কালবেলা ডেস্ক
প্রকাশ : ১১ জুন ২০২৪, ১০:৫১ এএম
অনলাইন সংস্করণ

কত বেতন পান নরেন্দ্র মোদি?

ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। ছবি : সংগৃহীত
ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। ছবি : সংগৃহীত

টানা তৃতীয় মেয়াদে ভারতের প্রধানমন্ত্রী হিসেবে শপথ নিয়েছেন নরেন্দ্র মোদি। রোববার সন্ধ্যায় নয়াদিল্লির রাষ্ট্রপতি ভবনে আয়োজিত এক অনুষ্ঠানে তিনিসহ প্রায় ৩০ জন মন্ত্রী শপথ নেন। ভারতের মতো অর্থনৈতিকভাবে শক্তিশালী একটি দেশের প্রধানমন্ত্রী হিসেবে নরেন্দ্র মোদি স্বাভাবিকভাবেই নানা সুবিধা প্রাপ্ত হবেন।

ভারতের প্রধানমন্ত্রী হিসেবে দেশের সরকারের কাছ থেকে মোদি কত টাকা বেতন পাবেন -তা জানার আগ্রহ রয়েছে অনেকেরই।

ভারতের প্রধানমন্ত্রী হিসেবে প্রতি মাসে বেতন বাবদ ১ লাখ ৬৬ হাজার রুপি পাবেন নরেন্দ্র মোদি। এ ছাড়া ভারতের প্রধানমন্ত্রী আরও যেসব সুবিধা পেয়ে থাকেন সেসবের মধ্যে রয়েছে, সরকারি বাসভবনের ব্যবস্থা।

ভারতের নয়াদিল্লির রেসকোর্স রোডে প্রধানমন্ত্রীর জন্য একটি বিশাল বাড়ি বরাদ্দ দেওয়া হয়। প্রধানমন্ত্রীর সরকারি সফরের জন্য রয়েছে বিশেষ বিমান ‘এয়ার ইন্ডিয়া ওয়ান’।

আকাশপথে কোনো যাত্রা করতে হলে বিশেষ এই বিমানে চড়ে ভ্রমণ করবেন ভারতের প্রধনামন্ত্রী। এ ছাড়া প্রধানমন্ত্রীর নিরাপত্তার জন্য সব সময় নিয়োজিত থাকে একটি স্পেশাল প্রটেকশন গ্রুপ বা বিশেষ নিরাপত্তা বাহিনী। তারা জীবনবাজি রেখে প্রধানমন্ত্রীর নিরাপত্তা নিশ্চিত করে থাকে।

তবে রাষ্ট্রের সর্বোচ্চ ক্ষমতার অধিকারী হিসেবে সবচেয়ে বেশি সুযোগ-সুবিধা ভোগ করেন ভারতের প্রেসিডেন্ট। সাংবিধানিকভাবে তিনি দেশের তিনটি সশস্ত্র বাহিনীর সর্বোচ্চ কমান্ডার।

এই পদের কারণে ২০১৮ সালে ভারতের প্রেসিডেন্টের মাসিক বেতন দেড় লাখ রুপি থেকে বাড়িয়ে পাঁচ লাখ রুপিতে উন্নীত করা হয়।

ভারতের স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের বিবৃতি অনুসারে প্রেসিডেন্ট আরও যেসব সুবিধা পেয়ে থাকেন, সেগুলো হলো— বিমান, রেল বা স্টিমারের মাধ্যমে দেশের যেকোনো জায়গায় বিনামূল্যে ভ্রমণ করতে পারবেন প্রেসিডেন্ট। ভ্রমণের সময় তিনি একজন ব্যক্তিকে সঙ্গে রাখতে পারবেন, যার খরচও রাষ্ট্রীয়ভাবে বহন করা হবে।

