কালবেলা ডেস্ক
প্রকাশ : ২৪ জুন ২০২৪, ০৪:০৬ পিএম
অনলাইন সংস্করণ

সেলফি তুলতে গিয়ে নদীতে পড়ে ২ কিশোরের মৃত্যু

ছবি : প্রতীকী
ছবি : প্রতীকী

সেলফি তুলতে গিয়ে নৌকা থেকে পা পিছলে পানিতে পড়ে মৃত্যু হয়েছে ২ কিশোরের। ঘটনাটি ঘটেছে ভারতের উত্তরপ্রদেশের রায়বরেলি জেলায়। রোববার (২৩ জুন) পয়াগপুর গঙ্গা ঘাটে পানিতে ডুবে তাদের মৃত্যু হয়। খবর এনডিটিভির।

পুলিশ জানিয়েছে, গঙ্গা ঘাটে গিয়ে সেলফি তোলার জন্য একটি নৌকায় উঠেছিল তিন বন্ধু। এ সময় সেলফি তুলতে গিয়ে হঠাৎ ভারসাম্য হারিয়ে নদীতে পড়ে যায় তারা।

সার্কেল অফিসার অরুণ কুমার বলেন, গতকাল তিন বন্ধু তৌহিদ (১৭), ফাহাদ (১৯) ও শান (১৮) পয়াগপুর গঙ্গা ঘাটে যান। সেখানে গিয়ে সেলফি তোলার জন্য একটি নৌকায় চড়েন তারা। সেলফি তোলার একপর্যায়ে তারা নৌকার এক ধারে চলে গেলে ভারসাম্য হারিয়ে নদীতে পড়ে যান। ফাহাদ সাঁতার কেটে তীরে আসতে পারলেও প্রবল স্রোতে তৌহিদ ও শান ভেসে যান।

এরপর তৌহিদ ও শানের খোঁজে নদীতে ডুবুরি দল মোতায়েন করা হয়। দুর্ঘটনার কয়েক ঘণ্টা পর রোববার তাদের মরদেহ উদ্ধার করা হয়। তৌহিদ ও শানের মরদেহ ময়নাতদন্তের জন্য হাসপাতালে পাঠানো হয়েছে।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

পুশইন ঠেকাতে শেরপুর সীমান্তে বিজিবির নিশ্ছিদ্র নজরদারি 

চট্টগ্রামে দর্শকের ঢল, কানায় কানায় পূর্ণ স্টেডিয়াম

প্রজ্ঞাপন জারি / গাঢ় নীল-লাইট অলিভ রঙা শার্ট, খাকি ট্রাউজারে ফিরছে পুলিশের পোশাক

পরমাণু কর্মসূচি ইস্যুতে এবার উত্তর কোরিয়াকে ‘ধরবেন’ ট্রাম্প

অস্ট্রিয়ার বিপক্ষে ম্যাচের আগে মধুর সমস্যায় স্কালোনি

এক ধাপেই নবম পে-স্কেলের শতভাগ মূল বেতন চায় সরকারি কর্মচারীরা

রাশিয়া-ইউক্রেন যুদ্ধক্ষেত্র থেকে দুই বাংলাদেশির আকুতি / ‘আমরা মুসলিম; শেয়াল-কুকুরের মতো মরতে চাই না’

মাকে দেখতে এসে নিষিদ্ধ ছাত্রলীগ নেতা গ্রেপ্তার

ফ্যামিলি কার্ডে অনিয়ম, ৮ কর্মকর্তাকে বহিষ্কারের কথা জানালেন প্রতিমন্ত্রী

লেবাননে সংঘর্ষে ৪ ইসরায়েলি সেনা নিহত

১০

ব্রাজিল-হাইতি ম্যাচ অনলাইনে দেখবেন যেভাবে

১১

রাজনৈতিক প্রশ্রয় না পেলে সিন্ডিকেটের অস্তিত্ব থাকত না: জামায়াতের আমির

১২

‘অগ্রযাত্রা প্রতিদিন’ সম্পাদক মেহেদী হাসান গ্রেপ্তার

১৩

ক্লাসে দুই শিক্ষার্থী, মাসে ব্যয় ৩ লাখ টাকা

১৪

শৈশবে মেসির ‘আশীর্বাদ’ পাওয়া সেই স্ট্রাইকার এবার মুখোমুখি ব্রাজিলের

১৫

বিদ্যুৎস্পর্শে প্রাণ গেল মা-ছেলের 

১৬

বিএনপির ২ নেতাকে বহিষ্কার

১৭

ট্রাম্পের বক্তব্য সম্পূর্ণ মনগড়া, আমি সত্যিই বিস্মিত : মেলোনি

১৮

আইআরজিসি’র হুঁশিয়ারি / অতিরিক্ত দাবি তুললে শত্রুকে ‘আরও বড় পরাজয়’ বরণ করতে হবে

১৯

ব্রাজিল-হাইতি ম্যাচের ফল জানিয়ে দিল হাঙর রিতিনিয়া!

২০
X