কালবেলা ডেস্ক
প্রকাশ : ২৮ আগস্ট ২০২৪, ১২:৪০ পিএম
অনলাইন সংস্করণ

গাজার সুড়ঙ্গ থেকে ইসরায়েলি জিম্মি উদ্ধার

উদ্ধার হওয়া কায়েদ ফারহান আলকাদি। ছবি : সংগৃহীত
উদ্ধার হওয়া কায়েদ ফারহান আলকাদি। ছবি : সংগৃহীত

গাজায় হামাসের সুড়ঙ্গে অভিযান চালিয়ে একজন ইসরায়েলি বন্দিকে উদ্ধার করা হয়েছে। ইসরায়েলি বাহিনী মঙ্গলবার (২৭ আগস্ট) এ দাবি করেছে। খবর আলজাজিরার।

এক বিবৃতিতে ইসরায়েলের প্রতিরক্ষা বাহিনী (আইডিএফ) বলেছে, গত বছরের ৭ অক্টোবর ইসরায়েলে হামলা চালিয়ে অন্যদের সঙ্গে কায়েদ ফারহান আলকাদিকে (৫২) জিম্মি করে নিয়ে যায় হামাসের বন্দুকধারীরা। এরপর ১০ মাসের বেশি সময় তার ওপর নির্যাতন চলে। অবশেষে ওই ব্যক্তিকে উদ্ধার করা গেছে। এটি খুবই ‘জটিল’ অভিযান ছিল।

কায়েদ ফারহান আলকাদি ইসরায়েলের দক্ষিণাঞ্চলের বেদুইন সম্প্রদায়ের মানুষ। গাজার সীমান্তবর্তী কিবুতজে তিনি নিরাপত্তারক্ষীর কাজ করতেন। তাকে দক্ষিণ গাজার একটি সুড়ঙ্গে জিম্মি করে রাখা হয়েছিল। শারীরিক-মানসিক অত্যাচারে থাকায় তার অবস্থা ভালো নয়। উদ্ধারের পরই ফারহানকে হাসপাতালে ভর্তি করা হয়েছে। বর্তমানে তার অবস্থা স্থিতিশীল বলে জানিয়েছেন চিকিৎসকরা।

উদ্ধারের বিষয়টি নিশ্চিত করেছেন ইসরায়েলি সামরিক বাহিনীর মুখপাত্র রিয়ার অ্যাডমিরাল দানিয়েল হাগারি। তিনি জানান, গাজায় ভূগর্ভস্থ একটি সুড়ঙ্গে অভিযান চালিয়ে ইসরায়েলি সেনারা ফারহানকে উদ্ধার করে। তবে অভিযানের বিষয়ে বিস্তারিত জানাননি তিনি।

ইসরায়েলি এক সূত্র বলছে, এত দিনের উদ্ধার অভিযানের অভিজ্ঞতা কাজে লাগিয়ে সুড়ঙ্গটিতে ঢুকেন নেতানিয়াহুর সেনারা। তারা সেখান থেকে শুধু ওই জিম্মিকেই উদ্ধার করতে পেরেছে।

গাজায় চলমান ইসরায়েলের হামলায় ৪০ হাজারের বেশি ফিলিস্তিনি নিহত হয়েছে। বাসিন্দাদের ৯০ শতাংশ তাদের বাড়িঘর থেকে বাস্তুচ্যুত হয়েছে। বাস্তুচ্যুতদের আশ্রয় শিবিরেও হামলা হচ্ছে। ইসরায়েল বলছে, জিম্মি উদ্ধার এবং হামাস নির্মূলে তারা আরও কঠোর হবে।

এ বিষয়ে ইসরায়েলের প্রতিরক্ষামন্ত্রী ইয়োভ গ্যালান্ট এক্সে এক বিবৃতিতে বলেছেন, আমরা জিম্মিদের তাদের বাড়িতে ফিরিয়ে আনার প্রতিটি সুযোগ কাজে লাগাতে প্রতিশ্রুতিবদ্ধ।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
ঘটনাপ্রবাহ: ফিলিস্তিন-ইসরায়েল সংঘাত
  • সর্বশেষ
  • জনপ্রিয়

মায়ের মৃত্যুতে দেশে ফিরছেন ফরাসি কোচ

‘মেসি সর্বকালের সেরা’, এই মন্তব্যটি ভুয়া : রোনালদো

তবে কি আজ নেইমারের দিন?

রাশিয়ান হাউসে ‘মহান দেশপ্রেমিক যুদ্ধ’র শোক ও স্মরণ দিবস পালিত 

বিশ্বকাপে ইরানকে সুখবর দিলো যুক্তরাষ্ট্র

মসজিদে ঝুলছে ইমামের মরদেহ, রুমে পড়ে আছে চিরকুট

কেন ফ্রি-কিক নেননি রোনালদো?

রোনালদোর প্রত্যাবর্তনের ম্যাচে উজবেকিস্তানকে গুঁড়িয়ে দিল পর্তুগাল

মেসিকে ছাড়িয়ে নতুন রেকর্ড রোনালদোর

এখনো ফুরিয়ে যাইনি… বিশ্বরেকর্ড গড়েই নিন্দুকদের জবাব রোনালদোর

১০

সিটিজেন প্ল্যাটফর্ম অ্যাওয়ার্ড পেলেন ২৫ গুণীজন

১১

স্বদেশী কিংবদন্তিকে ছাড়িয়ে সবার উপরে রোনালদো

১২

৩৯-এ পা দিলেন রোজারিওর সেই ছোট্ট জাদুকর 

১৩

সকালের ৯টার মধ্যে ঝড় হতে পারে যেসব জেলায়

১৪

রোনালদো অনন্য, রোনালদোই প্রথম

১৫

নতুন ইতিহাস গড়লেন ক্রিস্টিয়ানো রোনালদো

১৬

গোল পেলেই নতুন বিশ্বরেকর্ড গড়বেন রোনালদো

১৭

শিশু ফাহিমা হত্যা মামলা / ৩ জনের বিরুদ্ধে চার্জগঠন, আদালতে আসামিকে মারধর

১৮

লোক ভাড়া করে রিকশা শ্রমিক লীগের ঝটিকা মিছিল, আটক ৩

১৯

গিনেস রেকর্ডধারী ‘ফুটবল ম্যান’ মাসুদ রানার পাশে ডিসি রায়হান

২০
X