ প্রসিকিউটরকে স্মারকলিপি

১৮

দুই ধারাবাহিকে ব্যস্ত শিরতাজ জাহান জেবিন

১৯

ব্যক্তিগত ভিডিও ফাঁস হলে যে ৮ কাজ করবেন

২০
X