কালবেলা ডেস্ক
প্রকাশ : ০৮ জুন ২০২৪, ০৬:৫৮ পিএম
অনলাইন সংস্করণ

কেন এখনও মোদিকে অভিনন্দন জানায়নি পাকিস্তান

নরেন্দ্র মোদি, শাহবাজ শরীফ। ছবি : সংগৃহীত
নরেন্দ্র মোদি, শাহবাজ শরীফ। ছবি : সংগৃহীত

তৃতীয়বার ভারতের প্রধানমন্ত্রী হিসেবে রবিবার শপথগ্রহণ করতে যাচ্ছেন নরেন্দ্র মোদি। নির্বাচনে বিজেপি জোটের জয়ের পর বহু রাষ্ট্রপ্রধান মোদিকে অভিনন্দন জানিয়েছেন। মোদির শপথগ্রহণে যোগ দিচ্ছেন শেখ হাসিনা, মুইজুসহ সাতজন রাষ্ট্রনেতা। কিন্তু প্রতিবেশী দেশ পাকিস্তান এখনও অভিনন্দন বার্তাটুকুও পাঠায়নি নরেন্দ্র মোদিকে।

পাকিস্তান কেন এখনও ভারতের নতুন সরকার বা নরেন্দ্র মোদিকে অভিনন্দন জানায়নি এ নিয়ে যখন আলোচনার জন্ম দিয়েছে তখন মুখ খুলল ইসলামাবাদ। কেন এখনও মোদিকে অভিনন্দন জানায়নি, সেই প্রসঙ্গের আবারও কাশ্মীর প্রসঙ্গ তুলে ধরল পাকিস্তান।

ভারতীয় সংবাদমাধ্যম সংবাদ প্রতিদিন এক প্রতিবেদনে জানিয়েছে, পাকিস্তানের পররাষ্ট্র মন্ত্রনালয়ের মুখপাত্র মুমতাজ জহুরা বালোচ শনিবার সংবাদমাধ্যমের সঙ্গে কথা বলার সময় বলেন, আমরা ভারতের নির্বাচনী প্রক্রিয়া নিয়ে কোনো মন্তব্য করতে চাই না।

একইসঙ্গে তিনি বলেন, যেহেতু এখনও নতুন সরকার শপথগ্রহণও করেনি, তাই ভারতের প্রধানমন্ত্রীকে অভিনন্দনের বিষয়ে বিবেচনা করাটা নেহাতই ‘অকালীন’ হয়ে যাবে।

মুমতাজ জহুরা বালোচ জানান, পাকিস্তান ভারতের সঙ্গে দ্বিপাক্ষিক সম্পর্ক বজায় রাখতে আলোচনার পক্ষপাতী। তাকে বলতে শোনা যায়, জম্মু ও কাশ্মীর নিয়ে সমস্যাসহ সমস্ত অমীমাংসিত সমস্যাগুলো সমাধানের জন্য আমরা ধারাবাহিকভাবে গঠনমূলক আলাপ-আলোচনার কথা বলছি।

প্রসঙ্গত, আগামী ৯ জুন রবিবার রাষ্ট্রপতিভবনে শপথ নেবেন নরেন্দ্র মোদি। সেদিন মেগা সেলিব্রেশনের আয়োজন করতে চলেছে বিজেপি। ওইদিন উপস্থিত থাকার কথা রয়েছে বাংলাদেশের প্রধানমন্ত্রী শেখ হাসিনা, শ্রীলঙ্কার প্রেসিডেন্ট রনিল বিক্রমসিংহে, নেপালের পুষ্পকমল দাহাল, ভুটানের প্রধানমন্ত্রী শেরিং তোবগে ও মরিশাসের প্রধানমন্ত্রী প্রবিন্দ যুগনাথের।

এ ছাড়াও বিশেষ এই অনুষ্ঠানের যোগ দেওয়ার জন্য আমন্ত্রণ জানানো হয়েছে আমেরিকা ও রাশিয়াকেও।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

তিনটি ইউনিয়নেরই নাম পরিবর্তনের নির্দেশ প্রধানমন্ত্রীর

ব্যবসায়ী বাশারের গ্রেপ্তার নিয়ে মুখ খুললেন ববি 

বিশ্বকাপে পাকিস্তানকে হারিয়ে বাংলাদেশের নতুন ইতিহাস

সকাল ৯টার মধ্যে ঝড়সহ বজ্রবৃষ্টি হতে পারে যেসব অঞ্চলে

খেলাধুলার পাশাপাশি লেখাপড়াতেও এগিয়ে যেতে হবে : প্রধানমন্ত্রী

শ্রীরামচন্দ্রের অবমাননার প্রতিবাদে বিভিন্ন জেলায় মানববন্ধন 

রোববার মালয়েশিয়া সফরে যাচ্ছেন প্রধানমন্ত্রী

‘বনলতা এক্সপ্রেস’র পর ফের জুটি বাঁধছেন রাজ–সাবিলা?

ককরোচ জনতা পার্টির বিক্ষোভ / অনুমতি দেয়নি প্রশাসন, শিক্ষামন্ত্রীর পদত্যাগের দাবিতে অনড় সিজেপি  

অপমৃত্যুর ঘটনায় পুলিশকে না জানিয়ে মরদেহ হস্তান্তর, ৩ চিকিৎসককে শোকজ

১০

হাছন রাজার গান ও জীবনদর্শন নিয়ে বিশেষ আয়োজন

১১

১২ ফুট লম্বা অজগর উদ্ধার, বনে অবমুক্ত

১২

জুলাই অভ্যুত্থানকে কুক্ষিগত করার চেষ্টায় জামায়াত-এনসিপি : মোনায়েম মুন্না 

১৩

ফিফা বিশ্বকাপ ২০২৬ : সাপোর্টারনামা

১৪

ষাট বছর বয়সে তৃতীয়বার বিয়ের পিঁড়িতে আমির খান

১৫

কার হাতে উঠবে বিশ্বকাপ, জানাল অক্টোপাস পলের উত্তরসূরিরা

১৬

মুক্তিযোদ্ধার ঝুলন্ত মরদেহ উদ্ধার

১৭

বহিষ্কৃত ছাত্রদল নেতা গ্রেপ্তার

১৮

হাসনাত আব্দুল্লাহর বিরুদ্ধে মামলা

১৯

ইরান-যুক্তরাষ্ট্র আলোচনার সময় জানালেন ভ্যান্স 

২০
X