কালবেলা ডেস্ক
প্রকাশ : ০৭ জুন ২০২৪, ০২:০৮ পিএম
আপডেট : ০৭ জুন ২০২৪, ০৩:০০ পিএম
অনলাইন সংস্করণ

রাহুল গান্ধীকে রাজনীতি বিষয়ে যে পরামর্শ দেন শাহরুখ

শাহরুখ খান ও রাহুল গান্ধী। ছবি : সংগৃহীত
শাহরুখ খান ও রাহুল গান্ধী। ছবি : সংগৃহীত

ভারতে সদ্য সমাপ্ত লোকসভা নির্বাচনকে ঘিরে আলোচনা তুঙ্গে। বিজেপি নেতৃত্বাধীন ‘এনডিএ’ জোট ও কংগ্রেস নেতৃত্বধীন ‘ইন্ডিয়া’ জোট তাদের জয়-পরাজয়ের হিসাব-নিকাশ মেলাতে ব্যস্ত।

এ সময় রাজনৈতিক নেতাদের নিয়ে বিভিন্ন বিষয় সামনে আসছে। চলছে আলোচনা-সমালোচনা। এবার কংগ্রেস নেতা রাহুল গান্ধীর সঙ্গে বলিউড সুপারস্টার শাহরুখ খানের একটি পুরোনো ভিডিও ভাইরাল হয়েছে।

২০০৮ সালের এক অনুষ্ঠানের ভিডিওতে দেখা যায়, রাহুল গান্ধী কিং খানের কাছে রাজনৈতিক পরামর্শ চান। বিষয়টি নতুন করে ভারতের রাজনীতিতে আলোচনার সৃষ্টি করেছে।

হিন্দুস্তান টাইমসের সূত্র বলছে, ওই মঞ্চে তৎকালীন প্রধানমন্ত্রী মনমোহন সিং-ও উপস্থিত ছিলেন। রাহুল শাহরুখের কাছে জানতে চান, ‘রাজনীতিবিদদের কী পরামর্শ দিতে চান?’

জবাবে শাহরুখ স্বভাবসুলভ হাসি দেন। মজার ভঙ্গিতে তিনি বলেন, কাকে সেটা জিজ্ঞেস করলেন! আমি একজন অভিনেতা। জীবিকার স্বার্থে মিথ্যা বলি এবং প্রতারণা করি।

এরপর আরও বলতে থাকেন শাহরুখ। তিনি বলেন, রাজনীতিবিদদের সততার সঙ্গে কাজ করা এবং দেশের জন্য গর্ব অনুভর করা উচিত। দেশকে ভালোবাসুন, টেবিলের তলায় টাকা নেবেন না। আসুন আমরা অন্ধকারের পথে হাঁটব না। আমরা যদি কাজগুলো ঠিকভাবে করি, তাহলে আমরা অর্থ উপার্জন করতে পারব। এতে সবাই সুখী হব এবং একটি মহান ও গর্বিত জাতিতে পরিণত হব।’

বুদ্ধিমত্তাকে কাজে লাগিয়ে কিং খানের দ্রুত এ ধরনের পরামর্শ উপস্থিত সবাই মুগ্ধ হন। তৎকালীন প্রধানমন্ত্রীর চেহারাতেও তা ফুটে উঠে।

শাহরুখ খান বলিউডের রাজা হিসেবে পরিচিত। ভারতজুড়ে তার প্রভাব অসামান্য। তার বর্ণাঢ্য ক্যারিয়ারে দিলওয়ালে দুলহানিয়া লে যায়েঙ্গে, মাই নেম ইজ খান ও চেন্নাই এক্সপ্রেসসহ অসংখ্য ব্লকবাস্টার সিনেমা রয়েছে। অতি সম্প্রতি তাকে ব্লকবাস্টার ফিল্ম জওয়ানে দেখা গেছে, যা ব্যাপক প্রশংসা পেয়েছে।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
ঘটনাপ্রবাহ: লোকসভা নির্বাচন ২০২৪
  • সর্বশেষ
  • জনপ্রিয়

ইরাকের বিপক্ষে বড় জয় নিয়ে মাঠ ছাড়ল নরওয়ে

আওয়ামী লীগ নেতার মুক্তির দাবিতে বিএনপি কর্মীদের মিছিল

ব্রাজিল-আর্জেন্টিনার দুই কিংবদন্তিকে ছাড়িয়ে ইতিহাসের পাতায় এমবাপ্পে

সিউলে প্রবাসী বাংলাদেশিদের দেখানো হলো ‘উৎসব’ চলচ্চিত্র

আর্জেন্টিনার প্রথম ম্যাচের আগে ডি মারিয়ার আবেগঘন বার্তা

অস্ট্রেলিয়ার বিপক্ষে কেমন হচ্ছে প্রথম টি-টোয়েন্টিতে বাংলাদেশের একাদশ?

২ গোল করলেই বিশ্বকাপের বিশ্বরেকর্ড ছুঁয়ে ফেলবেন এমবাপ্পে

৫ বছরের শিশুকে সংঘবদ্ধ ধর্ষণ ও হত্যা : দুই আসামি কারাগারে

এমবাপ্পের জোড়া গোলে জয় দিয়ে বিশ্বকাপ যাত্রা শুরু ফ্রান্সের

একই দিনে অস্ট্রেলিয়ার বিপক্ষে বাংলাদেশের দুই ম্যাচ

১০

১ গোল করেই যে দুই রেকর্ডে ভাগ বসালেন এমবাপ্পে

১১

গোলশূন্য প্রথমার্ধ, সুযোগ নষ্ট করল ফ্রান্স-সেনেগাল

১২

এমবাপ্পের সামনে জোড়া ইতিহাস গড়ার হাতছানি

১৩

ইরাকের জার্সি গায়ে বিশ্বকাপে পাকিস্তানের গল্প লিখবেন যিনি

১৪

কালবেলায় সংবাদ প্রকাশের পর যুবদল নেতা বহিষ্কার

১৫

আওয়ামী লীগের প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে নিষিদ্ধ ছাত্রলীগের মশাল মিছিল

১৬

অপরাজিত এশিয়া জয়হীন লাতিন আমেরিকা, কী করবে আর্জেন্টিনা?

১৭

রাত ১টায় মুখোমুখি হচ্ছে ফ্রান্স-সেনেগাল, ফিরছে ২৪ বছর আগের স্মৃতি

১৮

তারেক রহমানের অনুষ্ঠানস্থলের পাশে ‘জয় বাংলা’ স্লোগান, যুবক আটক

১৯

মাদককাণ্ড / সাভার থানার ওসি ও এসআইয়ের পর অপারেশন পরিদর্শক হেলাল ‘ক্লোজ’

২০
X