কালবেলা ডেস্ক
প্রকাশ : ১৫ আগস্ট ২০২৪, ০৯:০০ এএম
আপডেট : ১৫ আগস্ট ২০২৪, ১১:৫৫ এএম
অনলাইন সংস্করণ

গুপ্তহত্যার হুমকিতে সৌদি যুবরাজ

সৌদি আরবের যুবরাজ মোহাম্মদ বিন সালমান। ছবি : সংগৃহীত
সৌদি আরবের যুবরাজ মোহাম্মদ বিন সালমান। ছবি : সংগৃহীত

গুপ্তহত্যার হুমকিতে আছেন সৌদি আরবের যুবরাজ মোহাম্মদ বিন সালমান। ইসরায়েলের সঙ্গে সম্পর্ক স্বাভাবিক করতে তার উদ্যোগের কারণে এ ঝুঁকি তৈরি হয়েছে।

যুক্তরাষ্ট্রভিত্তিক সংবাদমাধ্যম পলিটিকোতে প্রকাশিত এক প্রতিবেদনে এমন দাবি করা হয়েছে। পরে স্থানীয় ও আন্তর্জাতিক বিভিন্ন সংবাদমাধ্যমে এ নিয়ে খবর প্রকাশ করা হচ্ছে।

প্রতিবেদনে বলা হয়েছে, সৌদি যুবরাজ মার্কিন কংগ্রেসের সদস্যদের বলেছেন যে, তিনি সৌদি-ইসরায়েল সম্পর্ক স্বাভাবিককরণের লক্ষ্যে বড় দরকষাকষি করে নিজের জীবনকে ঝুঁকির মধ্যে ফেলেছেন। সম্পর্ক উন্নয়নের এ আলোচনায় যুক্তরাষ্ট্রও জড়িত।

যুবরাজ মিসরীয় নেতা আনোয়ার সাদাতের নিহতের ঘটনা উল্লেখ করে বলেন, ইসরায়েলের সঙ্গে শান্তি চুক্তি করার পরে সাদাতকে হত্যা করা হয়েছিল। যুক্তরাষ্ট্র তাকে রক্ষা করার জন্য কী করেছিল?

তিনি যে হুমকির সম্মুখীন হচ্ছেন সে বিষয়ে বিস্তারিত জানিয়ে ইসরায়েলের সঙ্গে সম্পর্ক স্বাভাবিকিকরণের চুক্তিতে ফিলিস্তিন রাষ্ট্রের সত্যিকারের গঠনকে অন্তর্ভুক্ত করার যুক্তি তুলে ধরেন। যুবরাজ এ শর্তকে খুবই উচিত বলে অভিহিত করেন। কারণ হিসেবে বলেন, গাজা যুদ্ধ এখন ইসরায়েলের বিরুদ্ধে আরবদের ক্রোধকে তীব্রতর করেছে।

তবে ঝুঁকি থাকা সত্ত্বেও যুবরাজ যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের সঙ্গে চুক্তির আলোচনা চালিয়ে যেতে ইচ্ছুক। এটিকে তার দেশের ভবিষ্যতের জন্য গুরুত্বপূর্ণ হিসেবে দেখেন বলে জানান তিনি।

এদিকে ইসরায়েলি সরকার সৌদির সঙ্গে সম্পর্ক স্বাভাবিকিকরণের চুক্তিতে ফিলিস্তিন রাষ্ট্রের সত্যিকার গঠনকে অন্তর্ভুক্ত করতে ইচ্ছুক নয়।

প্রসঙ্গত, সৌদি-ইসরায়েলের মধ্যে দৃঢ় সম্পর্ক স্থাপনে যুক্তরাষ্ট্রের মধ্যস্থতায় আলোচনা চলছে। ইতিমধ্যে কৌশলগত অংশীদারি চুক্তির মূল শর্তগুলো প্রায় চূড়ান্ত। এখন ফিলিস্তিন ইস্যুসহ মধ্যপ্রাচ্যের কৌশলগত স্বার্থ নিয়ে দরকষাকষি চলছে। যুক্তরাষ্ট্রের প্রত্যাশা, এই চুক্তি সম্পন্ন হলে সৌদি আরবের সঙ্গে ইসরায়েলের সম্পর্ক স্বাভাবিক হতে পারে।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
ঘটনাপ্রবাহ: ফিলিস্তিন-ইসরায়েল সংঘাত
  • সর্বশেষ
  • জনপ্রিয়

ক্যালকুলেটরে হিসাব করে ‘ঘুস’ চাইলেন সরকারি কর্মকর্তা, ভিডিও ভাইরাল

দায়িত্ব ছাড়লেন সারওয়ার, সিলেটের ভারপ্রাপ্ত ডিসি পিংকি সাহা

অস্ট্রিয়ার বিপক্ষে যে জার্সি পরে মাঠে নামবে আর্জেন্টিনা

সুনামগঞ্জে পাহাড়ি ঢলে ভেসে যাওয়া যুবকের লাশ উদ্ধার

মেসি-রোনালদোকেই সেরা মানেন এমবাপ্পে

রাজধানীসহ দেশের বিভিন্ন স্থানে ভূমিকম্প অনুভূত

অসংক্রামক রোগ প্রতিরোধে সরকারের প্রচেষ্টা জোরদার, ৩৫ মন্ত্রণালয়ের সভা

মুজিব শতবর্ষের লোগোযুক্ত খামে চিঠি পাঠিয়ে বিএনপি নেতাকে হত্যার হুমকি

সিলেটে তুমুল সংঘর্ষ, নিহত ১

টানা ৪ দিনের গ্যাস সরবরাহ নিয়ে ‘দুঃসংবাদ’ দিল তিতাস 

১০

বিশ্বকাপে এখন পর্যন্ত নকআউট পর্বে উঠল যারা, ছিটকে গেল কারা?

১১

‘টাকা দিলেই’ কারাগারে যখন-তখন মিলছে হাজতির সঙ্গে সাক্ষাৎ

১২

পাওনা টাকা নিয়ে বিরোধে যুবক নিহত

১৩

বিকৃত কনটেন্টে ক্ষুব্ধ জাহিদ হাসান, নিচ্ছেন আইনি ব্যবস্থা

১৪

আর্জেন্টিনার পরাজয় কামনায় ‘অভিশপ্ত’ মূর্তির গায়ে জার্সি পরাচ্ছেন ব্রাজিল সমর্থকরা

১৫

লেবানন নিয়ে ট্রাম্পের প্রস্তাবের জবাব দিলেন আহমেদ আল-শারা

১৬

সম্পত্তি লিখে দিয়ে গৃহবন্দী বাবা-মা

১৭

হোটেলের ছাদ থেকে পড়ে এইচএসসি পরীক্ষার্থী নিহত

১৮

‎গাজীপুরে আ.লীগের ৩০ নেতাকর্মী গ্রেপ্তার

১৯

প্রাথমিকে বদলি-পদায়নে ৪ কমিটি, নেতৃত্বে যারা

২০
X