বুধবার, ২২ জুলাই ২০২৬, ৭ শ্রাবণ ১৪৩৩
কালবেলা ডেস্ক
প্রকাশ : ২২ জুলাই ২০২৩, ০৯:৪৪ এএম
আপডেট : ২২ জুলাই ২০২৩, ০৯:৪৯ এএম
অনলাইন সংস্করণ

বিয়েবাড়িতে হাতির পাল, পালালেন বর-কনে

ছবি : সংগৃহীত
ছবি : সংগৃহীত

বিয়েবাড়িতে খাসির মাংস, লাউ-চিংড়ি, মসুর ডাল আর আলুর তরকারিসহ নানা পদ রান্না করেছিলেন বাবুর্চি। এদিকে অতিথিদের আপ্যায়নের জন্য প্রস্তুতিও নেওয়া হচ্ছিল। ঠিক এ সময় বাধে বিপত্তি। একদল অনাকাঙ্ক্ষিত অতিথি এসে হাজির বিয়েবাড়িতে। তাদের দেখে অনুষ্ঠান থেকে আমন্ত্রিত অতিথিদের সরে যেতে বাধ্য করলেন আয়োজকরা। এ ছাড়া অবস্থা বেগতিক দেখে মোটরসাইকেলে চেপে অনুষ্ঠানস্থল ত্যাগ করেন বর-কনেও।

১৬ জুলাই ভারতের পশ্চিমবঙ্গের ঝাড়গ্রাম জেলার জঙ্গলভাঙ্গা গ্রামে এ ঘটনার একটি প্রতিবেদন প্রকাশ করে ভারতীয় সংবাদমাধ্যম আনন্দবাজার।

ওই দিন গ্রামের যুবক তন্ময় সিংহের সঙ্গে বিয়ের দিন ধার্য ছিল একই গ্রামের তরুণী মমপি সিংহের।

বর তন্ময় সিংহ বলেন, বিয়ের দিন অতিথিরা খাওয়ার প্রস্তুতি নিচ্ছেন এমন সময় হাতির গর্জন শুনতে পাই। রান্নার ঘ্রাণ পেয়ে হাতির পাল সেখানে ছুটে আসে। তাই অতিদ্রুত খাবারের টেবিল ছেড়ে বাড়িতে গিয়ে আশ্রয় নিতে বলি অতিথিদের। ভাতিজার সাহায্য নিয়ে স্ত্রীকে নিয়ে আমিও ঘটনাস্থল থেকে সরে যাই।

তন্ময়ের বাবা তপন সিংহ জানান, ৫০০ জন আমন্ত্রিত ছিলেন। ৬৫ জন কনেযাত্রীসহ মোট ২৭০ জন খেয়েছেন। বেশিরভাগই হাতির ভয়ে আসতে পারেননি। অনেকে খেতে বসে হাতির ডাক শুনে উঠে গিয়েছেন। প্রচুর খাবার নষ্ট হয়েছে।

বরের মা ববিতাও বলেন, কনেযাত্রীসহ পরিবারের লোকজন খাচ্ছিল। হঠাৎই পাশে হাতি চলে আসে।

জানা গেছে, রান্নার ঘ্রাণ পেয়ে গ্রামের বিভিন্ন বাড়িতে ঢুকে পড়ছে হাতি। তাই বিয়ের মতো সামাজিক অনুষ্ঠান আয়োজন করতে ভয় পাচ্ছেন গ্রামবাসী। তা ছাড়া গ্রামের বিভিন্ন স্থানে দলবেঁধে হাতি ঘুরে বেড়ানোয় ভয়ে কোনো অতিথি বিয়েতে যেতে চাচ্ছেন না।

ঝাড়গ্রামের বিভিন্ন স্থানে শতাধিক বুনো হাতি দল বেঁধে এক গ্রাম থেকে আরেক গ্রাম ঘুরে বেড়াচ্ছে। এতে জঙ্গলভাঙ্গা, কাজলা, কুসুমগ্রামও কলবানি গ্রামের মানুষের মধ্যে আতঙ্ক দেখা দিয়েছে।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

শাবিপ্রবিতে শিক্ষার্থীকে মারধর, দুই ছাত্রদল নেতাকে বহিষ্কার

ডিমলায় বাড়ছে অনলাইন জুয়ার বিস্তার, উদ্বেগে অভিভাবক ও সচেতন মহল

বিকেলে বাবার দাফন, রাতে এটিএম বুথে ডিউটি, সকালে এইচএসসি পরীক্ষা

জুলাই শহীদদের স্মরণে ঢাবি কেন্দ্রীয় মসজিদে ছাত্রদলের দোয়া ও মিলাদ বুধবার

বিয়ে নিয়ে শুভঙ্করের ফাঁকি, জামায়াত এমপির গোমর ফাঁস করলেন কাজী  

থাইল্যান্ডে আন্তঃদেশীয় অপরাধ সম্মেলন শেষ, কর্মব্যস্ত সময় কাটালেন আইজিপি

রাজধানীতে বিএনপি কর্মীকে প্রকাশ্যে কুপিয়ে হত্যা

আরএফএল কর্মীর রক্তাক্ত মরদেহ উদ্ধার, সহকর্মী পলাতক

অবৈধ পথে ইতালি যাওয়ার চেষ্টা, হাঙ্গেরিতে বাংলাদেশি যুবকের মৃত্যু

নতুন বাংলাদেশ গড়তে এনসিপি প্রতিশ্রুতিবদ্ধ: হাসনাত আব্দুল্লাহ

১০

‘রাজনৈতিক বিভেদের ঊর্ধ্বে থেকে আইনজীবীদের কল্যাণে কাজ করতে হবে’

১১

বিশ্বকাপ ফাইনালের মারামারিতে যে শাস্তি পেতে পারেন আর্জেন্টাইন খেলোয়াড়রা

১২

হিজবুল্লাহর বিরুদ্ধে লড়তে চান সিরিয়ার প্রেসিডেন্ট, দাবি ট্রাম্পের

১৩

হুতিদের হুমকির মুখে লোহিত সাগর থেকে ফিরে গেল ২ সৌদি জাহাজ

১৪

চুক্তি আগস্টে / এবার এয়ারবাসের ১০ উড়োজাহাজ কিনছে সরকার

১৫

উন্নয়ন কোনো দলের নয়, জনগণের অধিকার: মান্নান

১৬

স্থানীয় সরকার নির্বাচনে যাদের প্রার্থী হতে সুযোগ দেবে না ইসি

১৭

কুয়াকাটায় বসতবাড়ি থেকে পদ্ম গোখরা উদ্ধার

১৮

ইরানে হামলা না চালালে আজ ইসরায়েলের অস্তিত্ব থাকত না: ট্রাম্প

১৯

বন্যায় ক্ষতিগ্রস্তদের মাঝে অভিযাত্রিক ফাউন্ডেশনের খাদ্য সহায়তা

২০
X