কালবেলা ডেস্ক
প্রকাশ : ০২ সেপ্টেম্বর ২০২৪, ০৫:৪৭ পিএম
অনলাইন সংস্করণ

মধ্যপ্রাচ্যে মোতায়েন মার্কিন যুদ্ধজাহাজের কমান্ডার বরখাস্ত

ছবি : প্রতীকী
ছবি : প্রতীকী

মধ্যপ্রাচ্যে মোতায়েন থাকা একটি মার্কিন যুদ্ধজাহাজের কমান্ডারকে বরখাস্ত করা হয়েছে। গাইডেড-মিসাইল ডেস্ট্রয়ারের ওই কমান্ডারের নাম ক্যামেরন ইয়াস্ট। মধ্যপ্রাচ্যের জলসীমায় মোতায়েন থাকা একটি এয়ারক্রাফট ক্যারিয়ার স্ট্রাইক গ্রুপের অংশ ছিল ওই গাইডেড-মিসাইল ডেস্ট্রয়ার।

যুক্তরাষ্ট্রভিত্তিক সামরিক সংবাদমাধ্যম স্টারস অ্যান্ড স্ট্রাইপসের বরাতে এ তথ্য জানিয়েছে আনাদোলু এজেন্সি।

প্রতিবেদনে বলা হয়, কমান্ডার ইয়াস্ট ইউএসএস জন এস ম্যাককেইনের দায়িত্বে ছিলেন। এই গাইডেড-মিসাইল ডেস্ট্রয়ার ওমান উপসাগরে মোতায়েন করা ছিল। ইউএসএস থিওডোর রুজভেল্ট ক্যারিয়ার স্ট্রাইক গ্রুপের নেতৃত্ব দেওয়া রিয়ার অ্যাডমিরাল ক্রিস্টোফার আলেকজান্ডার, কমান্ডার ইয়াস্টের ওপর ‘আত্মবিশ্বাসের অভাবের’ কারণে এমন সিদ্ধান্ত নিয়েছেন।

তবে কমান্ডার ইয়াস্টকে সরিয়ে দেওয়ার কারণে যুদ্ধজাহাজের মিশন বা সময়সূচির ওপর কোনো প্রভাব পড়ার সম্ভাবনা নেই বলেও প্রতিবেদনে উল্লেখ করা হয়েছে।

উল্লেখ্য, পারস্য উপসাগরে বাণিজ্যিক জাহাজের ওপর ইয়েমেনের বিদ্রোহী গোষ্ঠীর হামলা মোকাবিলায় ওই অঞ্চলে মোতায়েন ছিল ইউএসএস জন এস ম্যাককেইন।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

চেয়ারে বসে নামাজ আদায়কালে চেয়ারের পা কোথায় থাকবে?

ক্যালকুলেটরে ‘ঘুষ’ হিসাব করা সেই কর্মকর্তা প্রত্যাহার

জামায়াত আমিরের সঙ্গে সুইস রাষ্ট্রদূতের বৈঠক

মিয়ানমারে ভোট ঘিরে ছয় মাসে ৭০০ নাগরিক নিহত: জাতিসংঘ

ধানমন্ডির সেই বাড়িতে ঢুকে ছবি-ভিডিও ধারণের সময় যুবক আটক

হরমুজ প্রণালি তেহরানই পরিচালনা করবে : গালিবাফ

ষড়যন্ত্রকারীদের রাজপথে ঐক্যবদ্ধভাবে মোকাবিলা করা হবে: সিসিক প্রশাসক

নিষিদ্ধ দলের তৎপরতা চোখে পড়া জাতির জন্য ব্যর্থতা: রেলমন্ত্রী 

হামলা-লুটপাট আতঙ্কে ঘর ছাড়ছেন পাংশার মানুষ

জাতীয় চিড়িয়াখানা থেকে সাভারে ‘ডোনাল্ড ট্রাম্প’

১০

বগুড়ায় আওয়ামী লীগ নেতা গ্রেপ্তার

১১

বিশ্বকাপ থেকে বিদায় নিল আরও এক দেশ

১২

বিদায়বেলায় সাবেক ডিসি সারওয়ার আলমের আবেগঘন স্ট্যাটাস

১৩

বাংলাদেশি শিক্ষার্থীকে হত্যা, মারার পরও চাওয়া হচ্ছিল মুক্তিপণ

১৪

বর্ধিত স্বাস্থ্য বাজেট অসংক্রামক রোগ নিয়ন্ত্রণে ব্যয়ের আহ্বান প্রজ্ঞার

১৫

সালমান শাহর মরদেহ কবর থেকে উত্তোলনের আদেশ বাতিল

১৬

যুক্তরাষ্ট্রের সঙ্গে আলোচনার কার্যকারিতা নিয়ে পেজেশকিয়ানের স্ট্যাটাস

১৭

বগুড়ায় সাবেক ইউপি সদস্য নিহত

১৮

আ.লীগের প্রতিষ্ঠাবার্ষিকী ঘিরে বরিশালে আইনশৃঙ্খলা বাহিনীর মহড়া

১৯

‘আমার বন্ধু মহাজাদু জানে’

২০
X