এ ছাড়া সম্পূর্ণ বিনামূল্যে যে কোনো ধরনের চিকিৎসাসেবা পাবেন প্রেসিডেন্ট। বিনামূল্যে চিকিৎসাসেবা পাবেন প্রেসিডেন্টের স্বামী বা স্ত্রীও।

একইসঙ্গে আসবাবপত্র সজ্জিত বিনা ভাড়ার একটি বাসা, দুটি বিনা মূল্যের টেলিফোন সংযোগ, এর মধ্যে একটি ইন্টারনেট সংযোগের জন্য, একটি মোবাইল ফোন, পাঁচজন ব্যক্তিগত কর্মীসহ বাড়ির রক্ষণাবেক্ষণ খরচও রাষ্ট্রীয়ভাবে বহন করা হবে।

যদি দায়িত্বরত অবস্থায় কোনো প্রেসিডেন্ট মৃত্যুবরণ করেন তাহলে তার স্বামী বা স্ত্রীকে অবসরপ্রাপ্ত প্রেসিডেন্ট যে পেনশন পেতেন, তার ৫০ শতাংশ হারে বাকি জীবনের জন্য পারিবারিক পেনশন প্রদান করা হবে।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

ব্রাজিল-আর্জেন্টিনার দুই কিংবদন্তিকে ছাড়িয়ে ইতিহাসের পাতায় এমবাপ্পে

সিউলে প্রবাসী বাংলাদেশিদের দেখানো হলো ‘উৎসব’ চলচ্চিত্র

আর্জেন্টিনার প্রথম ম্যাচের আগে ডি মারিয়ার আবেগঘন বার্তা

অস্ট্রেলিয়ার বিপক্ষে কেমন হচ্ছে প্রথম টি-টোয়েন্টিতে বাংলাদেশের একাদশ?

২ গোল করলেই বিশ্বকাপের বিশ্বরেকর্ড ছুঁয়ে ফেলবেন এমবাপ্পে

৫ বছরের শিশুকে সংঘবদ্ধ ধর্ষণ ও হত্যা : দুই আসামি কারাগারে

এমবাপ্পের জোড়া গোলে জয় দিয়ে বিশ্বকাপ যাত্রা শুরু ফ্রান্সের

একই দিনে অস্ট্রেলিয়ার বিপক্ষে বাংলাদেশের দুই ম্যাচ

১ গোল করেই যে দুই রেকর্ডে ভাগ বসালেন এমবাপ্পে

গোলশূন্য প্রথমার্ধ, সুযোগ নষ্ট করল ফ্রান্স-সেনেগাল

১০

এমবাপ্পের সামনে জোড়া ইতিহাস গড়ার হাতছানি

১১

ইরাকের জার্সি গায়ে বিশ্বকাপে পাকিস্তানের গল্প লিখবেন যিনি

১২

কালবেলায় সংবাদ প্রকাশের পর যুবদল নেতা বহিষ্কার

১৩

আওয়ামী লীগের প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে নিষিদ্ধ ছাত্রলীগের মশাল মিছিল

১৪

অপরাজিত এশিয়া জয়হীন লাতিন আমেরিকা, কী করবে আর্জেন্টিনা?

১৫

রাত ১টায় মুখোমুখি হচ্ছে ফ্রান্স-সেনেগাল, ফিরছে ২৪ বছর আগের স্মৃতি

১৬

তারেক রহমানের অনুষ্ঠানস্থলের পাশে ‘জয় বাংলা’ স্লোগান, যুবক আটক

১৭

মাদককাণ্ড / সাভার থানার ওসি ও এসআইয়ের পর অপারেশন পরিদর্শক হেলাল ‘ক্লোজ’

১৮

আলজেরিয়ার বিপক্ষে আর্জেন্টিনার যে একাদশ চূড়ান্ত

১৯

বাবা মুক্তিযুদ্ধে শহীদ দাবি করা এমপি মুনতাকিমের জন্ম ১৯৮১ সালে

২০
X