কালবেলা ডেস্ক
প্রকাশ : ৩০ আগস্ট ২০২৪, ০৫:৫৩ পিএম
অনলাইন সংস্করণ

নোবেল পুরস্কারের মনোনয়ন তালিকায় ৪ ফিলিস্তিনি সাংবাদিক

নোবেল পুরস্কারের জন্য মনোনয়ন পাওয়া চার সাংবাদিক। ছবি : সংগৃহীত
নোবেল পুরস্কারের জন্য মনোনয়ন পাওয়া চার সাংবাদিক। ছবি : সংগৃহীত

নোবেল পুরস্কারের মনোনয়নের তালিকায় স্থান পেয়েছেন চার ফিলিস্তিনি সাংবাদিক। অবরুদ্ধ গাজা উপত্যকায় ইসরায়েলি বাহিনীর চলমান অভিযান নিয়ে অকুতোভয় সাংবাদিকতার জন্য তাদের মনোনীত করা হয়েছে। এবার ২০২৪ সালের শান্তিতে নোবেল পুরস্কারের জন্য তাদের প্রাপ্যতা বিবেচনা করবে সংশ্লিষ্ট কমিটি।

এই চার সাংবাদিক হলেন- আলোকচিত্রী মোতাজ আজাইজা, টিভি সাংবাদিক হিন্দ খৌদারি, সাংবাদিক ও অধিকারকর্মী বিশাস ওউদা এবং বর্ষীয়ান সাংবাদিক ওয়ায়েল আল-দাহদৌহ।

গত বছরের ৭ অক্টোবর ফিলিস্তিনি সশস্ত্র গোষ্ঠী হামাস ও ইসরায়েলের মধ্যে যুদ্ধ শুরু হয়। ভয়াবহ এই যুদ্ধে এখন পর্যন্ত প্রায় ৪১ হাজার ফিলিস্তিনি নিহত হয়েছেন। গাজার চলমান হত্যাযজ্ঞের খবর বিশ্ববাসীর কাছে তুলে ধরার ক্ষেত্রে গুরুত্বপূর্ণ ভূমিকা রেখেছেন এই চার সাহসী সাংবাদিক।

প্রতি বছর শান্তিতে নোবেল পুরস্কার দেয় নরওয়েজিয়ান নোবেল কমিটি। চলতি বছরের শান্তিতে নোবেল পুরস্কারের জন্য ইতোমধ্যে ২৮৫টি মনোনয়ন জমা পড়েছে। এর মধ্যে ১৯৬ ব্যক্তি ও ৮৯টি সংগঠন। এই তালিকায় নাম রয়েছে ওই চার ফিলিস্তিনি সাংবাদিকেরও।

চলতি বছরের নোবেল বিজয়ীদের নাম ঘোষণা করা হবে ১১ অক্টোবর এবং পুরস্কার বিতরণ করা হবে ১০ ডিসেম্বর। বিশ্বে শান্তি ও মানবাধিকার প্রতিষ্ঠায় কাজ করার জন্য ওই চার ফিলিস্তিনি সাংবাদিককে নোবেল পুরস্কার দেওয়া হতে পারে বলে ধারণা করা হচ্ছে।

উল্লেখ্য, নোবেল পুরস্কারের জন্য নির্দিষ্ট পেশার ব্যক্তিরা যে কারও নাম সুপারিশ করতে পারেন। এ মনোনয়ন পুরস্কার বাছাইয়ে প্রভাব নাও ফেলতে পারে। এ ক্ষেত্রে নরওয়েজিয়ান নোবেল কমিটির সিদ্ধান্তই চূড়ান্ত।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
ঘটনাপ্রবাহ: ফিলিস্তিন-ইসরায়েল সংঘাত
  • সর্বশেষ
  • জনপ্রিয়

পানি পান করে হাসপাতালে ৩২ শিক্ষার্থী

হোয়াইট হাউসে হামলার ষড়যন্ত্র, এফবিআইয়ের জালে আরও দুজন

কাউকে গ্রেপ্তারের আগে সঠিকভাবে পরিচয় নিশ্চিত করুন : মেয়র শাহাদাত

সিএনএনের বিশ্লেষণ / তেলের দাম কি এখন চীনের ওপর নির্ভর করবে?

ময়মনসিংহে হামের উপসর্গে আরও এক শিশুর মৃত্যু

কার্যক্রম নিষিদ্ধ আ.লীগের প্রতিষ্ঠাবার্ষিকী ঘিরে চট্টগ্রামে কড়া সতর্কতা

শূন্য পদে শিক্ষক নিয়োগ দিতে না পারার কারণ জানালেন মন্ত্রী

বেলারুশকে রক্ষায় সব ধরনের ব্যবস্থা নিতে প্রস্তুত রাশিয়া

বিশ্বকাপের নকআউটে উঠেছে যেসব দল, বিদায় নিশ্চিত যাদের

বান্দরবানে ভ্রমণে কোনো নিষেধাজ্ঞা নেই: জেলা প্রশাসন

১০

দেশের ১৩ জেলায় রাতের মধ্যে ঝড় ও বজ্রবৃষ্টির আশঙ্কা

১১

অধ্যক্ষ ইউনুছ আহমাদ / দেশকে অস্থিতিশীল করতে একটি অপশক্তি সক্রিয়

১২

অপপ্রচার ও ষড়যন্ত্রের বিরুদ্ধে রাজশাহীতে যুবদলের বিক্ষোভ

১৩

পাকিস্তান সফরে ইরানের শীর্ষ নেতারা

১৪

কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের ১৭ নেতাকর্মী গ্রেপ্তার

১৫

আমাদের যুক্তরাষ্ট্রের ওপর থেকে নির্ভরতা কমাতে হবে: নেতানিয়াহু

১৬

পানি সংকট মোকাবিলায় এশিয়ার দেশগুলোকে একসঙ্গে কাজ করার আহ্বান স্পিকারের

১৭

১৭ ডেপুটি ও সহকারী অ্যাটর্নি জেনারেলের পদত্যাগ

১৮

‘সোমেশ্বরী’ সিনেমা দিয়ে নির্মাণে নাম লেখালেন নওশাবা

১৯

ডেঙ্গু মোকাবিলায় টাস্কফোর্স গঠন, নেতৃত্বে প্রতিমন্ত্রী শাহে আলম

২০
X