কালবেলা ডেস্ক
প্রকাশ : ০৯ সেপ্টেম্বর ২০২৪, ০৮:২৫ পিএম
অনলাইন সংস্করণ

সপ্তাহে তিন দিন ছুটির সিদ্ধান্ত নিয়েছে প্রতিষ্ঠান

সপ্তাহে তিন দিন ছুটি দেওয়ার ঘোষণা দিয়েছে সৌদি আরবের একটি প্রতিষ্ঠান। ছবি : সংগৃহীত
সপ্তাহে তিন দিন ছুটি দেওয়ার ঘোষণা দিয়েছে সৌদি আরবের একটি প্রতিষ্ঠান। ছবি : সংগৃহীত

কর্মক্ষেত্রে ছুটি কাটানো এবং নিজেকে সময় দেওয়া মানেই মনকে ফুরফুরে করে তোলা। এতে যেমন নিজের মন ভালো থাকে, ঠিক তেমনি কাজেও চমৎকার অগ্রগতি দেখা যায়। কাজের প্রতি মনোভাব বাড়াতে তাই বিশ্বের বেশ কিছু দেশেই ছুটির সময় বাড়ানোর সিদ্ধান্ত নেওয়ার বিষয়টি উঠে আসে।

সম্প্রতি এ সিদ্ধান্তের দিকেই যাচ্ছে মুসলিমদের পবিত্র দেশ সৌদি আরব। দেশটির রাজধানী রিয়াদভিত্তিক এআই কাস্টমার এক্সপেরিয়েন্স ম্যানেজমেন্ট প্ল্যাটফর্ম লুসিডিয়া প্রথমবারের মতো কর্মীদের সপ্তাহে তিন দিন ছুটি দেওয়ার ঘোষণা দিয়েছে।

এ সিদ্ধান্তের ফলে লুসিডিয়ার কর্মীরা এখন থেকে সপ্তাহে চার দিন কাজ করবেন এবং বাকি তিন দিন ছুটি উপভোগ করবেন। এর আগে সৌদিতে সাপ্তাহিক ছুটি ছিল দুই দিন।

লুসিডিয়ার এই ঘোষণা এরই মধ্যে সামাজিক যোগাযোগমাধ্যমে ব্যাপক আলোড়ন তুলেছে। অনেকেই আগ্রহের সঙ্গে দেখছেন যে, কর্মীদের উপর এই দীর্ঘ ছুটি কী ধরনের প্রভাব ফেলবে এবং এতে তাদের কাজের মান ও উৎপাদনশীলতা কতটা বাড়বে?

জানা যায়, সংবাদমাধ্যম আল এখবারিয়া এই সিদ্ধান্তকে ‘অভূতপূর্ব নজির’ হিসেবে অভিহিত করেছে। অনেক মানুষ এ নিয়ে আগ্রহের সঙ্গে ফলাফল দেখার জন্য মুখিয়ে আছেন। বিশেষ করে, কর্মীদের মানসিক ও শারীরিক স্বাস্থ্যের উপর এবং অফিসের সামগ্রিক কাজের পরিবেশে কী প্রভাব পড়বে, তা নিয়ে চলছে ব্যাপক আলোচনা।

এদিকে সৌদি আরবের মানবসম্পদ বিশেষজ্ঞ ড. খালিল আল থিয়াবি আহ্বান জানিয়েছেন, সৌদির সাপ্তাহিক ছুটি বিশ্বের অন্যান্য দেশের সঙ্গে সামঞ্জস্য করার। তিনি বলেন, যেহেতু জি-২০ জোটের দেশগুলোতে শনি ও রোববার সাপ্তাহিক বন্ধ দেওয়া হয়, যদি তাদের সঙ্গে মিলিয়ে সৌদিতেও এটি করা যায় তাহলে দেশের অর্থনীতির জন্য ভালো হবে।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

হরমুজ প্রণালির নিরাপত্তায় যৌথ কমিটি করছে ইরান-ওমান

মার্কিন আগ্রাসন প্রতিরোধের স্বীকৃতিস্বরূপ ইরানকে পুরুস্কৃত করল রাশিয়া

একমাত্র টেস্টের জন্য দল ঘোষণা করল বাংলাদেশ-জিম্বাবুয়ে 

রাষ্ট্রীয় নিয়োগে ব্যক্তির মেধা, সততা, দেশপ্রেম ও কর্মনিষ্ঠা গুরুত্বপূর্ণ: অ্যাটর্নি জেনারেল

সিলেটে স্থাপিত হচ্ছে দেশের প্রথম বায়োড্রায়িং প্ল্যান্ট

রাজধানীতে ‘ককটেল’ বিস্ফোরণ

সিলেট উন্নয়ন কর্তৃপক্ষের চেয়ারম্যানকে ফেসবুকে হত্যার হুমকি, থানায় জিডি

উজবেকিস্তানের বিপক্ষে একাদশে কি থাকবেন রোনালদো?

আয়াতুল্লাহ খামেনির জানাজা ও দাফন কবে কোথায়, জানাল ইরান

সে আমার স্বামী এটা প্রমাণ করতে পারলে যা চাইবে আমি তাই দেব: ববি

১০

হেফাজতে নিষিদ্ধ ছাত্রলীগ কর্মীর মৃত্যু, ওসি প্রত্যাহার

১১

শিল্পী সমিতির নির্বাচন বন্ধে হিরো আলমকে মাঠে নামাচ্ছেন অনন্য মামুন

১২

চাঁদপুরে অর্থনৈতিক অঞ্চল স্থাপনের সম্ভাব্যতা যাচাইয়ে প্রাথমিক পরিদর্শন

১৩

জলবায়ু ক্ষয়ক্ষতি তহবিলকে প্রতিশ্রুতি থেকে বাস্তবায়নের দাবি প্রধানমন্ত্রীর

১৪

প্রধানমন্ত্রীর সফরে যোগ দিতে রাতে ঢাকা ছাড়বেন দুই মন্ত্রী

১৫

জাকার্তায় বৈশ্বিক সম্মেলন / বাংলাদেশের উচ্চশিক্ষা ও এসডিজি অগ্রযাত্রা তুলে ধরলেন ড. মো. সবুর খান

১৬

প্রধানমন্ত্রীর সঙ্গে ওয়ার্ল্ড ইকোনমিক ফোরামের প্রেসিডেন্ট ও সিইও’র সাক্ষাৎ

১৭

কুড়িগ্রামে বাড়ছে নদ-নদীর পানি, বন্যার আশঙ্কা

১৮

ওয়ান ব্যাংক থেকে নগদ-এ তাৎক্ষণিক টাকা পাঠানোর সেবা চালু

১৯

স্বস্তিকার হাতে ‘দিদি নাম্বার ওয়ান’, কী বললেন রচনা?

২০
X