কালবেলা ডেস্ক
প্রকাশ : ১৬ আগস্ট ২০২৪, ০৩:৪৩ পিএম
আপডেট : ১৬ আগস্ট ২০২৪, ০৩:৫৯ পিএম
অনলাইন সংস্করণ

গাজার যোদ্ধাদের সামরিক প্রধানের মৃত্যু নিয়ে চাঞ্চল্যকর তথ্য

ইসরায়েলি বাহিনীর ট্যাংকের সারি। ছবি : সংগৃহীত
ইসরায়েলি বাহিনীর ট্যাংকের সারি। ছবি : সংগৃহীত

গেল মাসে ফিলিস্তিনের প্রধান প্রতিরোধ আন্দোলন হামাসের সামরিক শাখা আল কাসসাম ব্রিগেডের প্রধান মোহাম্মদ দেইফকে হত্যার দাবি করে ইসরায়েল। গাজার এই রহস্যময় পুরুষ কী আদৌ বেঁচে আছেন নাকি মারা গেছেন তা জানে না কেউ। ইসরায়েল হত্যার দাবি করলেও এখনো কোনো প্রমাণ দেখাতে পারেনি দেইফের মৃত্যু নিয়ে। ফলে প্রশ্ন উঠেছে স্বাধীনতাকামীদের এ নেতা কী বেঁচে আছেন নাকি আসলেই মারা গেছেন।

জুলাইয়ের শেষ দিন ইরানের রাজধানী তেহরানে গুপ্তঘাতকের হাতে নিহত হন হামাসের রাজনৈতিক প্রধান ইসমাইল হানিয়া। তারপর ইসরায়েল দেইফের নিহত হওয়ার দাবি করে। তবে দলটির জ্যৈষ্ঠ নেতা দাবি করেন দেইফকে হত্যা করতে পারেনি ইসরায়েল। রহস্যময় এ যোদ্ধা এখনো বেঁচে আছেন এবং গাজাতে থেকেই যুদ্ধ পরিচালনা করছেন।

দেইফের বেঁচে থাকার দাবি করেছেন হামাসের জ্যেষ্ঠ নেতা ওসামা হামদান। বার্তা সংস্থা অ্যাসোসিয়েটেড প্রেসকে দেওয়া এক সাক্ষাৎকারে এ নেতা জানান, আল কাসসাম ব্রিগেডের প্রধান সুস্থ এবং বেঁচে আছেন। এর আগে ইসরায়েল দাবি করেছিল ১৩ জুলাই খান ইউনুস এলাকায় এ বিমান হামলায় দেইফ নিহত হয়েছেন।

হামদানের মতে, মানবিক এলাকায় হামলায় ৮৮ ফিলিস্তিনি নিহতের ঘটনাকে বৈধতা দিতে ইসরায়েল দেইফের ওপর হামলার গল্প বানিয়েছে। সে হামলায় অন্তত ২৮৯ জন ফিলিস্তিনি গুরুতর আহত হয়েছেন বলে গাজার স্বাস্থ্য মন্ত্রণালয় জানায়।

দেইফের মৃত্যুর ঘোষণার পর গাজায় হামাসের উপপ্রধান খালিল আল হাইয়া জানান, নেতানিয়াহু একটি নকল বিজয় অর্জন করতে চান। দেইফকে লক্ষ্যবস্তু করার দাবিটি ভুল বলেও জানান এ নেতা। এ সময় দেইফের রক্ত একজন ফিলিস্তিনি শিশুর রক্তের চেয়ে দামি নয় বলেও মন্তব্য করেন তিনি। তবে নেতানিয়াহু তার লক্ষ্য অর্জনে ব্যর্থ হয়েছেন। দেইফ ইসরায়েলের মিথ্যা এ দাবি শুনে হাসছেন।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
ঘটনাপ্রবাহ: ফিলিস্তিন-ইসরায়েল সংঘাত
  • সর্বশেষ
  • জনপ্রিয়

মায়ের নামে শিক্ষাপ্রতিষ্ঠানের আবেদন বিএনপির সংসদ সদস্যের

গম আমদানি রেকর্ড উচ্চতায়, কমছে চাষের জমি

গ্যাস বিস্ফোরণে বাবা-মা-ভাইয়ের পর চলে গেল মিমও

কমলা নাকি কলা, রক্তে শর্করার জন্য কোনটি বেশি ভালো?

শ্রীলঙ্কার ক্রিকেটারের সঙ্গে সূর্যবংশীর হাতাহাতি 

আরও ভূমি দখলের দাবি রাশিয়ার, পাল্টা প্রতিরোধের কথা বলছে ইউক্রেন

ইরানের সঙ্গে আলোচনার পরবর্তী ধাপ আরও সহজ হবে : ট্রাম্প

আ.লীগ আর গণতন্ত্র কখনোই একসঙ্গে যায় না : মির্জা ফখরুল

মা ও শিশুর স্বাস্থ্যসেবায় সরকার অগ্রাধিকার দিচ্ছে : সিসিক প্রশাসক

আপনার কয়টি পুশ-আপ করতে পারা উচিত? বয়স অনুযায়ী তালিকা দেখে নিন

১০

হাসপাতাল ছাড়লেন সেই শিবির নেতা জিসান

১১

রাজধানীতে ট্রাকের ধাক্কায় প্রাণ গেল জুলাইযোদ্ধা জোবায়েরের

১২

‘তাজিয়া মিছিলে দা-ছুরি-কাস্তে-বর্শা-তরবারি বহন করা যাবে না’

১৩

লেবাননে ইসরায়েলি হামলা সমঝোতা স্মারকের লঙ্ঘন হিসেবে বিবেচিত হবে : আরাগচি

১৪

ফুটবল বিশ্বকাপে কোন দলের সমর্থক প্রধানমন্ত্রী?

১৫

চট্টগ্রাম-২ : সারোয়ার আলমগীরের রুল নিষ্পত্তির নির্দেশ, ফল স্থগিত

১৬

সাইবেরিয়ায় রুশ বোমারু বিমান বিধ্বস্ত

১৭

হোটেল ওয়েটারদের বকশিশ দেওয়ার বিধান

১৮

কালবেলায় সংবাদ প্রকাশ / অসুস্থ আবু বক্করের পাশে দাঁড়ালেন ওয়াহিদুর রহমান

১৯

বিমানবন্দরগামী যাত্রীদের নিয়ে খাদে মাইক্রোবাস

২০
X