কালবেলা ডেস্ক
প্রকাশ : ২৯ জুন ২০২৪, ১১:২৭ পিএম
অনলাইন সংস্করণ

আঘাত পায়ে, চিকিৎসক অস্ত্রোপচার করলেন গোপনাঙ্গে

প্রতীকী ছবি
প্রতীকী ছবি

সরকারি হাসপাতালে অনিয়মের ঘটনা অস্বাভাবিক কিছু নয়। তবে এবার সামনে এসেছে লোমহর্ষক একটি ঘটনা। পায়ে আঘাত নিয়ে হাসাপাতালে ভর্তি হয়েছে এক রোগী। তবে তার পায়ের বদলে গোপনাঙ্গে অস্ত্রোপচার করেছেন চিকিৎসক।

শনিবার (২৯ জুন) টাইমস অব ইন্ডিয়ার এক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে।

প্রতিবেদনে বলা হয়েছে, ৯ বছর বয়সের এক শিশু পায়ের আঘাত নিয়ে স্থানীয় সরকারি হাসপাতালে ভর্তি হয়েছিল। তবে তার অপারেশনের সময় ঘটে চাঞ্চল্যকর ঘটনা। পায়ের আঘাত নিয়ে তাকে হাসপাতালে ভর্তি করা হলেও চিকিৎসক পায়ের পরিবর্তে তার গোপনাঙ্গে অস্ত্রোপচার করিয়েছেন। আর ঘটনাটি ঘটেছে ভারতের সাহাপুরে।

শিশুটির বাবা-মা জানিয়েছেন, এ ঘটনায় তারা হাসপাতালের নামে স্থানীয় পুলিশের কাছে অভিযোগ জানিয়েছে। একই দিনে সমবয়সী তিনজনের অপারেশন চলায় চিকিৎসক সন্দিহান হয়ে এমনটা ঘটিয়েছেন বলে দাবি করেছেন তারা।

চিকিৎসকদের দাবি, তারা কোনো ভুল করেননি। শিশুটির পায়ের সমস্যার সাথে ফিমোসিসের জটিলতা ছিল। তবে পরিবারের অভিযোগের ভিত্তিতে এ ঘটনায় একটি তদন্ত কমিটি গঠন করা হয়েছে।

জানা গেছে, শিশুটির বাবা একজন দিনমজুর এবং তার মা একজন গৃহকর্মী। তারা সাহাপুরের বাসিন্দা।

পরিবার জানিয়েছে, গত মাসে খেলা করার সময় শিশুটি পায়ে আঘাত পেয়েছিল। ফলে নিয়মিত চিকিৎসার জন্য তাকে হাসপাতালে নেওয়া হয়েছিল। তার শরীরে সংক্রমণ দেখা দিয়েছিল। ফলে তাকে গত ১৫ জুন হাসাপাতালে ভর্তি হয়েছিলেন তারা।

শিশুটির মা জানান,ডাক্তার যখন অপারেশন থিয়েটার থেকে আমার ছেলেকে নিয়ে আসেন তখন আমার ছেলে আমাকে জানায় যে, ডাক্তার তার পায়ের পরিবর্তে গোপনাঙ্গে অস্ত্রোপচার করেছেন। আমি ডাক্তারকে এ বিষয়ে জিজ্ঞাসা করলে তিনি তাড়াহুড়ো করে শিশুটিকে অপারেশন থিয়েটারে ফিরিয়ে নিয়ে যান এবং তার পায়ে অস্ত্রোপচার করেন। পরিবারের লোকজন ডাক্তারকে জিজ্ঞাসাবাদ করলে তিনি বলেন, শিশুটি সুস্থ হয়ে যাবে।

হাসপাতালের কর্মকর্তা ডা. গজেন্দ্র পাওয়ার বলেন,পায়ে চোট ছাড়াও, শিশুটিরও একটি ছিল ফিমোসিসের সমস্যা ছিল। ফলে তার গোপনাঙ্গে অপারেশন করা হয়েছে।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

নিউইয়র্কের রাস্তায় ‘অচেনা’ পর্যটক বেশে বিশ্বকাপে ঝড় তোলা হালান্ড!

নাইজারের বৃহত্তম বিমানবন্দরে সশস্ত্র হামলা, নিহত ৩৫

বিএনপির ২৯ নেতাকর্মীর বিরুদ্ধে জামায়াতের মামলা

আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে সংর্ঘষ, নিহত বেড়ে ৩

কোরিয়াকে হারিয়ে সবার আগে নকআউটে মেক্সিকো

বিশ্বকাপের পাওয়ার র‌্যাঙ্কিংয়ে আর্জেন্টিনার অবস্থান কত?

দ্বিতীয় ম্যাচে আর্জেন্টিনা একাদশে বড় পরিবর্তনের আভাস

রয়টার্সের বিশ্লেষণ / মধ্যপ্রাচ্যের নতুন সমীকরণ, উদ্বিগ্ন ইসরায়েল ও উপসাগরীয় দেশগুলো

চুক্তিতে পৌঁছাতে ট্রাম্প মরিয়া ছিলেন, দাবি মোজতবা খামেনির

দেশের বাজারে আজ স্বর্ণের দাম কত?

১০

যুক্তরাষ্ট্র চুক্তি লঙ্ঘন করলে কঠোর জবাবের হুঁশিয়ারি ইরানের

১১

মারাত্মক ট্যাকলে পা ভেঙে ছাড়লেন মাঠ, খেলোয়াড়ের আর্তনাদে কাঁদল স্টেডিয়াম

১২

৩৩ টন সরকারি চালসহ গোডাউন মালিক আটক

১৩

সুইজারল্যান্ড যাচ্ছেন না মার্কিন ভাইস প্রেসিডেন্ট, হোয়াইট হাউসের নতুন ঘোষণা

১৪

যুবদল নেতাকে বেধড়ক মারধর, স্বেচ্ছাসেবক দল নেতাকে অব্যাহতি

১৫

মেসির বাবার মৃত্যুর গুঞ্জন, বিপর্যস্ত আর্জেন্টাইন তারকা

১৬

কারা হেফাজতে চিকিৎসাধীন যুবদল কর্মীর মৃত্যু

১৭

শেষ ২৩ মিনিটে ৫ গোলের ঝড়, বসনিয়াকে উড়িয়ে দিল সুইজারল্যান্ড

১৮

বিএনপির দুগ্রুপের সংঘর্ষ, নারীসহ আহত ৫

১৯

ছুটির দিনে রাজধানীর যেসব এলাকায় মার্কেট বন্ধ

২০
X