কালবেলা ডেস্ক
প্রকাশ : ২৯ জুন ২০২৪, ০৪:৫১ পিএম
অনলাইন সংস্করণ

তীব্র স্রোতে ভেসে গেল ট্যাংক, ৫ সেনার মৃত্যু

সেনাবাহিনীর ট্যাংক। ছবি : সংগৃহীত
সেনাবাহিনীর ট্যাংক। ছবি : সংগৃহীত

আকস্মিক বন্যায় তীব্র স্রোতে ভেসে গেছে সেনাবাহিনীর একটি ট্যাংক। এতে ট্যাংকের ভেতরে থাকা পাঁচ সেনার মৃত্যু হয়েছে। শনিবার (২৯ জুন) ভারতীয় সংবাদমাধ্যম এনডিটিভির এক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে।

প্রতিবেদনে বলা হয়েছে, সেনাবাহিনীর মহড়ার অংশ হিসেবে ট্যাংকটি একটি নদী পাড়ি দিচ্ছিল। এ সময় তীব্র স্রোতের কবলে পড়ে এটি ভেসে যায়। দুর্ঘটনা সময়ে ট্যাংকটিতে চার সেনা ও একজন জুনিয়র কমিশন অফিসার ছিলেন।

শুক্রবার ভারতের পূর্ব লাদাখের দৌলত বেগ ওল্ডি এলাকায় এ দুর্ঘটনা ঘটেছে। এলাকাটি ভারত চীন সীমান্তের ইন অব অ্যাকচুয়াল কন্ট্রোলের খুব কাছাকাছি।

ভারতীয় সংবাদ সংস্থা পিটিআই জানিয়েছে, নাইওমা-চুশুল এলাকায় পানির স্রোতে ভেসে যাওয়া ট্যাংকটি টি-৭২ মডেলের। ট্যাংকটি নদী পার হওয়ার সময় খুব অল্প থাকলেও হঠাৎ করে তীব্র বেগে পানি নেমে আসতে থাকে। ফলে পাঁচ সেনার সলিল সমাধি হয়।

ভারতের প্রতিরক্ষা বাহিনীর কর্মকর্তারা জানিয়েছে, দৌলত বেগ ওল্ডি এলাকায় মহড়ার অংশ হিসেবে নদী পার হওয়ার সময় দুর্ঘটনায় একজন জুনিয়র কমিশন অফিসারসহ চার জওয়ান প্রাণ হারিয়েছেন। শুক্রবার সন্ধ্যায় তারা দুর্ঘটনার কবলে পড়েন। তাদের সবার মরদেহ উদ্ধার করা হয়েছে।

ভারতের প্রতিরক্ষামন্ত্রী রাজনাথ সিং ট্যাংক দুর্ঘটনায় নিহতদের প্রতি গভীর শোক জানিয়েছেন। সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে এক পোস্টে তিনি বলেন, জাতির এই বীর সন্তানদের নজিরবিহীন ত্যাগের কথা আমরা কখনো ভুলব না ।

গত কয়েক দিন ধরে ভারতের লাদাখ ও হিমাচল প্রদেশের একাংশে ভারি বৃষ্টি হচ্ছে। শুক্রবার প্রবল বর্ষণের কারণে শিমলা, কুল্লু ও কিন্নাউরে ভূমিধসের ঘটনা ঘটেছে। শিমলায় ভূমিধসের কারণে বেশ কয়েকটি গাড়ি ক্ষতিগ্রস্ত হয়েছে। এ ছাড়া বিভিন্ন এলাকায় ভূমিধসে সড়ক যোগাযোগ ব্যাহত হয়েছে।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

বকুলের হাতে জিম্মি শৈলকুপা হাসপাতালের অ্যাম্বুলেন্স সেবা

রোহিঙ্গা শরণার্থীদের জন্য প্রায় দেড় কোটি ইউরো সহায়তার ঘোষণা ইইউ’র

ভুল চিকিৎসায় শিশুর মৃত্যু : হাসপাতালের বিরুদ্ধে মামলা

প্রগতি ইন্স্যুরেন্সের ২৭% নগদ লভ্যাংশ এবং ৩% বোনাস শেয়ার ঘোষণা

খেলাফত মজলিশের আমিরকে নিয়ে সংসদে বক্তব্য, এক্সপাঞ্জ করলেন স্পিকার

রোনালদোদের গ্যালারিজুড়ে ‘মেসি, মেসি’ গর্জন!

ব্যারিস্টার সুমনের দুই মামলার জামিন স্থগিত

কক্সবাজারে সড়ক দুর্ঘটনার শিকার অভিনেতা জোভান

দক্ষিণ কোরিয়া দলের ক্যাম্পের কাছে সন্দেহজনক ড্রোন 

চুক্তি না মানলে আবারও হামলার হুঁশিয়ারি যুক্তরাষ্ট্রের

১০

হত্যার শিকার শিশু নন্দিনীর পরিবারের পাশে ত্রাণমন্ত্রী

১১

উন্নয়ন কাজের অগ্রগতি পরিদর্শনে যমুনা সেতু ও সাসেক-২ প্রকল্পে সেতু সচিব

১২

ইউনুস-নুরজাহানের বিচার চেয়ে নিষিদ্ধ আ.লীগের মিছিল; ককটেল বিস্ফোরণ, আটক ৪

১৩

উচ্চশিক্ষার সুযোগ, ‘ইউরোপ অ্যাপ্লিকেশন ডে’ শুরু

১৪

সৌদিতে সাবেক ইউপি সদস্যের মৃত্যু

১৫

৩০ মামলার আসামি কালা মাসুদ গ্রেপ্তার

১৬

আইসিএবি কফি টেবল বুক : লিগ্যাসি ইন মোশনের মোড়ক উন্মোচন

১৭

সিএমএইচ থেকে বাসায় ফিরলেন রাষ্ট্রদূত মুশফিক

১৮

বিরোধীদলীয় নেতার সঙ্গে পাকিস্তানের হাইকমিশনারের সাক্ষাৎ

১৯

নতুন পে-স্কেল কার্যকর করলে বাতিল হবে যে বিশেষ সুবিধা

২০
X