কালবেলা ডেস্ক
প্রকাশ : ২১ জুলাই ২০২৫, ০৭:৫১ পিএম
অনলাইন সংস্করণ

দগ্ধদের দেখতে নেতাকর্মীদের নিয়ে হাসপাতালে যাওয়া বন্ধ করুন : সারজিস

সারজিস আলম। ফাইল ছবি
সারজিস আলম। ফাইল ছবি

রাজধানীর উত্তরায় মাইলস্টোন স্কুল অ্যান্ড কলেজ ক্যাম্পাসে বিমান বিধ্বস্তের ঘটনায় আহতদের দেখতে হাসপাতালে গিয়েছেন কয়েকটি রাজনৈতিক সংগঠনের নেতাকর্মীরা। তবে এ কাজটি না করার আহ্বান জানিয়েছেন জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) মুখ্য সংগঠক (উত্তরাঞ্চল) সারজিস আলম।

সোমবার (২১ জুলাই) নিজের ভেরিফায়েড ফেসবুক পেজে এ আহ্বান জানান তিনি।

সারজিস আলম লেখেন, ‘বিভিন্ন দলের গুরুত্বপূর্ণ রাজনৈতিক ব্যক্তি, নেতাকর্মীদের নিয়ে হাসপাতালে দগ্ধ আহতদের দেখতে যাওয়া আজকের জন্য দয়া করে বন্ধ করুন। আপনি হয়তো জানেন না আপনার অজান্তে এই পরিদর্শন কারও মৃত্যুর কারণও হতে পারে। প্লিজ।’

কমেন্টবক্সে এমন আহ্বানের কারণও উল্লেখ করেছেন তিনি।

এনসিপির এ নেতা লেখেন, ‘আপনি হয়তো ভালো নিয়তে গিয়েছেন। কিন্তু আপনার আশপাশে এমন অসংখ্য নেতাকর্মী আছেন যে আপনার সামনে ফুটেজ খেতে গিয়েছে, আপনাকে নিজের চেহারা দেখাতে গিয়েছে, রাজনৈতিকভাবে একটু এগিয়ে থাকতে সাঙ্গপাঙ্গ নিয়ে গিয়েছে, কেউ হয়তো নিজের সাংগঠনিক সক্ষমতা দেখাতে গিয়েছে। এই সামগ্রিক বিষয়গুলো রাস্তায় জ্যাম তৈরি করতে পারে, হাসপাতালে পৌঁছাতে দেরি হতে পারে, একজন ডাক্তার, নার্স, ব্লাড ডোনার, স্বেচ্ছাসেবক কিংবা চিকিৎসা সংক্রান্ত যে কারও পৌঁছাতে সামান্যতম দেরি একটা জীবন কেড়ে নিতে পারে। যেটা হয়তো আপনারা কল্পনাও করতে পারবেন না।’

তিনি আরও লেখেন, ‘দগ্ধ হওয়ার পরও যে সব রোগী বেঁচে যায়, তারা পরবর্তীতে সবচেয়ে বেশি মৃত্যু ঝুঁকিতে থাকেন ইনফেকশন বা জীবাণু সংক্রমণের কারণে। কারণ আমার-আপনার চামড়া দিয়ে জীবাণু সহজে ঢুকতে পারে না কিন্তু পুড়ে যাওয়া রোগীর চামড়া উন্মুক্ত ব‍্যাকটেরিয়ার জন‍্য। জীবাণু সংক্রমিত হয়ে multisystem organ dysfunction পর্যন্ত যেতে পারে। দুর্ভাগ্যবশত আমাদের হাসপাতালগুলোর পরিবেশও জীবাণুর প্রবেশের জন‍্য সহায়ক। তাই second বা third degree বার্নের রোগীদের পরবর্তীতে মৃত্যুঝুঁকি থেকে বাঁচানো আরেকটা বিরাট যুদ্ধ। এখন যদি রোগীর বেড সাইডে বা এমনকি ওই ইউনিটে অহেতুক ভিআইপিরা যান সেটা পুড়ে যাওয়া রোগীর জন‍্য উল্টো ক্ষতি। ভিআইপি ঘিরে প্রটোকল, মিডিয়া, উৎসুক জনতা তো আছেই। বার্ন রোগীর চিকিৎসার অন‍্যতম বড় চ‍্যালেঞ্জ রোগীকে কমপ্লিকেশন থেকে বাঁচানো। তার ওপর অধিকাংশ আক্রান্ত ৭-১৫ বছর বয়সের মধ্যে। হাসপাতালে এদের দেখতে না গিয়ে আপনি রাজনীতিতে একটু পিছিয়ে পড়লেও মানুষ হিসেবে নিশ্চিত এগিয়ে থাকবেন।’

