বৃহস্পতিবার, ১৮ জুন ২০২৬, ৪ আষাঢ় ১৪৩৩
কালবেলা ডেস্ক
প্রকাশ : ০৩ জুলাই ২০২৪, ০৯:১৬ পিএম
অনলাইন সংস্করণ

গাজায় ইসরায়েলি বাহিনীর ট্যাংকে ফিলিস্তিনিদের হামলা

সীমান্তে ইসরায়েলি বাহিনীর ট্যাংক। ছবি : সংগৃহীত
সীমান্তে ইসরায়েলি বাহিনীর ট্যাংক। ছবি : সংগৃহীত

গাজায় নতুন করে অভিযান শুরু করেছে ইসরায়েল। এলাকা ফাঁকা করতে নতুন আদেশ দেওয়ার পর ইসরায়েল এ অভিযান শুরু করেছে। তবে অভিযান চালাতে গিয়ে ফিলিস্তিনিদের হামলার মুখে পড়েছে ইসরায়েলি বাহিনীর দুটি ট্যাংক।

বুধবার (০৩ জুলাই) বার্তাসংস্থা রয়টার্সের এক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে।

প্রতিবেদনে বলা হয়েছে, গাজার দক্ষিণাঞ্চলের বাসিন্দাদের এলাকা ছাড়ার নির্দেশের পর সেখানে নতুন করে অভিযান শুরু করেছে ইসরায়েল। অভিযানের আগে এলাকাটিতে ব্যাপক পানি সংকট তৈরি করেছে তারা। ইসরায়েলের অভিযানের কারণে নিরাপদ আশ্রয়ে ছুটতে শুরু করেছেন ফিলিস্তিনিরা।

স্থানীয় বাসিন্দারা জানিয়েছেন, দক্ষিণের শহর রাফাহতে ফিলিস্তিনি যোদ্ধা ও ইসরায়েলের সেনাবাহিনীর মধ্যে রাতভর সংঘর্ষ হয়েছে। নতুন এ অভিযানে সেন্ট্রাল ও উত্তর গাজায় অন্তত ১২ জন নিহত হয়েছেন বলে জানিয়েছেন স্বাস্থ্য বিভাগের কর্মকর্তারা।

রয়টার্স জানিয়েছে, রাতভর সংঘর্ষ চলা এ এলাকায় ইসরায়েলে বাহিনীর ট্যাংকের আগে কয়েকটি জেলা দখল করে নিয়েছে। ফলে বর্তমানে তারা পশ্চিম ও উত্তরাঞ্চলের দিকে অগ্রসর হচ্ছে। এতে করে লাখ লাখ বাস্তুচ্যুত মানুষের দুর্দশার বিষয়ে উদ্বেগ বাড়ছে।

ইসরায়েলের সেনাবাহিনী জানিয়েছে, তারা নির্দিষ্ট লক্ষ্য ও গোয়েন্দা তথ্যের ভিত্তিতে অভিযান পরিচালনা করছে। এমনকি অভিযানে কয়েকটি সন্ত্রাসী স্থাপনা ও যোদ্ধাদের হত্যা করা হয়েছে।

অন্যদিকে হামাসের সামরিক শাখা জানিয়েছে, তারা রাফাহর পশ্চিমাঞ্চলে ইসরায়েলি সেনাবাহিনীর দুটি ট্যাংকে হামলা চালিয়েছে। এ ছাড়া সেজায়া এলাকায় সেনাদের ওপর হামলা চালিয়েছে।

অন্যদিকে অপর যোদ্ধা গোষ্ঠী ইসলামিক জিহাদের সামরিক শাখা জানিয়েছে, তারা ইসরায়েলি সেনাবাহিনীর বুলডোজারের ওপর হামলা চালিয়েছে। এ ছাড়া সেজায়া এলাকায় ইসরায়েলি বাহিনীর অবস্থানকে লক্ষ্য করে হামলা চালানো হয়েছে।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

ড্র নিয়েই সন্তুষ্ট থাকতে হলো পর্তুগালকে

একই দিনে চট্টগ্রামে দুই চাঞ্চল্যকর মামলার রায়

‘বাজেট বা জনবল সংকটের অজুহাতে নাগরিক সেবা ব্যাহত করা যাবে না’

বাবা ‘মুক্তিযুদ্ধে শহীদ’ বলে ভাইরাল সেই এমপির বাবা এখনো জীবিত

সচেতনতা বাড়াতে সাতক্ষীরা কমিউনিটি গ্রুপের পোস্টারিং

পাবনা বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে দুই দিনব্যাপী আন্তর্জাতিক সম্মেলন শুরু 

ঝিনাইদহে চিকিৎসকের বিরুদ্ধে রোগীর নাড়ি কেটে ফেলার অভিযোগ

টানা তিন মাস সেরা ডিএমপির মিরপুর বিভাগ

সিলেটে সীমান্তে উত্তেজনার মাঝেই মানবিকতা, ভারতীয় কৃষককে ফেরত দিল বিজিবি

স্কুল দখল ও টাকা আত্মসাতের অভিযোগ এমপির বিরুদ্ধে 

১০

মেসির বিতর্কিত ফাউল ও লাল কার্ড বিতর্ক, যা বলছে ফিফার নিয়ম

১১

পুশইন ইস্যুতে সরকার পরিস্থিতি পর্যবেক্ষণ করছে : আইনমন্ত্রী

১২

প্রথমবার জুটি বাঁধলেন ইয়াশ রোহান ও সুনেরাহ

১৩

পর্তুগালের একাদশ ঘোষণা

১৪

এনজিওবিষয়ক ব্যুরো অফিসকে তামাকমুক্ত ঘোষণা

১৫

নাটোরে পাবলিক বিশ্ববিদ্যালয় ও কাঁচা রাস্তা পাকা করার দাবি এমপি তুলির

১৬

২০০ বছরের শ্মশান রক্ষায় নিজেই আদালতে দাঁড়ালেন নাসিক প্রশাসক সাখাওয়াত

১৭

স্বামীকে বেঁধে রেখে স্ত্রীকে সংঘবদ্ধ ধর্ষণের অভিযোগ

১৮

‘পঞ্চগড়ে ক্যান্টনমেন্ট চাই’, প্রধানমন্ত্রীর কাছে সারজিসের দাবি

১৯

বিশ্বকাপের এক রেকর্ডময় দিন

২০
X