কালবেলা ডেস্ক
প্রকাশ : ১৭ আগস্ট ২০২৪, ১২:৩৮ পিএম
আপডেট : ১৭ আগস্ট ২০২৪, ১২:৪৮ পিএম
অনলাইন সংস্করণ

‘গাজায় শিগগির বন্ধ হচ্ছে যুদ্ধ’

গাজার খান ইউনিসে ইসরায়েলি হামলার পর নিরাপদ আশ্রয়ে ছুটছেন বাসিন্দারা। ছবি : সংগৃহীত
গাজার খান ইউনিসে ইসরায়েলি হামলার পর নিরাপদ আশ্রয়ে ছুটছেন বাসিন্দারা। ছবি : সংগৃহীত

ফিলিস্তিনের গাজায় যুদ্ধবিরতি চুক্তি সইয়ের দ্বারপ্রান্তে। এবার মধ্যপ্রাচ্যের প্রতিক্রিয়াশীল শক্তি তা নস্যাতের চেষ্টা করলে নতুন সিদ্ধান্ত নেবে যুক্তরাষ্ট্র। মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন এক বিবৃতিতে এমন মন্তব্য করেছেন।

আলজাজিরা শনিবারের (১৭ আগস্ট) প্রতিবেদনে বলা হয়, চুক্তি সইয়ের খুব, খুব কাছাকাছি পৌঁছেছে। গাজায় যুদ্ধবিরতি নিয়ে আলোচনা শুরু হওয়ার পর এ প্রথম এত কাছে আমরা গেছি। এখানে আরও অনেক ইস্যু আছে। এ নিয়ে চুক্তি ব্যর্থ হলে আমরা আর এখানে থাকব না। কিন্তু আমি মনে করি, এবার আমরা কিছু একটা করতে যাচ্ছি।

জো বাইডেন আরও বলেন, পররাষ্ট্রমন্ত্রী অ্যান্টনি ব্লিঙ্কেন শনিবার মধ্যপ্রাচ্যে যাবেন। তার উদ্দেশ্য হলো- চুক্তি সই বাস্তবায়নে কূটনৈতিক চাপ সৃষ্টি করা। এ ছাড়া কাতারের আমির শেখ তামিম বিন হামাদ আল-থানি ও মিসরের প্রেসিডেন্ট আবদেল ফাত্তাহ আল-সিসির সঙ্গে আলাপ করেছি। তারা আমাদের প্রস্তাবে সমর্থন অব্যাহত রাখবেন।

বাইডেন দাবি করেন, শুক্রবার সমঝোতায় নিযুক্ত মার্কিন প্রতিনিধিরা নতুন প্রস্তাব দিয়েছে। এ নিয়ে আলোচনা এগিয়ে নিতে বাইডেন নির্দেশ দিয়েছেন। এটি বাস্তবায়িত হলে চূড়ান্ত যুদ্ধবিরতি কার্যকর হবে এবং গাজায় ইসরায়েলি জিম্মিরাও মুক্তি পাবে।

একই তথ্য জানিয়েছেন মার্কিন প্রশাসনের এক জ্যেষ্ঠ কর্মকর্তা। তিনি জানান, যুদ্ধবিরতি নিয়ে মার্কিন মধ্যস্থতার প্রচেষ্টা বর্তমানে সবচেয়ে ফলপ্রসূ পর্যায়ে রয়েছে। এটি সম্পন্ন করতে মার্কিন প্রশাসন বদ্ধপরিকর। আগামী সপ্তাহে কায়রোয় আবার আলোচনা শুরু হবে।

কালবেলা/এএএম/এমএসকেএম
কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
ঘটনাপ্রবাহ: ফিলিস্তিন-ইসরায়েল সংঘাত
  • সর্বশেষ
  • জনপ্রিয়

বিএফডিসিতে বিক্ষোভ / পরিচালক সায়মন তারিককে চলচ্চিত্রাঙ্গনে অবাঞ্ছিত ঘোষণা

উন্নয়নকাজে অনিয়ম হলে ঠিকাদারি প্রতিষ্ঠানকে কালো তালিকাভুক্ত করা হবে: গণপূর্ত প্রতিমন্ত্রী

আনোয়ার ইব্রাহিমের সঙ্গে প্রধানমন্ত্রীর ফোনালাপ, গ্যাস সংকট নিয়ে আলোচনা

এমপি গোলাম রসুলের বাড়ি ঘেরাও নিয়ে জামায়াতের বিবৃতি

বন্ধ আশুগঞ্জ সার কারখানা, নষ্ট হচ্ছে হাজার কোটি টাকার যন্ত্রাংশ

দ্য নিউইয়র্ক টাইমসের বিশ্লেষণ / মধ্যপ্রাচ্য ও ইউক্রেন যুদ্ধ একই সংঘাতে রূপ নিতে যাচ্ছে

জুলাইয়ে অপেক্ষা করতাম, কখন জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের মিছিল আসবে: নাহিদ ইসলাম

মাদক কারবারির তথ্য দিলে পুরস্কারের ঘোষণা জামায়াত এমপির

‘শিবির মিডিয়া সেল’ পেজে প্রতিমন্ত্রী ফরহাদের ভুয়া ভিডিও 

ঢাবির ২৩১ শিক্ষকের বিচার চেয়ে উপাচার্যের কাছে স্মারকলিপি

১০

গ্রিন ও ক্লিন সিলেট গড়তে নাগরিকদের ভূমিকা গুরুত্বপূর্ণ: সিসিক প্রশাসক

১১

চুয়েটের নতুন উপাচার্য অধ্যাপক ড. আবু সাদাত মুহাম্মদ সায়েম

১২

কালবেলায় সংবাদ প্রকাশ, প্রশাসনের সহায়তা পেলেন বিধবা মিলন রাণী দাস

১৩

হত্যা মামলায় যুবলীগ নেতা কারাগারে

১৪

প্রতিশোধ নিতে গলায় গামছা পেঁচিয়ে ভাগনেকে হত্যা, খালুর মৃত্যুদণ্ড

১৫

‘রাত ১২টায় পুকুরপাড়ে দেখা করলে মিলবে ফ্যামিলি কার্ড’

১৬

প্লাস্টিকের বোতল থেকে পানি খেলে কি ক্যানসার হয়?

১৭

ঢাবিতে জোরাল হচ্ছে ‘নীল দল’ নিষিদ্ধের দাবি, যে কোনো সময় সিদ্ধান্ত

১৮

টাঙ্গাইলে গ্যাস পাইপলাইনে ফাটল, গ্যাস সরবরাহ বন্ধ

১৯

কাস্পিয়ান সাগরে জাহাজে হামলা সরাসরি ইরানের ওপর আঘাত: রাশিয়া

২০
X