কালবেলা/এমএসকেএম
কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

ইরান যুদ্ধে যুক্তরাষ্ট্রের ব্যয় ৩৭.৫ বিলিয়ন ডলার

চাটখিলে সাংবাদিককে হুমকি, থানায় লিখিত অভিযোগ ভুক্তভোগীর

২১ দিনে জাবির মেডিকেল সেন্টার থেকে উধাও সাড়ে ১৯ হাজার ওষুধ

প্রবাসী ছেলের জন্য ওষুধ পাঠিয়ে আর বাড়ি ফেরা হলো না মায়ের

‘যার যা কিছু আছে, তাই নিয়ে নদীপাড়ে চলে আসেন, বাঁধ ভাঙছে’

প্রকল্পের অব্যয়িত প্রায় ৪২ লাখ টাকা সরকারি কোষাগারে ফেরত দিলেন ইউএনও

ভারতে পাচারের সময় ব্রাহ্মণবাড়িয়া সীমান্তে ৬৫ কচ্ছপ জব্দ, সালদা নদীতে অবমুক্ত

মহাকবি কায়কোবাদ স্মরণে নবাবগঞ্জে ‘আজান’ কবিতা আবৃত্তি প্রতিযোগিতা

সারাদেশে খাল খননের নামে বালু-মাটি লুটপাট করা হচ্ছে: নাসীরুদ্দীন পাটওয়ারী

গোয়ালন্দে ওয়ে ব্রিজ স্কেলের গার্ডার ভেঙে বন্ধ ওজন কার্যক্রম, ভোগান্তিতে ট্রাকচালকরা

১০

নড়াইল জেলা ‘আমরা জুলাই যোদ্ধা’র আহ্বায়ক জাকারিয়া, সদস্যসচিব সাগর

১১

স্কুলে যাওয়ার পথে ১০ম শ্রেণির ছাত্রী অপহরণের অভিযোগ, থানায় মামলা

১২

নিখোঁজের চারদিন পর বন্ধ ঘর থেকে ববি শিক্ষার্থীর ঝুলন্ত মরদেহ উদ্ধার

১৩

শাবিপ্রবিতে শিক্ষার্থীকে মারধর, দুই ছাত্রদল নেতাকে বহিষ্কার

১৪

ডিমলায় বাড়ছে অনলাইন জুয়ার বিস্তার, উদ্বেগে অভিভাবক ও সচেতন মহল

১৫

বিকেলে বাবার দাফন, রাতে এটিএম বুথে ডিউটি, সকালে এইচএসসি পরীক্ষা

১৬

জুলাই শহীদদের স্মরণে ঢাবি কেন্দ্রীয় মসজিদে ছাত্রদলের দোয়া ও মিলাদ বুধবার

১৭

বিয়ে নিয়ে শুভঙ্করের ফাঁকি, জামায়াত এমপির গোমর ফাঁস করলেন কাজী  

১৮

থাইল্যান্ডে আন্তঃদেশীয় অপরাধ সম্মেলন শেষ, কর্মব্যস্ত সময় কাটালেন আইজিপি

১৯

রাজধানীতে বিএনপি কর্মীকে প্রকাশ্যে কুপিয়ে হত্যা

২০
X